Latest BD News

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন শিক্ষামন্ত্রী

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ চাঁদপুরের সর্বস্তরের জনগণ। আজ শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য শহরের অঙ্গীকার পাদদেশে ৩১বার তোপধ্বনির পরে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের জেলা প্রশাসনের

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন শিক্ষামন্ত্রী Read More »

মানিকগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত, আহত ১

মানিকগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে আনোয়ার ব্যাপারী (৫০) নামে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন কবির হোসেন (২৩) নামে আরও এক বেলুন বিক্রেতা। বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আজ শনিবার ভোরে জেলা মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এই ঘটনা ঘটে। এসময় নিততের পা বিচ্ছিন্ন হয়ে তিনতালার উপরে গিয়ে পড়ে।

মানিকগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত, আহত ১ Read More »

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক রোববার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল। ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনে সশস্ত্র বাহিনীর দায়িত্বপালন নিয়ে অবহিত করতে এ সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জানা যায়, সাক্ষাতের জন্য সিইসিকে রোববার সকাল ১১টায়

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক রোববার Read More »

বিজয় দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি দিয়েছে বিএনপি। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় ঢাকা থেকে রওনা দিবেন স্মৃতি সৌধের উদ্দেশ্যে। জাতীয় স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ফাতেহা পাঠ করবেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। এর পর দুপুর ১টায়

বিজয় দিবসে বিএনপির দিনব্যাপী কর্মসূচি Read More »

বিজয়ের আনন্দে মেতেছে সারাদেশ

আজ ১৬ ডিসেম্বর, বাঙ্গালি জাতীর গর্বের দিন। বাঙালির হাজার বছরের স্বাধীনতা সংগ্রামের পূর্ণতা প্রাপ্তির ঐতিহাসিক এক দিন। ৫২ বছর আগে একসাগর রক্তের বিনিময়ে এই দিনে এসেছিল বাংলার স্বাধীনতা। পঞ্চান্ন হাজার বর্গমাইলের এই দেশে উদিত হয়েছিল নতুন এক সূর্য। সে সূর্যকিরণে লেগে ছিল রক্ত দিয়ে অর্জিত বিজয়ের রং। সেই রক্তের রং সবুজ বাংলায় মিশে তৈরি করেছিল

বিজয়ের আনন্দে মেতেছে সারাদেশ Read More »

ইরানে পুলিশ স্টেশনে ভয়াবহ হামলা, নিহত ১১

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তাছাড়া এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় গত শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে দেশটির সীমান্তবর্তী প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের রাস্ক শহরে এ হামলা চালান বিদ্রোহী বালুচ যোদ্ধারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আলিরেজা বলেন, রাজধানী তেহরান থেকে প্রায়

ইরানে পুলিশ স্টেশনে ভয়াবহ হামলা, নিহত ১১ Read More »

সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বেড়েছে চার কোটি ডলার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের বহুল প্রতিক্ষিত দ্বিতীয় কিস্তি ৬৯ কোটি ডলার যোগ হওয়ার আগেই বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভ খানিকটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ হিসাবে বাংলাদেশের রিজার্ভ বেড়ে ১৯ দশমিক ১৭ বিলিয়ন ডলারে উঠেছে। আর, সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রিজার্ভ চার কোটি ডলার বেড়েছে। বাংলাদেশ ব্যাংক অর্থনীতির প্রধান

সপ্তাহের ব্যবধানে রিজার্ভ বেড়েছে চার কোটি ডলার Read More »

জয়পুরহাটে যাত্রীবাহী ট্রেনে আগুন

জয়পুরহাটে উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বগির কয়েকটি সিট পুড়ে গেছে। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনটি জামালগঞ্জ স্টেশন থেকে জয়পুরহাট স্টেশনের অভিমুখে ছেড়ে গেলে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয়।

জয়পুরহাটে যাত্রীবাহী ট্রেনে আগুন Read More »

মহান বিজয় দিবস আজ

মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ শনিবার (১৬ ডিসেম্বর)। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

মহান বিজয় দিবস আজ Read More »

দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

মহান বিজয় দিবস উপলক্ষে দেশে ও প্রবাসে থাকা সকল বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, ১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। দীর্ঘ লড়াই-সংগ্রাম ও নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত বিজয়। আমরা পেয়েছি একটি সার্বভৌম দেশ, স্বাধীন জাতিসত্তা, পবিত্র সংবিধান,

দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি Read More »

Scroll to Top