Latest BD News

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন ডিবি প্রধান হারুন

টানা চতুর্থবারের মতো সরকারপ্রধানের পদ অলংকৃত করা এখন শুধু সময়ের অপেক্ষা। এমন আনন্দক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। আজ সোমবার (৮ জানুয়ারি) হারুন অর রশীদ নিজের ফেসবুকে পেজে ফুল দেয়া একটি ছবি পোস্ট করেন। সেখানে লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন ডিবি প্রধান হারুন Read More »

কানাডা সরকারের পক্ষ থেকে কোন পর্যবেক্ষক আসেনি: দূতাবাস

দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করে কানাডার আইনপ্রণেতা যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে ঢাকায় দেশটির হাই কমিশন। আজ সোমবার হাই কমিশনের এক বিবৃতিতে বলেছে, “বাংলাদেশে ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার কোনো নির্বাচণ পর্যবেক্ষক প্রেরণ করেনি। বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে কানাডা সরকারের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষক পাঠানো হয়নি।

কানাডা সরকারের পক্ষ থেকে কোন পর্যবেক্ষক আসেনি: দূতাবাস Read More »

সরকার যেখানে যাকে জেতাতে চেয়েছে সে জিতেছে : জি এম কাদের

আওয়ামী লীগ কথা দেওয়ার পরও কথা রাখেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আজ সোমবার দুপুরে রংপুর নগরীর সেনপাড়ায় স্কাইভিউ বাসভবনে নির্বাচনপরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। তিনি বলেন, সার্বিকভাবে দেশের নির্বাচন ভালো হয়নি। আমরা এটি আশঙ্কা করেছিলাম। সরকার

সরকার যেখানে যাকে জেতাতে চেয়েছে সে জিতেছে : জি এম কাদের Read More »

পাকিস্তানে পোলিও ক্যাম্পেইনের গাড়িতে বোমা বিস্ফোরণ, ৫ পুলিশ নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পোলিও টিকাদান কর্মসূচিতে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার খাইবার পাখতুনখাওয়ার বাজাউর জেলায় পোলিও টিকা খাওয়ানোর কর্মসূচিতে এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও প্রায় ২৭ জন। প্রাদেশিক উদ্ধার সেবার মুখপাত্র বিলাল ফাইজি বলেছেন, ভোরে পুলিশের দল পোলিও টিকাদান ক্যাম্পেইনে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা আহতদের বেশিরভাগকে

পাকিস্তানে পোলিও ক্যাম্পেইনের গাড়িতে বোমা বিস্ফোরণ, ৫ পুলিশ নিহত Read More »

মাহিয়া মাহির ট্রাক খাদে, হারালেন জামানত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন মাহিয়া মাহি। নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত প্রচার-প্রচারণায় চমকও দেখিয়েছিলেন তিনি। তবে স্বপ্ন ভেঙ্গে চুরমার ভোটযুদ্ধে নেমে। বিপুল ভোটের ব্যবধানে হেরে গেলেন এ অভিনেত্রী। সাথে হারিয়েছেন জামানতও। ফলাফল অনুযায়ী, রাজশাহী-১ আসনে দুই উপজেলায় ২ লাখ ১৯ হাজার ৭৯৩ জন ভোটার ভোট দেন। হারের পাশাপাশি জামানত

মাহিয়া মাহির ট্রাক খাদে, হারালেন জামানত Read More »

নির্বাচনে জেতার পরদিনই মিরপুরে অনুশীলনে সাকিব

নির্বাচনীয় ব্যস্ততায় থেকে প্রচুর ঘাম ঝরিয়েছেন। গতকাল অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচনে জেতার পরদিনই সাকিব আল হাসানকে দেখা গেল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ব্যাট-প্যাড হাতে নিয়ে ইনডোরে অনুশীলন করেন এই অলরাউন্ডার। সাকিবের নেতৃত্বেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। যদিও শেষ ম্যাচের আগে আঙুলের চোটে আসর থেকে

নির্বাচনে জেতার পরদিনই মিরপুরে অনুশীলনে সাকিব Read More »

বাংলাদেশে সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন হয়েছে : মার্কিন পর্যবেক্ষক

বাংলাদেশে সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন হয়েছে। ঢাকায় সহিংসতা দেখেনি বলে জানিয়েছেন জানিয়েছেন মার্কিন নির্বাচন প্রতিনিধি। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এমন প্রতিক্রিয়া জানিয়েছে দেশগুলোর নির্বাচন পর্যবেক্ষক দল। দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক টিমের প্রতিনিধি দল সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সংবাদ

বাংলাদেশে সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন হয়েছে : মার্কিন পর্যবেক্ষক Read More »

ভোট প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

দ্বাদশ জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটের পরদিনই নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটি আগামী দুদিন (মঙ্গল ও বুধবার) সারাদেশে গণসংযোগের মাধ্যমে গণসচেতনতা করবে। এমন ঘোষণা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান জানিয়েছেন, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে সরকারের পতন নিশ্চিত করবে দলটি। আজ সোমবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা

ভোট প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির Read More »

কলাপাড়ায় নৌকার ৭ কর্মীকে কুপিয়ে জখম

পটুয়াখালীর কলাপাড়ায় নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করতে যাওয়ার পথে নৌকার ৭ কর্মীকে কুপিয়ে জখম করেছে পরাজিত ঈগল প্রতীকের সমর্থকরা। আজ সোমবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের হাটখোলা বাজার সংলগ্ন মুজিব কিল্লার পাশে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় বশির চৌকিদার (৫০) নামের এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার

কলাপাড়ায় নৌকার ৭ কর্মীকে কুপিয়ে জখম Read More »

কালকিনিতে তাহমিনা বেগমের বিজয় মিছিলে বোমা হামলা, আহত ১০

মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা বাজারে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-০৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে পরাজিত করে বিজয়ী হন

কালকিনিতে তাহমিনা বেগমের বিজয় মিছিলে বোমা হামলা, আহত ১০ Read More »

Scroll to Top