Latest BD News

ফেসবুক-টিকটক কবে খুলবে জানা যাবে আজ

ফেসবুক, টিকটকসহ বন্ধ থাকা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কবে নাগাদ খুলবে তা আজ বুধবার (৩১ জুলাই) জানা যাবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান। বাংলাদেশে কবে নাগাদ ফেসবুকসহ সামাজিক

ফেসবুক-টিকটক কবে খুলবে জানা যাবে আজ Read More »

হ্যারিস-ট্রাম্পের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখন সমানে-সমান

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী দৌড়ে এগিয়ে থাকা থামিয়ে দিয়েছেন। হোয়াইট হাউসের দৌড়ে এখন ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান উভয় প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। নতুন প্রকাশিত জরিপের ফলাফলে এটা দেখা গেছে। মঙ্গলবার প্রকাশিত একাধিক জরিপ অনুযায়ী, প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে সরে যাওয়ার পর, ডেমোক্র্যাটিক মনোনীত প্রার্থী হওয়ার

হ্যারিস-ট্রাম্পের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখন সমানে-সমান Read More »

বেনজীর মতিউররা কোথায়?

দুর্নীতি-অনিয়মে সম্পদের পাহাড় গড়ে তোলা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও এক সময়ের দাপুটে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদরা কোথায় আছেন? তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। ছেলের ছাগলকাণ্ডের পর থেকে মতিউরকে কোথাও দেখা যাচ্ছে না। তবে তিনি ঢাকাতেই অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। আর বেনজীর আহমেদ তুরস্কে অবস্থান করছেন বলে

বেনজীর মতিউররা কোথায়? Read More »

জামায়াত-শিবির নিষিদ্ধ হচ্ছে আজ

একাত্তরের স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার মাত্র। ইতোমধ্যেই এ প্রক্রিয়া শুরু করেছে সরকার। দেশে ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত থাকাসহ রাষ্ট্রের জানমাল ক্ষতিসাধনের জন্য সরকারের নির্বাহী আদেশে এই দলকে নিষিদ্ধ করা হবে। যে কোনো সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। আইন মন্ত্রণালয় ও

জামায়াত-শিবির নিষিদ্ধ হচ্ছে আজ Read More »

প্যারিস অলিম্পিকে জাপানের স্বর্ণজয় অব্যাহত, সাঁতারে অস্ট্রেলিয়া শীর্ষে

প্যারিস অলিম্পিকে তৃতীয় দিনের পদক লড়াইয়ে জাপান তাদের ধারাবাহিকতা বজায় রেখেছে। চলমান অলিম্পিকে টানা দ্বিতীয় দিন পদক তালিকার শীর্ষে রয়েছে তারা। জাপান এখন পর্যন্ত মোট ছয়টি স্বর্ণপদক জিতেছে, যার মধ্যে দুটি তৃতীয় দিনের। জিমন্যাস্টিকসে ছেলেদের দলীয় প্রতিযোগিতায় চীনকে পেছনে ফেলে সোনা জিতেছে জাপান। তাদের মোট পয়েন্ট ছিল ২৫৯.৫৯৪, যেখানে চীন ২৫৯.০৬২ পয়েন্ট নিয়ে রৌপ্যপদক এবং

প্যারিস অলিম্পিকে জাপানের স্বর্ণজয় অব্যাহত, সাঁতারে অস্ট্রেলিয়া শীর্ষে Read More »

গাজায় পোলিও মহামারি ঘোষণা : দায়ী ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পোলিও মহামারি ঘোষণা করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের ধ্বংসাত্মক সামরিক আগ্রাসনকে এই স্বাস্থ্য সংকটের জন্য দায়ী করেছে। আলজাজিরার খবরে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই পরিস্থিতি গাজা ও প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের জন্য একটি বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি করেছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন

গাজায় পোলিও মহামারি ঘোষণা : দায়ী ইসরায়েল Read More »

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে ১৪ দল : ওবায়দুল কাদের

দেশবিরোধী নৈরাজ্য, অস্থিরতা সৃষ্টির অভিযোগে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে আওয়ামী লীগ নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ১৪ দল। সোমবার গণভবনে ১৪ দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে ১৪ দল : ওবায়দুল কাদের Read More »

বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ১১ দফা

শ্রম আইন দ্রুত সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে ১১ দফা সুপারিশ বাস্তবায়নের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব সুপারিশ বাস্তবায়নের বিষয়টি যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়ে দিয়েছে দেশটি। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ-সংক্রান্ত ফোরাম টিকফার বৈঠকে দফাগুলো তুলে ধরেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি। বৈঠকে বাংলাদেশের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের

বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ১১ দফা Read More »

ফের বিক্ষোভ চেষ্টা সংঘর্ষ

কোটা আন্দোলন ঘিরে দেশজুড়ে টানা সহিংসতা শেষে বিরতির পর আবার বিক্ষোভের চেষ্টা করেছে শিক্ষার্থীরা। ডিবি হেফাজত থেকে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণার পর রবিবার রাতেই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীদের বড় একটি অংশ। ঘোষিত সেই কর্মসূচির অংশ হিসেবেই গতকাল ঢাকার বিভিন্ন স্পটে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ করতে নামেন তারা। তবে আগে থেকে কঠোর

ফের বিক্ষোভ চেষ্টা সংঘর্ষ Read More »

বাংলাদেশকে তিস্তার পানি দেওয়া হবে না

বাংলাদেশকে তিস্তার পানি দেওয়া হবে না-স্পষ্ট করে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর মতে, প্রতিবেশী দেশকে তিস্তার পানি দিলে পশ্চিমবঙ্গে খাবার পানির সংকট হবে। বাংলাদেশে তিস্তার পানি দেওয়া নিয়ে এর আগেও বিরোধিতা করতে দেখা গিয়েছিল মমতা ব্যানার্জিকে। আর এবার গতকাল রাজ্য বিধানসভা অধিবেশনে বক্তৃতাকালে তিস্তা ইস্যুতে সরব হয়েছেন মমতা। একতরফাভাবে বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি

বাংলাদেশকে তিস্তার পানি দেওয়া হবে না Read More »

Scroll to Top