কাঠগড়ায় কাঁদলেন জুনাইদ আহমেদ পলক
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এদিন সকাল ১০টা ২৫ মিনিটে আদালতের হাজতখানা থেকে পলককে এজলাসে তোলা হয়। এসময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক। পরে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে থাকেন তিনি।
কাঠগড়ায় কাঁদলেন জুনাইদ আহমেদ পলক Read More »









