Latest BD News

মসজিদের দোতলায় পড়ে ছিল রক্তাক্ত শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় ময়না (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ময়না ওই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, শনিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন জায়গায়

মসজিদের দোতলায় পড়ে ছিল রক্তাক্ত শিশুর মরদেহ Read More »

হজে ৪৩ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি

পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি বাংলাদেশি। অন্যদিকে চলতি বছর হজে গিয়ে এ পর্যন্ত ৪৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ পালনকালে বিভিন্ন সময়ে মক্কা, মদিনা, জেদ্দা ও আরাফায় মারা যান তারা। রবিবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের

হজে ৪৩ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি Read More »

মাদরাসায় শিশু নির্যাতনের অভিযোগ সত্য নয়: ইউনুস আহমেদ

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের সাম্প্রতিক বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ। তিনি বলেন, ৩ জুলাই উপদেষ্টা যেভাবে মাদরাসায় শিশু নির্যাতনের অভিযোগ তুলেছেন, তা সত্যনিষ্ঠ নয়। তিনি মন্ত্রী পর্যায়ের দায়িত্বে থাকা একজন ব্যক্তি। তার দায়িত্ব হচ্ছে সমস্যা সমাধান করা, কেবল অভিযোগ তোলা নয়। শনিবার

মাদরাসায় শিশু নির্যাতনের অভিযোগ সত্য নয়: ইউনুস আহমেদ Read More »

শ্রীলঙ্কাকে হারিয়েই র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ

কলম্বোতে শনিবার (৫ জুলাই) শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে জিতেই ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে টাইগাররা। এদিকে বাংলাদেশের কাছে হেরে এক ধাপ পিছিয়েছে শ্রীলঙ্কা। কলম্বোতে শনিবার প্রথমে ব্যাট করে ২৪৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ভালোই শুরু করেছিলো স্বাগতিক শ্রীলঙ্কা। তবে তানভীর ইসলামের ঘূর্ণিতে বিপদে পড়ে তারা। জানিথ

শ্রীলঙ্কাকে হারিয়েই র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ Read More »

দেশব্যাপী নিয়ন্ত্রণহীন মব ভায়োলেন্স

গত বৃহস্পতিবারের ঘটনা। কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার আকুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কড়াইবাড়ী গ্রামে মব সৃষ্টি করে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ওই এলাকার সর্বত্র এখন আতঙ্ক। মানুষ ঘরছাড়া। ১ জুলাই চট্টগ্রামের পটিয়ায় মব সৃষ্টি করে থানায় হামলা চালানো হয়। রাজধানীর মহাখালীতে হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে ভিআইপি কেবিন

দেশব্যাপী নিয়ন্ত্রণহীন মব ভায়োলেন্স Read More »

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শনিবার তেহরানে আশুরা উপলক্ষে এক ধর্মীয় অনুষ্ঠানে দেখা যায় তাকে, যা রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে উঠে আসে। ৮৫ বছর বয়সী খামেনিকে ইমাম খোমেইনি মসজিদে প্রবেশের সময় উপস্থিত লোকজনকে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে তাকে উপস্থিত জনতার প্রতি

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার প্রকাশ্যে খামেনি Read More »

যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রে একটি নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নাটকীয় বিরোধের কয়েক সপ্তাহ পর এই ঘোষণা দিলেন মাস্ক। শনিবার (৫ জুলাই) ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ঘোষণা দিয়েছেন, তিনি একটি দল গঠন করতে যাচ্ছেন। দলটির নাম দিয়েছেন ‘আমেরিকা পার্টি’। মাস্কের এই ঘোষণার

যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন ইলন মাস্ক Read More »

চোরকে চিনে ফেলায় ছুরিকাঘাত, আহত বৃদ্ধার মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হোসনে আরা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার সময় ওই নারীর ঘর থেকে স্বর্ণালংকার ও টাকা লুট করা হয়। রোববার (৬ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জগদানন্দ

চোরকে চিনে ফেলায় ছুরিকাঘাত, আহত বৃদ্ধার মৃত্যু Read More »

হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

পবিত্র আশুরা উপলক্ষে শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকায় শুরু হয়েছে তাজিয়া মিছিল। রোববার (৬ জুলাই) সকাল ১০টার পরে ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে মিছিল শুরু হয়। চারশ বছরের পুরনো এই ইমামবাড়ায় ভোর থেকেই ঢাকাসহ আশপাশের এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের হাজারও মুসলিম জড়ো হতে থাকেন। মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশই কালো পোশাক পরিধান করেছেন,

হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু Read More »

ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পবিত্র আশুরা উপলক্ষে বাণী প্রদান করেছেন। বাণীতে তিনি বলেন, পবিত্র আশুরার শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদতবরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। তিনি বলেন, ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম।

ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম: প্রধান উপদেষ্টা Read More »

Scroll to Top