Latest BD News

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসানের পর আজ বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাইক্রো ব্লগিং সাইট এক্সে নতুন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মোদি বলেছেন, ‘নতুন দায়িত্ব গ্রহণ করা প্রফেসর ড. ইউনূসের প্রতি আমার শুভেচ্ছা। আমরা আশা করি (বাংলাদেশে) স্থিতিশীলতা

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা Read More »

স্মৃতিসৌধে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রদ্ধা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৯ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে অন্য উপদেষ্টারাও ছিলেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ

স্মৃতিসৌধে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রদ্ধা Read More »

অরাজকতার বিষবাষ্প যারা ছড়াবে, তাদের কঠোর হাতে দমন : ড. মুহাম্মদ ইউনূস

অরাজকতার বিষবাষ্প যারা ছড়াবে তাদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অরাজকতার বিষবাষ্প এখন যে-ই ছড়াবে বিজয়ী ছাত্র-জনতাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এ স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা

অরাজকতার বিষবাষ্প যারা ছড়াবে, তাদের কঠোর হাতে দমন : ড. মুহাম্মদ ইউনূস Read More »

ম্যারাথন সাঁতারে সোনা জিতে ইতিহাসে রুভেনডাল

ইতিহাস গড়েছেন নেদারল্যান্ডসের শ্যারন ফন রুভেনডাল। প্রথম নারী খেলোয়াড় হিসেবে মেয়েদের ম্যারাথন সাঁতারে দুটি সোনা জয়ের কীর্তি গড়েছেন তিনি। প্যারিসে ১০ কিলোমিটার ম্যারাথন সাঁতারে সেরা হওয়ার আগে ২০১৬ সালে রিও অলিম্পিকেও সোনা জিতেছিলেন তিনি। সোনা জিততে রুভেনডাল সময় নিয়েছেন ২ ঘণ্টা ৩ মিনিট ৩৪.২ সেকেন্ড। অস্ট্রেলিয়ার মোয়েশা জনসন ৫.৫ সেকেন্ড পেছনে থেকে জিতেছেন রুপা। ইতালির

ম্যারাথন সাঁতারে সোনা জিতে ইতিহাসে রুভেনডাল Read More »

অলিম্পিকে জমেছে চীন–যুক্তরাষ্ট্র ‘যুদ্ধ’

রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বৈরী সম্পর্ক। সোভিয়েত ইউনিয়নের পতনের পর অলিম্পিক পদক তালিকায়ও তাদের লড়াইটা পুরোনো। এবার প্যারিস অলিম্পিকেও চলছে টক্কর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৭ সোনা জিতে শীর্ষে যুক্তরাষ্ট্র, মাত্র ২টি সোনার পদক ব্যবধানে দ্বিতীয় চীন। অলিম্পিক নিয়ে ময়দানের বাইরেও কিন্তু দুই পরাশক্তির লড়াই থেমে নেই। সে লড়াই কথার লড়াই। চীনের অ্যান্টিডোপিং এজেন্সি আজ যুক্তরাষ্ট্রের

অলিম্পিকে জমেছে চীন–যুক্তরাষ্ট্র ‘যুদ্ধ’ Read More »

ইউএস ওপেনেও নেই নাদাল

প্যারিস অলিম্পিকে সেরাটা দেওয়ার জন্য উইম্বলডন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন রাফায়েল নাদাল। তবে লক্ষ্য পূরণ হয়নি। এবার শতভাগ দিতে পারবেন না বলে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইউএস ওপেন থেকেও। চলতি বছরে এ নিয়ে তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে খেলছেন না এই স্প্যানিশ তারকা। গত বছর থেকেই গ্র্যান্ড স্ল্যামে নিয়মিত নন নাদাল। ২০২৩ সালে খেলেননি ফ্রেঞ্চ

ইউএস ওপেনেও নেই নাদাল Read More »

অরাজকতা-ধ্বংসাত্মক কাজ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত: আইএসপিআর

চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বাহিনী প্রধানরা। আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামানের সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে

অরাজকতা-ধ্বংসাত্মক কাজ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত: আইএসপিআর Read More »

মির্জা ফখরুল ইসলাম

ড. ইউনূস ছাত্রদের এবং আমাদের মনোনীত ব্যক্তি: মির্জা ফখরুল

ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনায় সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে অধ্যাপক ইউনূসের ঢাকায় আসার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তার সম্পর্কে এই আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস তো ছাত্রদের-আমাদের মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে দায়িত্ব দিয়েছি…

ড. ইউনূস ছাত্রদের এবং আমাদের মনোনীত ব্যক্তি: মির্জা ফখরুল Read More »

স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে: কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, সর্বসাধারণের উদ্দেশে বলতে চাই, স্বৈরাচারের পতনের পর জাতি-ধর্ম-বর্ণ-রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে রাজধানীর মগবাজারের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে: কর্নেল অলি Read More »

১৯ আগস্ট খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

দীর্ঘ এক মাসের বেশি বন্ধ থাকার পর আগামী ১৯ আগস্ট খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। তবে শুরু হয়েছে প্রশাসনিক কার্যক্রম। বৃহস্পতিবার (৮ আগস্ট) সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. শামীম উদ্দিন খান জানান, আগামী ১৯ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। এর আগেই ছাত্রছাত্রীদের হল বরাদ্দ নিশ্চিত করা হবে। চবি সাধারণ শিক্ষার্থীদের আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়া হবে

১৯ আগস্ট খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় Read More »

Scroll to Top