Latest BD News

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন রাষ্ট্রপতি

দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। আজ বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের পাশাপাশি তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতিও জানিয়েছেন রাষ্ট্রপতি। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন রাষ্ট্রপতি Read More »

আগামী দুদিন কেমন থাকবে শীত, জানালো আবহাওয়া অফিস

আগামী দুইদিন কুয়াশা ও শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, কুয়াশার কারণে দিনের বেলা রোদ কম পাওয়া যাচ্ছে। এতে ভূপৃষ্ঠের তাপমাত্রা খুব একটা কমছে না। যে কারণে শীতের অনুভূতি বেশি থাকছে। বুধবারের

আগামী দুদিন কেমন থাকবে শীত, জানালো আবহাওয়া অফিস Read More »

মির্জা ফখরুল ৯ মামলায় জামিন পেলেন

পল্টন ও রমনা থানার পৃথক নয়টি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন আজ বুধবার এ আদেশ দেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এই তথ্য নিশ্চিত করেছেন। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ

মির্জা ফখরুল ৯ মামলায় জামিন পেলেন Read More »

পাঁচ মাস পর হাসপাতাল ছাড়ছেন খালেদা জিয়া

দীর্ঘ ৫ মাস হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় আনা হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে আনা হতে পারে সাবেক এই প্রধানমন্ত্রীকে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, মেডিকেল বোর্ড সুপারিশ করলে ম্যাডামকে বাসায় আনা যেতে পারে। বাসায় আনার পরও মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী ম্যাডামের চিকিৎসা অব্যাহত থাকবে।

পাঁচ মাস পর হাসপাতাল ছাড়ছেন খালেদা জিয়া Read More »

শপথ গ্রহণের পর জনগণকে প্রতিশ্রুতি দিলেন ফেরদৌস

শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। আজ বুধবার সকালে শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনে শপথ নেন তিনি। শপথ গ্রহণের পর ফেরদৌস বলেন, জনগণ আমার ওপর আস্থা রেখেছেন। আমি তাদের আস্থার প্রতিদান দেব। কোনো কাজ বিঘ্নিত না হয় সে চেষ্টাই করে যাব। তিনি আরও বলেন, আমি যেন সততার সঙ্গে দেশের প্রতি, জনগণের প্রতি

শপথ গ্রহণের পর জনগণকে প্রতিশ্রুতি দিলেন ফেরদৌস Read More »

গত ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে অবস্থান জানাল অস্ট্রেলিয়া

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের বক্তব্য দিয়েছে অস্ট্রেলিয়া। আজ বুধবার অস্ট্রেলীয় সরকারের ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স এন্ড ট্রেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির প্রতিক্রিয়া জানিয়েছে। এতে বলা হয়েছে, অস্ট্রেলিয়া ৭ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের সংসদ নির্বাচনের ফলাফল নোট করেছে। কিন্তু দুঃখজনক যে নির্বাচন এমন একটি পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে সব অংশীজনরা অর্থবহ ও উল্লেখযোগ্যভাবে অংশ

গত ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে অবস্থান জানাল অস্ট্রেলিয়া Read More »

ট্রাম্পের শাশুড়ি মারা গেছেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাশুড়ি ও সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মা আমালিজা নাভস মারা গেছেন। আজ বুধবার (১০ জানুয়ারি) মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৮ বছর। এনডিটিভির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে মেলানিয়া নিজেই তার মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন। তবে মৃত্যুর কারণ সম্পর্কে পোস্টে

ট্রাম্পের শাশুড়ি মারা গেছেন Read More »

সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত থেকে সরে এলো গ্রামীণফোন

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন রিচার্জের সর্বনিম্ন সীমা বাড়িয়েছে। আগামীকাল থেকে ৩০ টাকার নিচে রিচার্জ করতে পারবেন না গ্রামীণফোন (জিপি) অপারেটররা। আজ বুধবার থেকে এটি কার্যকর হবে বলে গ্রাহকদের এসএমএস দিয়ে জানিয়েছে গ্রামীণফোন। পাশাপাশি প্রিপেইড গ্রাহকরা তাদের মাইজিপি অ্যাপেও এই সতর্কীকরণ নোটিশ দেখতে পারছেন। গতকাল মঙ্গলবার গ্রামীণফোনের অ্যাপ মাইজিপিতে দুপুরের দিকে একটি বার্তা দেখাচ্ছিল, ১০ জানুয়ারি

সর্বনিম্ন ৩০ টাকা রিচার্জের সিদ্ধান্ত থেকে সরে এলো গ্রামীণফোন Read More »

ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে: সাকিব

খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে প্রবেশ করেই সংসদে প্রতিনিধিত্ব পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। মাগুরা-১ আসনের নবনির্বাচিত এই সংসদ সদস্য শপথ নিতে এসে বলেছেন, “ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে।” আজ বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের

ব্যাপারটা নতুন, বাট অভ্যাস হয়ে যাবে: সাকিব Read More »

গাজার সর্বশেষ লড়াইয়ে ৯ সেনা নিহত হয়েছে: ইসরায়েল

গাজা ভূখণ্ডে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে সর্বশেষ লড়াইয়ে ৯ সেনা হারানোর কথা জানিয়েছে ইসরায়েল। এই নিয়ে গাজা যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ১৮৭ জনে দাঁড়িয়েছে। হামাসের সঙ্গে তিন মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে এটি ২৪ ঘণ্টায় ইসরায়েলের সবচেয়ে বেশি সেনা মৃত্যুর অন্যতম ঘটনা। রয়টার্স জানায়, নিহতদের বেশিরভাগ ইসরায়েলি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্য। তারা

গাজার সর্বশেষ লড়াইয়ে ৯ সেনা নিহত হয়েছে: ইসরায়েল Read More »

Scroll to Top