Latest BD News

সিঙ্গাপুর গেলেন ড. কামাল

স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে রওনা হয়েছেন বলে নিশ্চিত করেছেন গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক। নিয়মিত শারীরিক চেকআপে সিঙ্গাপুরে এক সপ্তাহের জন্য রওনা হয়েছেন ড. কামাল।

সিঙ্গাপুর গেলেন ড. কামাল Read More »

মুশফিকদের রেকর্ড গড়া জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে রেকর্ড গড়ে জয় তুলে নিয়েছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। জাতীয় দলের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটানসকে ২৬ রানে হারিয়ে মাঠ ছাড়েন মুশফিকরা। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ২১৪ রান করে চিটাগং। এ আসরে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আবার বিপিলের ইতিহাসে এটা দ্বিতীয় সর্বোচ্চও।

মুশফিকদের রেকর্ড গড়া জয় Read More »

এবার ছেলের মা হলেন টিউলিপ সিদ্দিক

ছেলে সন্তানের মা হয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হ্যাম্পস্টিডের রয়্যাল ফ্রি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। এর আগে ২০১৬ সালে আজালিয়া নামের এক কন্যা সন্তানের মা হন টিউলিপ। ক্যামডেন নিউ জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাম্পস্টিড অ্যান্ড কিলবার্নের এই এমপি বৃহস্পতিবার সকালে রয়্যাল

এবার ছেলের মা হলেন টিউলিপ সিদ্দিক Read More »

বিজয় রক্ষা করে জনগণের সেবা করা আরও কঠিন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিজয় পাওয়া যত কঠিন, সেই বিজয় রক্ষা করে জনগণের সেবা করা আরও কঠিন, সেই কঠিন কাজটি আমাদের করতে হবে। আমাদের ওয়াদা বাংলাদেশেকে আমরা ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত করবো। আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে চাই। সারাদেশে সুষম উন্নয়ন হবে। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করে যাবে সরকার, যে বিজয় অর্জিত

বিজয় রক্ষা করে জনগণের সেবা করা আরও কঠিন: প্রধানমন্ত্রী Read More »

‘সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই ভালা’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ করায় আজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশ করছে দলটি। এরই মধ্যে আয়োজিত মহাসমাবেশে যোগ দিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৯ জানুয়ারি) বেলা ৩টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছে মঞ্চে সভাপতির আসন গ্রহণ করেন। অবশ্য আড়াইটায়ই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। তারও আগে সাড়ে ১২টার দিকে শুরু

‘সব নেতার চাইতে আমার শেখ হাসিনাই ভালা’ Read More »

বিজয় সমাবেশের মঞ্চে শেখ হাসিনা

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় উৎসব মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানিকগঞ্জ-৩ আসনের এমপি কণ্ঠশিল্পী মমতাজের গান পরিবেশনার মধ্যদিয়ে বেলা তিনটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে আরোহণ করেন। এর আগে দুপুর আড়াইটার পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহাসমাবেশ শুরু হয়। দুপুর আড়াইটার পর সমাবেশের মূল পর্ব শুরু হলেও তার আগে সংস্কৃতি মঞ্চে

বিজয় সমাবেশের মঞ্চে শেখ হাসিনা Read More »

ধনী বৃদ্ধির হারে বিশ্বে তৃতীয় বাংলাদেশ

ক্রমবর্ধমান ধনী মানুষের সংখ্যার দিক দিয়ে দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। নিউ ইয়র্ক ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ-এক্স প্রকাশিত বুধবারের রিপোর্ট ‘হাই নেট ওয়ার্থ হ্যান্ডবুক ২০১৯’-এ এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৮ থেকে ২০২৩ সাল সময়ে দেশের সমন্বিত বার্ষিক জাতীয় প্রবৃদ্ধি বাড়বে শতকরা ১১.৪ ভাগ। ধনী মানুষের সংখ্যার দিক থেকে আর মাত্র

ধনী বৃদ্ধির হারে বিশ্বে তৃতীয় বাংলাদেশ Read More »

অবশেষে সাব্বির ঝড়, সিলেটের রানের পাহাড়

বিপিএলের এবারের আসরে একেবারেই খুঁজে পাওয়া যাচ্ছিল না সাব্বির রহমানকে। অবশেষে দেখা দিলেন বিস্ফোরক এই ব্যাটসম্যান। ঝড়ো ইনিংস খেলে মাশরাফির রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেটকে পাইয়ে দিয়েছেন ১৯৪ রানের সংগ্রহ, যা এবারের বিপিএলে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জয়ে ফিরতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরের টার্গেট ১৯৫ রান। আগে ব্যাটিংয়ে নামা সিলেট নির্ধারিত ওভারে হারায় ৪ উইকেট। এই ম্যাচ সিলেটে

অবশেষে সাব্বির ঝড়, সিলেটের রানের পাহাড় Read More »

মুয়াজ্জিন থেকে যেভাবে সিনেমার ভিলেন ডন

চলচ্চিত্রের মন্দলোক হিসেবে পরিচিত আশরাফুল হক ডন। দর্শকরা যাকে খলনায়ক ডন হিসেবেই চেনেন। অথচ এই চলচ্চিত্রে খলনায়ক হওয়ার আগে মসজিদে আযান দিতেন তিনি। মসজিদের মুয়াজ্জিনের ভুমিকা পালন করতেন।  বগুড়ায় জন্ম ডনের। বাবা প্রয়াত হলেও মা বসবাস করছেন আমেরিকায়। দশ ভাই বোনের মধ্যে সবার ছোট ডন।  ১৯৭১ সালে জন্ম নেয়া ডন  বগুড়া ছেড়ে ঢাকায় আসার পরই

মুয়াজ্জিন থেকে যেভাবে সিনেমার ভিলেন ডন Read More »

কুয়েতের মতো পরিস্থিতি এড়াতে বাংলাদেশের সব দূতাবাসকে তাগিদ

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি শ্রমিকদের হামলার বিষয়ে ইঙ্গিত করে এমন পরিস্থিতি যাতে আর কোথায়ও না ঘটে সেজন্য বিদেশে বাংলাদেশের সকল দূতবাস ও প্রবাসীদের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য তাগিদ দিয়েছেন। কুয়েতের মতো পরিস্থিতি যেন বিদেশে বাংলাদেশের কোনো দূতাবাসে আর না ঘটে সেজন্য সতর্কও করেছেন।

কুয়েতের মতো পরিস্থিতি এড়াতে বাংলাদেশের সব দূতাবাসকে তাগিদ Read More »

Scroll to Top