Latest BD News

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

উত্তর-পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছেন। নিহত কিশোরের নাম ফরহাদ হোসেন। সে বিশ্বনাথ উপজেলার হরলিকস গ্রামের আছকির আলীর ছেলে। সোমবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার ফাঁসিরগাছ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। জানা যায়, সিলেটগামী সিএনজি চালিত অটোরিকশাকে দ্রুতগামী একটি বাস পিছন থেকে ধাক্কা দিলে

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ Read More »

ইসরাইলে মোসাদের নতুন প্রধান ডেভিড বার্নিয়া

পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল সোমবার রাতে গোয়েন্দা সংস্থা মোসাদের ইয়োসি কোহেনের পরিবর্তে উপ-প্রধান ডেভিড বার্নিয়াকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করেন। মোসাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ইয়োসি কোহেনকে বরখাস্ত করা হয়েছে এবং ডেভিড বার্নিয়াকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। গত ২৫ বছর ধরে কুখ্যাত এ গোয়েন্দা সংস্থায় কাজ করছেন ৫৬

ইসরাইলে মোসাদের নতুন প্রধান ডেভিড বার্নিয়া Read More »

মিয়ানমারে আমেরিকান সাংবাদিক আটক

দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র মিয়ানমারে আটক হয়েছেন এক আমেরিকান সাংবাদিক। তার নাম ড্যানি ফেনস্টার। তিনি ফ্রন্টিয়ার মিয়ানমার নামের মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যমের ব্যবস্থাপনা সম্পাদক। সোমবার (২৪ মে) তাকে ইয়াঙ্গুনে আটক করা হয়। খবর এএফপি’র। ড্যানিকে আটক করার ঘটনা নিয়ে নিজেদের টুইটার পেজে বিবৃতি দিয়েছে ফ্রন্টিয়ার মিয়ানমার। বিবৃতিতে বলা হয়, সোমবার ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে ড্যানিকে আটক করা হয়। তিনি

মিয়ানমারে আমেরিকান সাংবাদিক আটক Read More »

মিশরের প্রেসিডেন্টকে ধন্যবাদ দিলেন জো বাইডেন

আন্তঃমহাদেশীয় ভূমধ্যসাগরীয় রাষ্ট্র মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি-কে ধন্যবাদ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করায় তাকে এই ধন্যবাদ দেন বাইডেন। খবর আল-জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার টেলিফোনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে আলাপ করেন জো বাইডেন। এ সময় তাকে ধন্যবাদ জানান বাইডেন। টানা ১১ দিন ইসরায়েলি হামলায় ধ্বংসস্তুপে

মিশরের প্রেসিডেন্টকে ধন্যবাদ দিলেন জো বাইডেন Read More »

ইরানের বিটুমিন দেশে আসে আমিরাতের নামে

বিটুমিন কে ঘিরে দেশে চলছে নানা জল্পনা কল্পনা। ড্রামের গায়ে লেখা থাকে ‘মেইড ইন ইউএই’। সাগরপথে আসা এসব বিটুমিন পৌঁছে যায় দেশের আনাচকানাচে। শেষে এর প্রলেপ পড়ে সড়ক থেকে মহাসড়কে। আমদানিকারকরা দাবি করেন, আরব আমিরাত থেকে উৎপাদিত এই বিটুমিন খুবই মানসম্মত, কোনো ভেজাল নেই। কিন্তু খাঁটি তথ্য হলো, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কোনো ধরনের বিটুমিন

ইরানের বিটুমিন দেশে আসে আমিরাতের নামে Read More »

আজ জিতলে সুপার লিগের শীর্ষে উঠবে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সুপার লিগের ম্যাচে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে। আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে দুই দল। ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হয়েছে ম্যাচটি। এই ম্যাচটিতে বাংলাদেশ যদি জয় তুলে নেয় তাহলে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। এতে

আজ জিতলে সুপার লিগের শীর্ষে উঠবে বাংলাদেশ Read More »

অবশেষে রোহিঙ্গাদের নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মিয়ানমারের সেনাপ্রধান

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র মিয়ানমারের ক্ষমতা দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। ক্ষমতাসীন ন্যাশন্যাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সরকারকে উৎখাত করা হয়। গ্রেফতার করা হয় দলটির নেত্রী অং সান সু চি-কে। এ ঘটনার প্রায় পাঁচ মাসের মাথায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ব্যাপারে অবস্থান স্পষ্ট করলেন মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সিনিয়র জেনারেল মিন অং

অবশেষে রোহিঙ্গাদের নিয়ে অবস্থান স্পষ্ট করলেন মিয়ানমারের সেনাপ্রধান Read More »

করোনা: ৪০ দিন পর ভারতে দৈনিক সংক্রমণ ২ লাখের নিচে

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র ভারত প্রায় ৪০ দিন পর ২ লাখের নিচে দৈনিক আক্রান্ত দেখল। কমেছে মৃত্যুর সংখ্যাও। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণায়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটি সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৮৭৪

করোনা: ৪০ দিন পর ভারতে দৈনিক সংক্রমণ ২ লাখের নিচে Read More »

বিরল এই ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণগুলো কী ?

বাংলাদেশে প্রথমবারের মতো দুজনের শরীরে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হয়েছে। সম্প্রতি ভারতে বিরল ছত্রাকজনিত রোগটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে এ নিয়ে উদ্বেগের মধ্যে দুজন আক্রান্ত হওয়ার কথা জানা গেলো। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চলতি মাসে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়। জানা গেছে, গত ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ

বিরল এই ব্ল্যাক ফাঙ্গাসের লক্ষণগুলো কী ? Read More »

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতলেন তামিম ইকবাল। আগের ম্যাচের মতো এবারও বাংলাদেশ অধিনায়ক নিলেন ব্যাটিং। প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় ও আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠার হাতছানিতে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। শরিফুলের অভিষেক, মিঠুনের জায়গায় মোসাদ্দেক। আগের ম্যাচে খরুচে বোলিং করে বাদ পড়লেন তাসকিন আহমেদ। তার জায়গায় অভিষেক হচ্ছে শরিফুল ইসলামের।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের Read More »

Scroll to Top