Latest BD News

রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধে যাচ্ছে বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ঘোষণা এবং একদফা দাবিতে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে যাচ্ছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। এটি দলটির সপ্তম দফার অবরোধ কর্মসূচি। বিরোধীদলের ডাকা ষষ্ঠ দফা অবরোধের শেষ দিন আজ বৃহস্পতিবার। আগামী দুদিন (শুক্র ও শনিবার) বিরতি দিয়ে সপ্তম দফায় রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার (২৮

রোববার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধে যাচ্ছে বিএনপি Read More »

বাংলাদেশের রাজনীতিতে মার্কিন দূতের হস্তক্ষেপ নিয়ে রাশিয়ার বার্তা

বাংলাদেশের রাজনীতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস হস্তক্ষেপ করছেন এমন অভিযোগ করে আসছে ক্ষমতাসীন রাজনৈতিক দল। এ নিয়ে নানা মহলে আছে আলোচনা-সমালোচনা। এবার রাশিয়াও পিটার হাসের ভূমিকা নিয়ে সমালোচনা করেছে। বাংলাদেশের রাশিয়া দূতাবাসের অফিসিয়াল ভেরিভাইড ফেসবুক পেইজে বাংলাদেশে তার ভূমিকা নিয়ে সমালোচনা করে গত বুধবার (২২ নভেম্বর) একটি পোস্ট করা হয়েছে। তিনি বলেন, ‌‘নির্বাচন স্বচ্ছ

বাংলাদেশের রাজনীতিতে মার্কিন দূতের হস্তক্ষেপ নিয়ে রাশিয়ার বার্তা Read More »

ঢাকা-কক্সবাজার পথে ট্রেনের টিকিট বিক্রি শুরু

শুরু হতে যাচ্ছে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে দুই জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন অনলাইন এবং কাউন্টারে ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট বিক্রি করা হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে চালু হতে যাচ্ছে রাজধানী ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারগামী ট্রেন। বাংলাদেশ রেলওয়ের অনলাইনে

ঢাকা-কক্সবাজার পথে ট্রেনের টিকিট বিক্রি শুরু Read More »

আবারও মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া

সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপ হেরেছে ভারত। ১ লাখ ৩২ হাজার দর্শককে হতাশায় ডুবিয়ে শিরোপা নিয়ে গেছে অজিরা। বিশ্বকাপ ফাইনাল হারের বেদনা ভুলতে না ভুলতেই অজিদের বিপক্ষে আবারও মাঠে নামতে হচ্ছে ভারতকে। ফাইনাল হারের প্রতিশোধ নেয়ার লক্ষ্যে আজ মাঠে নামবে ভারত। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। ভিশাখাপত্তমে অস্ট্রেলিয়ার

আবারও মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া Read More »

১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

হবিগঞ্জের বাহুবল উপজেলার রাউদগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৯টা থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়। এর আগে বুধবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রাউদগাঁও নামক স্থানে দুটি বগি লাইনচ্যুত

১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক Read More »

ঝড়-তুফান থেকে হিফাজতের দোয়া

মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা অযথা কাউকে শাস্তি দিতে চান না; বরং মানুষের ওপর যে বিপদ আসে, তা তাদের কৃতকর্মের ফলস্বরূপ। প্রাকৃতিক দুর্যোগ-যথা ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি বা খরা, ভূমিকম্প, দুর্ভিক্ষ, মহামারি, অগ্নিকাণ্ড, বন্যা, জলোচ্ছ্বাস, বরকত-শূন্যতা প্রভৃতি মানুষেরই কর্মের ফল। ধর্মীয় ও নৈতিক অবক্ষয়ে পৃথিবী ভারাক্রান্ত। ঝড়, ভারী বর্ষণ, সাইক্লোন, খরা, শৈত্যপ্রবাহ এরই পরিণাম। পবিত্র কোরআনুল

ঝড়-তুফান থেকে হিফাজতের দোয়া Read More »

ফের সিইসিকে ইউরোপীয় ইউনিয়নের চিঠি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার (২২ নভেম্বর) সিইসির সঙ্গে বৈঠক করতে চিঠি দিয়েছে ইইউ। বৈঠকের আগ্রহ প্রকাশ করে সিইসির কাছে চিঠি পাঠিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। চিঠিতে ইইউ রাষ্ট্রদূত জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ প্রস্তুতি

ফের সিইসিকে ইউরোপীয় ইউনিয়নের চিঠি Read More »

ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসছে ঘূর্ণিঝড়

মিধিলি’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে ‘মিগজাউম’ নামের আরেকটি ঘূর্ণিঝড়। এর কবলে প্রভাবিত হতে পারে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূল। আবহাওয়ার পূর্বাভাসমূলক তথ্য পরিবেশক ভারতীয় একটি কোম্পানি স্কাইমেট ওয়েদারের বরাত দিয়ে গণমাধ্যম দ্য মিন্ট জানায়, এটি হবে চলতি বছরে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া চতুর্থ ঘূর্ণিঝড়। কিছুদিন আগেই বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ও ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলো ঘূর্ণিঝড়

ডিসেম্বরের প্রথম সপ্তাহে আসছে ঘূর্ণিঝড় Read More »

আজ দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার আমন্ত্রণে ৩ দিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। বছরের দ্বিতীয় “ফরেন অফিস কনসালটেশন” বলা হলেও, সফরে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিশেষভাবে নির্বাচন প্রসঙ্গে কথা হবে, তা স্পষ্ট করেছেন সরকারের এই শীর্ষ কূটনীতিক। এদিকে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর কোনো রাজনৈতিক বার্তা নিয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন নয়াদিল্লিতে যাচ্ছেন—বিভিন্ন মহলে এমন

আজ দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব Read More »

আজ দলীয় প্রার্থী চূড়ান্তে আ. লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) এক

আজ দলীয় প্রার্থী চূড়ান্তে আ. লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা Read More »

Scroll to Top