Latest BD News

এক মাস বন্ধ থাকবে সব কোচিং সেন্টার

সারাদেশে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এসএসসি পরীক্ষায় সুষ্ঠু, সুন্দর ও প্রশ্নফাঁসের গুজবমুক্ত রাখতে আজ (১৩ ফেব্রুয়ারি) থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা এ কাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

এক মাস বন্ধ থাকবে সব কোচিং সেন্টার Read More »

অপ্রদর্শিত অর্থ প্রদর্শনের বিষয়টি পর্যালোচনা করছি: অর্থমন্ত্রী

অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করার সুযোগের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, সম্পূর্ণ জিনিসটি আমরা পর্যালোচনা করছি। শুধু যে কালো টাকা নিয়ে তা নয়, গোটা অর্থনৈতিক পরিস্থিতি নিয়েই পর্যালোচনা চলছে। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সোহরাব উদ্দিনের এক সম্পূরক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী

অপ্রদর্শিত অর্থ প্রদর্শনের বিষয়টি পর্যালোচনা করছি: অর্থমন্ত্রী Read More »

‘১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট বিরতিতে চলবে মেট্রোরেল’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেল চলাচলে মাঝের বিরতি (ফ্রিকোয়েন্স) ২ মিনিট করে কমানোর ব্যবস্থা হচ্ছে। তবে বগির সংখ্যা বাড়বে না। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন মন্ত্রীর সঙ্গে। বগি বাড়ানোর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মেট্রোতে

‘১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট বিরতিতে চলবে মেট্রোরেল’ Read More »

৫ ঘন্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মঙ্গল ও বুধবার প্রতিদিন আড়াই ঘণ্টা করে বন্ধ থাকবে। মহাসড়কের সীতাকুণ্ডে অংশের সলিমপুর ইউনিয়নে পাক্কা রাস্তার মাথা এলাকায় ইউটার্ন নির্মাণের কাজ ও গ্যান্ট্রি স্থানান্তরের জন্য দু\’দিনে ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানিয়েছে, আগামী মঙ্গল ও বুধবার (১৩ ও ১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত

৫ ঘন্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক Read More »

আরও ৬৮ জন করোনা আক্রান্ত, মৃত্যু ১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে আরও ৬৮ জনের। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, মারা যাওয়া নারীর বয়স ৩১-৪০ বছরের মধ্যে। তিনি রাজশাহীতে অবস্থান করছিলেন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ

আরও ৬৮ জন করোনা আক্রান্ত, মৃত্যু ১ Read More »

গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক, যুক্ত হচ্ছেন হান্নান সরকার

২০১৬ সালের জুনের পর জাতীয় দলের নির্বাচক প্যানেল পরিবর্তন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশারের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়নি। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের নির্বাচক প্যানেলে ছিলেন দুজন। এতদিন ধরে জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করে আসছিলেন মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক।

গাজী আশরাফ হোসেন লিপু প্রধান নির্বাচক, যুক্ত হচ্ছেন হান্নান সরকার Read More »

হাঁড়িভাঙ্গা আম ও মুক্তাগাছার মণ্ডাসহ ৪ পণ্যের জিআই স্বীকৃতি

বাংলাদেশের আরও ৪ পণ্যকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অনুমোদন দিয়ে জার্নাল প্রকাশিত হয়েছে। আজ সোমবার শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পণ্য চারটি হলো- রংপুরের হাঁড়িভাঙ্গা আম, মৌলভীবাজারের আগর, মৌলভীবাজারের আগর আতর ও মুক্তগাছার মন্ডা। এ নিয়ে বাংলাদেশে অনুমোদিত জিআই পণ্যের সংখ্যা দাঁড়ালো

হাঁড়িভাঙ্গা আম ও মুক্তাগাছার মণ্ডাসহ ৪ পণ্যের জিআই স্বীকৃতি Read More »

সাকিব অধ্যায়ের ইতি, নতুন অধিনায়ক শান্ত

বিষয়টা অনুমিতই ছিল। সাকিব আল হাসান ওয়ানডে বিশ্বকাপের আগেই বলেছিলেন নেতৃত্বে আর থাকবেন না। তবে সাকিব সব ফরম্যাটের নেতৃত্ব ছাড়বেন, নাকি কেবল ওয়ানডেতে সেটাই ছিল দেখার। অবশেষে জানা গেলো, তিন ফরম্যাটেই দায়িত্ব ছেড়েছেন সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। আজ সোমবার

সাকিব অধ্যায়ের ইতি, নতুন অধিনায়ক শান্ত Read More »

বইমেলায় কান্নায় ভেঙে পড়লেন মুশতাকের স্ত্রী তিশা

অমর একুশে বইমেলায় গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য খন্দকার মুশতাক আহমেদের স্ত্রী সিনথিয়া ইসলাম তিশা। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলা প্রাঙ্গনে হাজির হয়েছিলেন এই দম্পতি। সেখানে একদল মানুষের কাছে ‘অপদস্থ’ হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন তিশা। এসময় তিনি বলেন, ‘তারা বলছে, খন্দকার মুশতাক ও তিশাকে

বইমেলায় কান্নায় ভেঙে পড়লেন মুশতাকের স্ত্রী তিশা Read More »

বাড়তে পারে মন্ত্রিসভার পরিধি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংরক্ষিত নারী আসনে নির্বাচনের পর বর্তমান মন্ত্রিসভার পরিধি বাড়তে পারে। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রীসভার পরিধি বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী বলতে পারেন। তবে সময়মতো কিছু, যেমন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়- এগুলোয়

বাড়তে পারে মন্ত্রিসভার পরিধি: ওবায়দুল কাদের Read More »

Scroll to Top