Latest BD News

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ সামারাবিরা

বাংলাদেশে খণ্ডকালীন ব্যাটিং উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, তার আগে কিছুদিন কাজ করেছেন অস্ট্রেলিয়াতেও। তবে এবার আর খণ্ডকালীন নয়, পূর্ণ মেয়াদে নিজের দেশ শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন থিলান সামারাবিরা। ২০১৯ সাল পর্যন্ত তিনি লঙ্কান দলের সঙ্গে থাকবেন, জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি থিলাঙ্কা সুমাথিপালা। শ্রীলঙ্কা শিবিরে হাসান তিলকারত্নের স্থলাভিষিক্ত হবেন সামারাবিরা। ভারত সফরকে সামনে

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ সামারাবিরা Read More »

‘শাস্তিমূলক ব্যবস্থা নয়, সমাধান চায় যুক্তরাষ্ট্র’

মিয়ানমারকে শাস্তি নয়, বরং যুক্তরাষ্ট্র রোহিঙ্গা সমস্যার কূটনৈতিক সমাধান চায় বলে মন্তব্য করেছেন সফররত দেশটির রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস এ শ্যানন। রোববার বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ষষ্ঠ অংশীদারিত্ব সংলাপ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ সংলাপ শুরু হয়। সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন থমাস এ শ্যানন। বাংলাদেশ প্রতিনিধি দলের

‘শাস্তিমূলক ব্যবস্থা নয়, সমাধান চায় যুক্তরাষ্ট্র’ Read More »

মানিকগঞ্জে পরকীয়ার জেরে কিশোরী হত্যা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সরফদীনগর গ্রামে পরকীয়া প্রেমের জের ধরে বৃষ্টি আক্তার (১৩) নামে এক কিশোরীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের দিনমজুর রমজান আলীর মেয়ে বৃষ্টির সাথে প্রতিবেশী হাসমতের ছেলে আবুলের (৩৫) পরকীয়া প্রেম হয়। বিবাহিত হাসমত পেশায় রিকশা চালক। তার দুই সন্তান রয়েছে। এদিকে বৃষ্টির

মানিকগঞ্জে পরকীয়ার জেরে কিশোরী হত্যা Read More »

আরেকটি খেতাব হারাচ্ছেন সু চি

ব্রিটেনের গ্লাসগো নগর কাউন্সিল মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা অং সান সু চিকে দেয়া সম্মান প্রত্যাহার করে নেবার পক্ষে সর্বসম্মতভাবে ভোট পড়ায় \’ফ্রিডম অব সিটি\’ খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর হত্যা, নির্যাতনে মানবাধিকার লঙ্ঘন এবং এ ঘটনায় সু চির প্রতিক্রিয়ার প্রতিবাদে এ ভোট দেওয়া হয়। ২০০৯ সালে সু চি যখন মিয়ানমারে

আরেকটি খেতাব হারাচ্ছেন সু চি Read More »

ভাতিজিকে ধর্ষণ ও হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

ময়মনসিংহের চর ঈশ্বরদিয়া বেড়িবাঁধ এলাকায় ভাতিজিকে ধর্ষণ করে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন সৎ ভাইয়ের মেয়ে সুমাইয়া আক্তারকে ধর্ষণ করে হত্যা করায় সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৩ জানুয়ারি চর ঈশ্বরদিয়া বেড়িবাঁধ এলাকায় সৎ

ভাতিজিকে ধর্ষণ ও হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড Read More »

সরকারি স্কেলে বেতন পাবেন ইমাম-মোয়াজ্জিনরা

জাতীয় স্কেলে বেতন পাবেন মসজিদের ইমামরা। একইভাবে বেতন পাবেন সংশ্লিষ্ট মসজিদের মোয়াজ্জিন এবং খাদেমরাও। ইসলামি মূল্যবোধের উন্নয়ন ও ইসলামি সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে দেশব্যাপী ৫৬০টি মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সৌদি সরকারের সহযোগিতায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এসব মসজিদ নির্মাণ করা হবে। মডেল মসজিদের খতিবরা বিদ্যমান জাতীয় বেতন স্কেলের অষ্টম গ্রেডে, ইমামরা নবম

সরকারি স্কেলে বেতন পাবেন ইমাম-মোয়াজ্জিনরা Read More »

আর আসবে না হিরো হাঙ্ক!

হিরো জনপ্রিয় স্পোর্টস বাইক হাঙ্ক। হিরোর জন্মস্থান ভারতে সম্প্রতি এই বাইকটির উৎপাদান বন্ধ করা দেয়া হয়েছে। এমনকি হিরোর অফিসিয়াল পেজে থেকেও বাইকটি সরিয়ে নেয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শিগগিরই নতুন মডেলে, নতুন রূপে হাঙ্কের মত স্পোর্টস ঘরানার বাইক আনছে হিরো। প্রতিষ্ঠানটি চাইছে পুরনো ও জনপ্রিয় মডেলগুলোকে নতুন ভাবে, নতুন গ্রাফ্রিক্সে গ্রাহকদের সামনে হাজির করতে।

আর আসবে না হিরো হাঙ্ক! Read More »

নিজেকে প্রধান বিচারপতি ভাবছেন আইনমন্ত্রী: রিজভী

আইনমন্ত্রী আনিসুল হক উচ্চ আদালতকে নিয়ন্ত্রণ করতে চাইছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আইনমন্ত্রী এখতিয়ারের বাইরে গিয়ে অনেক কথা বলছেন, কাজ করেছেন।’ রোববার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। বিএনপি নেতা বলেন, ‘আইনমন্ত্রী বিচার বিভাগ নিয়ে নানা সময়ে নানা মন্তব্য করছেন। উচ্চ আদালত কীভাবে

নিজেকে প্রধান বিচারপতি ভাবছেন আইনমন্ত্রী: রিজভী Read More »

সারাদেশে হাইড্রোলিক হর্ন বন্ধে হাইকোর্টের নির্দেশ

সারাদেশে চলাচলকারী সকল যানবাহনের হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়টি পর্যালোচনা করে পরিবেশ আইন অনুযায়ী শব্দ দূষণ নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়। পুলিশের আইজি, ট্রাফিক পুলিশ কমিশনারসহ চারজনকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। এর আগে ঢাকা মহানগরেও হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। . রবিবার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি

সারাদেশে হাইড্রোলিক হর্ন বন্ধে হাইকোর্টের নির্দেশ Read More »

‘এসিস্টেন্ট ম্যানেজার/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

এ্যাপোলো হাসপাতালে ‘এসিস্টেন্ট ম্যানেজার/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে লোক নেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ নভেম্বর, ২০১৭ এর মধ্যে আবেদন করতে পারবেন। অনুযায়ী বিক্রয়ের লক্ষ্য মাত্রা অর্জন করা। যোগ্যতা: – স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স ডিগ্রি – কর্মীদের উৎসাহিত করার ক্ষমতা থাকতে হবে। ইংরেজি ও বাংলায় ভাল যোগাযোগ দক্ষতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ওয়েব

‘এসিস্টেন্ট ম্যানেজার/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি Read More »

Scroll to Top