Latest BD News

১০ হাজার ৬১২ কোটি টাকায় তিন জেলায় হচ্ছে সৌরবিদ্যুৎ কেন্দ্র

খুলনা, মৌলভীবাজার ও রাজবাড়ী জেলায় ৩০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। ২০ বছর মেয়াদে ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে মোট খরচ হবে ১০ হাজার ৬১২ কোটি ৮০ লাখ টাকা। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ বিষয়ে অনুমোদন

১০ হাজার ৬১২ কোটি টাকায় তিন জেলায় হচ্ছে সৌরবিদ্যুৎ কেন্দ্র Read More »

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।এ সময় পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন এবং অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেন। মন্ত্রী হাছান অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন ও হত্যাযজ্ঞের আইনি পরিণতি সম্পর্কে গত

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ Read More »

পাঁচদিনের সফরে ভুটানের রাজা আসছেন বাংলাদেশ সফরে

পাঁচদিনের সফরে বাংলাদেশে আসছেন ভুটানের চতুর্থ রাজা জিগমে সিগমে ওয়াংচুক। আগামী ২৫ মার্চ বাংলাদেশ সফরে আসবেন ভুটানের রাজা জিগমে সিগমে ওয়াংচুক। ২৯ মার্চ পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। এ সময়ের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে সফরকালে তাকে বাংলাদেশে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। গত বুধবার (১৩ মার্চ) ভুটানের রাজার বাংলা‌দেশ সফর সংক্রান্ত এক‌টি

পাঁচদিনের সফরে ভুটানের রাজা আসছেন বাংলাদেশ সফরে Read More »

হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় অবস্থিত রাজ কমপ্লেক্স নামের ৬ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে লাগা এ আগুন নিয়ন্ত্রণে শুরুতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করলেও পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও তিনটি ইউনিট। নৌবাহিনীর অগ্নিনির্বাপণ টিমের লিডিং ফায়ারম্যান মোহাইমিনুল ইসলাম বলেন, ফায়ার

হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী Read More »

রমজানে ভোক্তারা যাতে কষ্ট না পায় সেদিকে সজাগ থাকতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, রোজার মাসে ভোক্তা সাধারণ যাতে কারো ব্যক্তিস্বার্থ বা লোভ-লালসার কারণে কষ্ট না পায় সেদিকে ব্যবসায়ী, জনগণ ও জনপ্রতিনিধিসহ সকলকে সজাগ থাকতে হবে। ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে। আগামীকাল (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। এবছরে দিবসটির প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম

রমজানে ভোক্তারা যাতে কষ্ট না পায় সেদিকে সজাগ থাকতে হবে : রাষ্ট্রপতি Read More »

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ কেউই শঙ্কামুক্ত নন: স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩২ জনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, এখন পর্যন্ত ৩২ জন রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন আছেন। ভর্তি রোগীদের অন্তত ১৬ জনের শতকরা ৮০ শতাংশ দগ্ধ। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ৬ জন। আজ

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ কেউই শঙ্কামুক্ত নন: স্বাস্থ্যমন্ত্রী Read More »

শেষ কর্মদিবসে সড়কে বেড়েছে যানজট, ভোগান্তিতে রোজাদাররা

সপ্তাহের শেষ কর্মদিবসে সড়কে বেড়েছে যানজট। অন্যান্য দিনের তুলনায় গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের দীর্ঘসময় অতিবাহিত হচ্ছে। এতে করে ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ যাত্রী ও রোজাদার ব্যক্তিরা। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) সরেজমিনে দেখা যায়, বনানী, মহাখালী, বিজয় সরণি ও আগারগাঁওসহ বিভিন্ন সড়ক ঘুরে যানজটের তীব্রতা লক্ষ্য করা গেছে। সকালে যানজটের পরিমাণ কিছুটা কম থাকলেও বেলা গড়ার সঙ্গে

শেষ কর্মদিবসে সড়কে বেড়েছে যানজট, ভোগান্তিতে রোজাদাররা Read More »

জিম্মি নাবিকদের উদ্ধারের চেষ্টা, গুলি বিনিময়

সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হলেও জিম্মিদের হত্যার শঙ্কায় পরে পিছিয়ে যায় ওই জাহাজটি। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক জিম্মি নাবিক। তিনি বলেন, বুধবার দিনগত রাতে নেভির একটি জাহাজ আমাদের উদ্ধার

জিম্মি নাবিকদের উদ্ধারের চেষ্টা, গুলি বিনিময় Read More »

পাটের উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

পাটের নতুন নতুন পণ্য উৎপাদন ও নতুন বাজার খোঁজার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নতুন নতুন পণ্য উৎপাদন বৃদ্ধি ও বাজার খুঁজতে হবে। আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পাট শিল্পকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, যা মোটেও শুভ ছিল না

পাটের উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর Read More »

আফগানিস্তানে তীব্র তুষার ও বৃষ্টিতে অন্তত ৬০ জনের প্রাণহানি

আফগানিস্তানে তুষারপাত, বৃষ্টি এবং তীব্র ঠাণ্ডায় ৬০ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল বুধবার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়। খবর টোলো নিউজ। মন্ত্রণালয়ের মুখপাত্র জনান সাইকের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, দেশে তীব্র ঠাণ্ডা এবং বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে স্থানীয় বাসিন্দারা। গত ২৩ দিনে দেশটিতে এসব দুর্যোগে ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নানা

আফগানিস্তানে তীব্র তুষার ও বৃষ্টিতে অন্তত ৬০ জনের প্রাণহানি Read More »

Scroll to Top