Latest BD News

শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা যায়, বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে পাঁচটি সমঝোতা

শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী Read More »

তামিম ইকবালের সঙ্গে অভিনয়ে চিত্রনায়িকা আইরিন

ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে অভিনয় করলেন চিত্রনায়িকা আইরিন। হালট্রিপ ডটকম নামের একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে তাদের। এটি পরিচালনা করছেন অনন্য মামুন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজধানীর গুলশানের একটি অফিসে বিজ্ঞাপনচিত্রটির কাজ শুরু হয়। শুক্রবার শুটিং হয় বিএফডিসিতে। তামিমের সঙ্গে এবারই প্রথম কাজ করলেন আইরিন ও নির্মাতা অনন্য মামুন। দু’জনের মুখেই শোনা গেলো জাতীয় দলের এই

তামিম ইকবালের সঙ্গে অভিনয়ে চিত্রনায়িকা আইরিন Read More »

মরক্কোর পাত্রীকে ঘরে তুললেন নায়ক রুবেল!

বিয়ে করেছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক রুবেলের ছেলে নিলয় পারভেজ। পাত্রী মরক্কোর সুন্দরী জাইনাব আইতোখাই। জাইনাব পড়াশোনা করেছেন ফিজিওথেরাপিতে।  ১২ এপ্রিল, শুক্রবার ঢাকায় বিয়ে সম্পন্ন হলেও অনুমান করা হচ্ছে চলতি বছরের শুরুতে মরক্কোয় আঙটি বদল সম্পন্ন হয়। যেখানে চিত্রনায়ক রুবেল নিজেও উপস্থিত ছিলেন।  এক সময়ের সুপার হিট নায়ক রুবেল শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে একটি ভিডিও

মরক্কোর পাত্রীকে ঘরে তুললেন নায়ক রুবেল! Read More »

পহেলা বৈশাখ; ইলিশের মণ দুই লাখ!

পহেলা বৈশাখ; তাই বাজারে মাছের চাহিদার শীর্ষে রয়েছে ইলিশ। বাঙালির বর্ষবরণের অনুষ্ঠান পহেলা বৈশাখের আগে ইলিশ মাছের দাম সব সময়ই থাকে বেশি। কেবল পহেলা বৈশাখ নয়, যেকোন পালা-পার্বণেই মাছের দাম সিন্ডিকেট করে বাড়ানোর অভিযোগ রয়েছে।  পহেলা বৈশাখ; বাংলা নববর্ষের প্রথম দিন বাঙালির অন্য সকল আয়োজনের সাথে খাদ্য তালিকায় মাছ চাই ই চাই। আর মাছের তালিকায়

পহেলা বৈশাখ; ইলিশের মণ দুই লাখ! Read More »

লক্ষ্মীপুরে একসঙ্গে ৭ সন্তানের জন্ম, মারা গেছে সবাই

লক্ষ্মীপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে জন্ম নেয়া অপরিণত সাত নবজাতক মারা গেছে। আজ ভোরে তাদের মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাত  সাড়ে ১০টার দিকে স্বাভাবিকভাবে ওই সাত নবজাতকের জন্ম দেন হতদরিদ্র কৃষক রাজু আহমদের স্ত্রী গৃহবধূ নাজমা আক্তার। হাসপাতাল সূত্রে ও প্রসূতির স্বজনরা জানান, শুক্রবার বিকালে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পাটোয়ারী বাড়ির রাজু আহমদের

লক্ষ্মীপুরে একসঙ্গে ৭ সন্তানের জন্ম, মারা গেছে সবাই Read More »

বছরের শেষ দিন আজ

আজ ৩০ চৈত্র ১৪২৫। বাংলা বছরের শেষ দিন। আজকের সূর্য শেষবারের মতো অতিক্রম করছে ১৪২৫ বঙ্গাব্দের সীমানা। আজ ঋতুরাজ বসন্তেরও শেষ দিন। চারদিকে বাজছে বর্ষবিদায়ের সুর। বাংলা বছরের শেষ দিন হওয়ায় চৈত্র মাসের শেষ এ দিনটিকে বলা হয় চৈত্রসংক্রান্তি। এই দিবসটি বাঙালি সংস্কৃতির অন্যতম গুরুত্ববহ একটি অধ্যায়। তাই এই দিনে বর্ণাঢ্য আয়োজনে সারাদেশে উদযাপন করা

বছরের শেষ দিন আজ Read More »

একদিন পর সরে দাঁড়াতে হলো সুদানের অভ্যুত্থানের নেতাকেও

দীর্ঘ প্রায় ৩০ বছর সুদানের শাসন ক্ষমতায় থাকা ওমর আল-বশিরকে সরিয়ে দিয়ে যিনি দেশটির সামরিক কাউন্সিলের প্রধান হয়েছিলেন, সেই আওয়াদ ইবনে ওয়ুফকেও ক্ষমতা গ্রহণের মাত্র একদিন পরেই সরে দাঁড়াতে হলো। সুদানের রাষ্ট্রীয় টেলিভিশনে শুক্রবার এক ঘোষণায় সামরিক কাউন্সিলের প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ ইবনে ওয়ুফ পদত্যাগের এই ঘোষণা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। ওয়ুফ পদত্যাগ করায় সুদানের সামরিক বাহিনীর

একদিন পর সরে দাঁড়াতে হলো সুদানের অভ্যুত্থানের নেতাকেও Read More »

নুসরাত হত্যায় অন্যতম আসামি শাহাদাত গ্রেফতার

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনের পুড়িয়ে হত্যার মামলার আসামি শাহাদাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই ঘটনার প্রধান অভিযুক্ত অধ্যক্ষ সিরাজ উদ দৌলার ঘনিষ্ঠ বলে পরিচিত শাহাদাতকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি সূত্র। যৌন নির্যাতনের অভিযোগে

নুসরাত হত্যায় অন্যতম আসামি শাহাদাত গ্রেফতার Read More »

নুসরাতকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চাকরি হারালেন যুবক

ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে হত্যা করা মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে চাকরি হারিয়েছেন এক যুবক। মামুন বিল্লাহ নামের ওই যুবক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরি হারানোর কথা স্বীকার করলেও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ অস্বীকার করেছেন মামুন। মামুন বিল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগ থেকে ২০১৭ সালে স্নাতক শেষ করেছেন। স্নাতকোত্তরে এখনও ভর্তি

নুসরাতকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চাকরি হারালেন যুবক Read More »

সংকট বিএনপির নয় জাতির: ফখরুল

প্রায় এক যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি কোনো সংকটে নেই বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, বিএনপি নয়, সংকটে আছে জাতি। কারণ গত নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। শুক্রবার বিকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফখরুল এসব কথা বলেন। এ সময় বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংকট বিএনপির নয় জাতির: ফখরুল Read More »

Scroll to Top