Latest BD News

ইতালিতে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

ইতালির মিলানে মারা গেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন। গত শুক্রবার রাতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ইতালি প্রবাসী আরেক শিক্ষার্থী শিশির কুমার। লিভারের সমস্যাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মিলানের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এদিকে ইসমাইল হোসেনের মৃত্যুতে ক্যাম্পাসে নেমে

ইতালিতে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু Read More »

বিনামূল্যের বই মিলছে না টাকা ছাড়া

বিনামূল্যের বই পেতে টাকা দিতে হচ্ছে নীলফামারীর ডিমলার টেপাখড়িবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের। আর যারা টাকা দিতে পারছে না তাদেরকে সরকারের বিনামূল্যের নতুন বই দেয়া হচ্ছে না। সেশন ফি ও ফরম পূরণের নামে শ্রেণি অনুযায়ী প্রতি শিক্ষার্থীর কাছে থেকে বাধ্যতামূলক ৫০০ থেকে ৭০০ টাকা নেয়া হচ্ছে। যারা টাকা দিতে পারছে না তাদের বই দেয়া হচ্ছে না।

বিনামূল্যের বই মিলছে না টাকা ছাড়া Read More »

আগামী তিনদিন যেমন থাকবে শীত

মধ্য জানুয়ারিতে এসে শীতে জেঁকে বসেছে দেশ। সারাদেশে শীতের প্রকোপে নাজেহাল মানুষ। এর থেকে পরিত্রাণ পেতে মানুষ খুঁজছে নানা উপায়। এর মধ্যে গত শুক্রবার (১২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস জানিয়েছে, আগামী তিনদিন সারাদেশে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন

আগামী তিনদিন যেমন থাকবে শীত Read More »

নীরব ঘাতক এইডস

ক্রমেই মাথাচাড়া দিয়ে উঠছে নীরব ঘাতক এইডস। এই মারণব্যাধিতে আক্রান্তের সংখ্যার পাশাপাশি প্রতিবছরই বাড়ছে মৃত্যুর সংখ্যাও। দেশে প্রথম এইডস রোগী শনাক্ত হয় ১৯৮৯ সালে; আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ২০০০ সালে। ওই বছর একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে প্রায় প্রতিবছর এইডসে মৃত্যুর সংখ্যা বাড়ছে। তথ্যমতে, গত এক বছরে (২০২৩ সাল) এইচআইভি এইডসে

নীরব ঘাতক এইডস Read More »

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ

দেশেজুড়ে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। সঙ্গে কনকনে হিম হাওয়ায় কাঁপছে সারাদেশ। এরইমধ্যে চার জেলায় তীব্র আকারে বইতে শুরু করেছে শৈত্যপ্রবাহ। বিভিন্ন এলাকায় গতকাল শুক্রবার দুপুর পর্যন্তও দেখা মেলেনি সূর্যের; ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাসে জবুথবু অবস্থা রাজধানীসহ উত্তরাঞ্চলজুড়ে। এটি আরও কয়েক জেলায় ছড়িয়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তর বলছে, ১৯ অঞ্চলের তাপমাত্রা

শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ Read More »

ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ শুরু

ময়মনসিংহ-৩ আসনে স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে স্থগিত ওই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল চারটা পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ৯২টি কেন্দ্রের মধ্যে নির্বাচন সম্পন্ন হলেও

ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ শুরু Read More »

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গলা কেটে হত্যা

কক্সবাজারে উখিয়ায় ঘর থেকে তুলে নিয়ে রোহিঙ্গাদের এক কমিউনিটি নেতাকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-২৭ ব্লকে হত্যাকাণ্ডটি ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। নিহত করিম উল্লাহ (৩৭) একই রোহিঙ্গা ক্যাম্পের এম-২৭ ব্লকের মৃত গনু

উখিয়ায় রোহিঙ্গা নেতাকে গলা কেটে হত্যা Read More »

ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস অনুমোদন না দেওয়ায় ইউক্রেনে মার্কিন সহায়তা প্রবাহ বন্ধ হয়ে গেছে। ভবিষ্যতে যদি এই ইস্যুতে কংগ্রেস তার অবস্থান পরিবর্তন করে, কেবল তাহলেই ফের প্রদান করা সম্ভব হবে সহায়তা। মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবি বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। ‘আমরা সহায়তা প্যাকেজ সংক্রান্ত সর্বশেষ যে বিলটি

ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র Read More »

দুদিনের সফরে আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

পঞ্চমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আজ শনিবার (১৩ জানুয়ারি) দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন শেখ হাসিনা। এ সময় তিনি শুভেচ্ছা বিনিময় করবেন নিজ নির্বাচনি এলাকার নেতাকর্মীদের সঙ্গে। সফরে নিজ নির্বাচনী টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। তার এই সফর ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। আজ শনিবার সকালে সড়কপথে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছাবেন

দুদিনের সফরে আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী Read More »

ডিমের হালি পাইকারিতে ৪২, খুচরায় ৪৫ টাকা

খুচরা বাজারে এখন মুরগির ডিমের হালি ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন ধরে বাজারে এমন দাম বিদ্যমান। আজ শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এ চিত্র পাওয়া যায়। এদিন প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছিল ১৩৫ টাকা দরে। পূর্ব ও পশ্চিম রাজাবাজারের মুদি দোকান ও ভ্যান দোকান ঘুরে দেখা যায়, প্রতি ডজন মুরগির লাল

ডিমের হালি পাইকারিতে ৪২, খুচরায় ৪৫ টাকা Read More »

Scroll to Top