Latest BD News

প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষার সময়সূচি প্রকাশ

২০১৭ সালের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (সংস্থাপন) এ এইচ এম গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তথ্যমতে, আগামী ১৯ নভেম্বর থেকে পরীক্ষা শুরু ২৬ নভেম্বর (রোববার) শেষ হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার রুটিন অনুযায়ী, ১৯

প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষার সময়সূচি প্রকাশ Read More »

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৫

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি মসজিদে মঙ্গলবার আত্মঘাতী হামলায় পাঁচজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। মসজিদের ভিতরে এক নারী আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটায়। দেশটিতে সর্বশেষ এ হামলার জন্যে বোকো হারাম জিহাদিদের দায়ী করা হচ্ছে। স্থানীয় মিলিশিয়ারা একথা জানায়। খবর এএফপি’র। খবরে বলা হয়, মাইদুগুরি থেকে ৯০ কিলোমিটার দূরে দিকওয়া শহরের ওই মসজিদে

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৫ Read More »

বউয়ের শোকে সাপের কামড়ে আত্মহত্যা

বউয়ের শোকে সাপের কামড়ে আত্মহত্যা করেছেন আরস্ল্যান ভেলভি নামের রাশিয়ান এক সর্পবিশারদ। বউ একাটেরিনা কাটিয়ার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে দ্য সানের খবরে জানা গেছে। মৃত্যুকালে তিনি দৃশ্যটির ভিটিও চিত্র ধারণ করেছেন। সেখানে তিনি বলেন, আমি যদি মরে যাই মরবো…কিন্তু তোমার সঙ্গে কিছু সময় থাকতে চাই কাটিয়া। তোমার জন্য মোবাইলে একটা ম্যাসেজ আছে।

বউয়ের শোকে সাপের কামড়ে আত্মহত্যা Read More »

কলাপাড়ায় বজ্রপাতে কৃষক নিহত

পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে মো. নজরুল ইসলাম মৃধা (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি কাছে মাঠে যান নজরুল ইসলাম। এ সময় হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ব্যাপারে

কলাপাড়ায় বজ্রপাতে কৃষক নিহত Read More »

উ. কোরিয়াকে একঘরে করতে ফের মার্কিন নিষেধাজ্ঞা

উত্তর কোরিয়ার প্রধান কয়েকটি ব্যাংক এবং ২৬ জন নির্বাহীর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন এক বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়াকে পুরোপুরি একঘরে করে ফেলা এবং কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উত্তর কোরিয়ার যেসব নির্বাহীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা চীন, রাশিয়া, লিবিয়া ও

উ. কোরিয়াকে একঘরে করতে ফের মার্কিন নিষেধাজ্ঞা Read More »

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীকে ৫ বছরের কারাদণ্ড

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে চাল দুর্নীতির মামলায় পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বুধবার বেলা ১১টায় সুপ্রিমকোর্টের বিচারপতিরা রায় পড়া শুরু করেন। তবে রায়ের আদেশের অংশ আগভাগেই ফাঁস হয়ে যায়। চাল ক্রয় প্রকল্পে কয়েক বিলিয়ন ডলার ভর্তুকি দিয়ে সরকারি অর্থ অপচয় করার অভিযোগে ইংলাকের বিরুদ্ধে ২০১৫ সালের মার্চে এ মামলা হয়েছিল। এ মামলায় গত

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রীকে ৫ বছরের কারাদণ্ড Read More »

রোহিঙ্গাদের ফেরত নিতে চাপ প্রয়োগের দাবি বাংলাদেশের

মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা-নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ প্রয়োগের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বুধবার ঢাকায় নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতদের এক বিশেষ ব্রিফিংকালে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে ঢাকায়

রোহিঙ্গাদের ফেরত নিতে চাপ প্রয়োগের দাবি বাংলাদেশের Read More »

আজ গুগলের জন্মদিন!

দেখতে দেখতে ১৯ বছরে পা দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। নানা চড়াই-উৎড়াই পেরিয়ে এই সার্চ ইঞ্জিন প্রযুক্তি দুনিয়ার এক মহীরুহে পরিণত হয়েছে। গুগল প্রতিষ্ঠালাভ করে ১৯৯৮ সালে। মজার বিষয় হলো কেউ জানতো না গুগলের জন্মদিন ঠিক কবে। এর কারণ হলো, গুগলের জন্ম ঠিক কোন দিনটিতে হয়েছিল তা বলা মুশকিল। গুগলে প্রথম থেকে যারা কাজ

আজ গুগলের জন্মদিন! Read More »

অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স চতুর্থ বর্ষের ৩ অক্টোবর এবং ১২ অক্টোবর তারিখের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশোধিত সূচি অনুযায়ী আগামী ৩ অক্টোবরের স্থগিত পরীক্ষা ১২ অক্টোবর এবং ১২ অক্টোবরের স্থগিত পরীক্ষা ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন Read More »

বৃষ্টির প্রবণতা বাড়বে, কমবে তাপমাত্রা

শরতের শেষের দিকে এসে আগামী তিন দিন (৭২ ঘণ্টায়) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ ছাড়া দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আকাশে মেঘ থাকায় দিনে সূর্যের আলো পড়ছে না। এতে দিনের তাপমাত্রা কম থাকে। তবে রাতের তাপমাত্রা কমছে না।

বৃষ্টির প্রবণতা বাড়বে, কমবে তাপমাত্রা Read More »

Scroll to Top