Latest BD News

কনটেইনারে মালয়েশিয়ায় যাওয়া সেই শিশু রাতুল মারা গেছে

মালয়েশিয়ার কেলাং বন্দরে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া জাহাজের খালি কন্টেইনারে পাওয়া কুমিল্লা মনোহরগঞ্জের ছেলে রাতুল (১৩) পানিতে ডুবে মারা গেছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে তার মরদেহ সাতপুকুরিয়া এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাতুলের চাচা মো. আজগর আলী। রাতুল কুমিল্লা জেলা মনোহরগঞ্জ উপজেলার সাতপুকুরিয়া গ্রামের ফারুক হোসেনের ছেলে। পরিবার সূত্রে জানা

কনটেইনারে মালয়েশিয়ায় যাওয়া সেই শিশু রাতুল মারা গেছে Read More »

বাস-অটোভ্যানের সংঘর্ষ, দুই স্কুলছাত্রীসহ ৪জন নিহত

টাঙ্গাইলের ধনবা‌ড়ি‌ উপজেলায় বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ রোববার (৩০ এপ্রিল) মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর পৌ‌নে ১টায় উপজেলার বা‌ঘিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

বাস-অটোভ্যানের সংঘর্ষ, দুই স্কুলছাত্রীসহ ৪জন নিহত Read More »

আমি ঋণ খেলাপি নই, আপিল করব : সাবেক মেয়র জাহাঙ্গীর

খেলাপি ঋণের কারণে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল হলেও তার মায়ের মনোনয়নপত্র বৈধ বলে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন। আজ রোববার (৩০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। এর আগে একই দিন সকালে জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল করা হয়।

আমি ঋণ খেলাপি নই, আপিল করব : সাবেক মেয়র জাহাঙ্গীর Read More »

বরযাত্রীবাহী ট্রলারডুবি ঘটনায় মা-ছেলের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীতে বরযাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল আরও দু’জনের মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় দু’জন শিশু এখনও নিখোঁজ রয়েছেন। আজ রোববার (৩০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী নদী ফায়ার স্টেশন অফিসার রেজওয়ান। এর আগে একই দিন সকাল সাড়ে ৭টায় মরদেহগুলো উদ্ধার করা হয় উপজেলার বদনার চর নামক জায়গায়

বরযাত্রীবাহী ট্রলারডুবি ঘটনায় মা-ছেলের মরদেহ উদ্ধার Read More »

ড্রাই কেক তৈরির সহজ রেসিপি

বিকেলের টিফিনে ড্রাই কেক খেতে ইচ্ছে করলে খুব সহজেই নিজের হাতে বানিয়ে নিন। এতে খরচ যেমন বাঁচে তেমনি নিজের হাতের তৈরি জিনিসটি খেতেও শতগুণ আনন্দ হয়। চলুন জেনে নিই রেসিপি। যা যা লাগবে ময়দা ১ কাপ ডিম ৩টি বেকিং পাউডার ১.৫ চা চামচ চিনি আধা কাপ নরম বাটার আধা কাপ ভ্যানিলা এসেন্স ১ চা চামচ।

ড্রাই কেক তৈরির সহজ রেসিপি Read More »

আইএমএফ প্রধানের বাংলাদেশের স্থিতিশীল অর্থনীতির প্রশংসা

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বিশ্বজুড়ে করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ধাক্কার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার প্রশংসা করেছেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেরও অভূতপূর্ব প্রশংসা করেছেন। শনিবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে ওয়াশিংটনের হোটেল রিজ কার্টলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক। পরে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে

আইএমএফ প্রধানের বাংলাদেশের স্থিতিশীল অর্থনীতির প্রশংসা Read More »

পেছনের দরজাটা বিএনপি খুব পছন্দ করে: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি রাজপথে বিভিন্ন সময় নতুন কর্মসূচি, পুরনো কর্মসূচির কথা বলে। আমরা আগে দেখেছি, বিএনপি হাঁটা শুরু করেছিল, এবার হামাগুড়ি দেবে কি না, আমি জানি না। বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সুভাষ সিংহ রায় গ্রন্থিত বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব ও বাকশাল বইয়ের মোড়ক উন্মোচন

পেছনের দরজাটা বিএনপি খুব পছন্দ করে: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ Read More »

আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা, পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার

আজ রবিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা ১ম পত্রের মাধ্যমে শুরু হচ্ছে এই পরীক্ষা। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই হলে ঢুকতে হবে। এবার ১১টি শিক্ষাবোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। নয়টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে

আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা, পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার Read More »

যুক্তরাষ্ট্রগামী তেলের ট্যাংকার ইরান কেন জব্দ করল

ইরান ও যুক্তরাষ্ট্র জড়িয়েছে নতুন বিরোধে। ওমান উপসাগরে তেলবাহী একটি ট্যাংকার জব্দের ঘটনায় দুদেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ওমান উপসাগর থেকে যুক্তরাষ্ট্রগামী একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে ইরানের নৌবাহিনীর সদস্যরা। এর পর থেকেই দুদেশের মধ্যে শুরু হয়েছে নতুন করে এ বিরোধ। গত শুক্রবার (২৮

যুক্তরাষ্ট্রগামী তেলের ট্যাংকার ইরান কেন জব্দ করল Read More »

আমের ঝাল আচার তৈরির রেসিপি

আম একটি বহুমুখি ফল। তারমধ্যে এখন কাঁচা আমের সময় চলছে। এসময় কাঁচা আম দিয়ে নানা ধরনের আচার তৈরি করে সংরক্ষণ করে রাখা হয়। ঝাল পছন্দ করা মানুষের জন্য কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলতে পারেন আমের ঝাল আচার। চলুন জেনে নিই কীভাবে বানাবেন আমের ঝাল আচার। আমের ঝাল আচারে যা যা লাগবে আম ১ কেজি সিরকা

আমের ঝাল আচার তৈরির রেসিপি Read More »

Scroll to Top