Latest BD News

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

টাঙ্গাইলের বাসাইলে মনোয়ারা বেগম (৪২) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে উপজেলার নথখোলা পৌলীপাড়া এলাকার নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মনোয়ারা বেগমর উপজেলার নথখোলা পৌলীপাড়া এলাকার সৌদি আরব প্রবাসী ধলা খানের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মনোয়ারা বেগমের স্বামী ধলা খান ও ছেলে আল-আমীন দীর্ঘদিন যাবৎ

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা Read More »

বই উৎসবে মেতেছে ক্ষুদে শিক্ষার্থীরা

নতুন বছরের শুরুর দিনে উৎসবে মেতেছে ক্ষুদে শিক্ষার্থীরা।নতুন বইয়ের গন্ধ শুকে মাতোয়ারা শিক্ষার্থীরা। মঙ্গলবার প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেয়া হচ্ছে। ঢাকায় কেন্দ্রীয়ভাবে পৃথক পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উৎসবে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি পাঠ্যপুস্তক তুলে দিচ্ছে

বই উৎসবে মেতেছে ক্ষুদে শিক্ষার্থীরা Read More »

জাতীয় পার্টি কোন দলে থাকবে, সিদ্ধান্ত কাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা সরকারি দলে থাকবেন, না বিরোধী দলে যাবেন, না কি উভয় দলে থাকবেন, সে বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন, দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। তিনি জানান, দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে বৈঠক শেষে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সকালে, রাজধানীর বনানীতে এরশাদের রাজনৈতিক  কার্যালয়ে জাতীয়

জাতীয় পার্টি কোন দলে থাকবে, সিদ্ধান্ত কাল Read More »

আজ শপথ নেবেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আজ (মঙ্গলবার) শপথ নেবেন ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট ডানপন্থি সাবেক সেনা প্রধান জেইর বোলসোনারো (৬৩)। গত ২৮ অক্টোবর বামপন্থি ওয়ার্কার্স পার্টির ফার্নান্দো হাদ্দাদকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন জেইর বোলসোনারো। নির্বাচনী প্রচারণায় দেশজুড়ে ভয়াবহ অপরাধ ও দুর্নীতি দমনের প্রতিজ্ঞা করেছেন বোলসোনারো। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার আগে কংগ্রেসের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিসে সাতবার দায়িত্ব পালন করেছেন তিনি।

আজ শপথ নেবেন ব্রাজিলের প্রেসিডেন্ট Read More »

ফল প্রত্যাখান করে পূর্ণনির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

৩০শে ডিসেম্বর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, ৩০শে ডিসেম্বর প্রহসনের নির্বাচনে জনগণের মতামত প্রতিফলন ঘটেনি তাই এ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি। এবং অনতিবিলম্বে নির্দলীয় সরকারের

ফল প্রত্যাখান করে পূর্ণনির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের Read More »

নারীরা জিতেছেন ২২ আসনে

বাংলাদেশের ইতিহাসে সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক নারী নির্বাচিত হয়েছেন। এবার নারী প্রার্থীর সংখ্যা ছিল ৬৯ জন, যা এ পর্যন্ত অনুষ্ঠিত সব নির্বাচনের মধ্যে সর্বোচ্চ। তাদের মধ্যে বিজয়ী হয়েছেন ২২ জন। বিজয়ী নারীদের মধ্যে ১৯ জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের। তারা হলেন- আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩), সাজেদা চৌধুরী

নারীরা জিতেছেন ২২ আসনে Read More »

আরও এক বছর দায়িত্ব পালন করতে চান অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী চাইলে আরও এক বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কোনো কিছু বললে আমি না করি না।’ আজ মঙ্গলবার সচিবালয় তার নিজ দফতরে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মুহিত বলেন, ‘আগামী পাঁচ বছরে বাংলাদেশ অর্থনীতিতে অসাধ্য সাধন করবে। সরকারের ধারাবাহিকতা থাকার কারণে

আরও এক বছর দায়িত্ব পালন করতে চান অর্থমন্ত্রী Read More »

নতুন এমপিদের শপথ বৃহস্পতিবার

নবনির্বাচিত সংসদ সদস্যরা আগামী ৩ জানুয়ারি শপথ গ্রহণ করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। স্পিকার শিরীন শারমীন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করাবেন। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে সোমবার এ তথ্য জানান ইনু। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে। তথ্যমন্ত্রী বলেন, ‘আগামী ৩ জানুয়ারি সংসদ সদ্যরা শপথ নেবেন। এর আগে

নতুন এমপিদের শপথ বৃহস্পতিবার Read More »

উপজেলা নির্বাচনের তফসিল ফেব্রুয়ারিতে

জাতীয় সংসদ নির্বাচনের বিশাল কর্মযজ্ঞ শেষ করেই এবার প্রায় ৫০০ উপজেলায় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে এ নির্বাচনের তফসিল ঘোষণা করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ২০১৪ সালের মতো এবারও ধাপে ধাপে এ নির্বাচন হবে। ইসির নির্বাচন পরিচালনা শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ৬ ধাপে ৪৮৭টিরও

উপজেলা নির্বাচনের তফসিল ফেব্রুয়ারিতে Read More »

নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রশংসা করলো জাতিসংঘ

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রশংসা করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র এই প্রশংসা করে এক বিবৃতি দিয়েছেন। এতে নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে বিরত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতীয় সংসদ নির্বাচনের পর জাতিসংঘের মহাসচিবের কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার

নির্বাচনে সব দলের অংশগ্রহণের প্রশংসা করলো জাতিসংঘ Read More »

Scroll to Top