Latest BD News

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বন্দুক হামলায় নিহত ৫

মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছেন ছয়জন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে কেন্টাকির লুইসভিলের ওল্ড ন্যাশনাল ব্যাংকের প্রথম তলার কনফারেন্স রুমে বন্দুকধারী গুলি চালায়। গুলিতে পাঁচজন নিহত ও একজন পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হয়েছেন। পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছে

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে বন্দুক হামলায় নিহত ৫ Read More »

প্রথম আলো দেশ ও গণতন্ত্রের শত্রু: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাম্প্রতিক প্রথম আলোর কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। তারা দেশে স্থিতিশীলতা চায় না বলেই শিশুকে ১০ টাকা দিয়ে খবর ছেপেছে। তিনি আজ সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, খুনি রাশেদ আমেরিকায় আছেন। সেখানে যত

প্রথম আলো দেশ ও গণতন্ত্রের শত্রু: প্রধানমন্ত্রী শেখ হাসিনা Read More »

রাজধানীর কদমতলীতে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলীর একটি বাসা থেকে পুলিশ লতিফা বিনতে মাহবুব (৩৪) নামে এক ব্যাংকের নারী কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে। আজ সোমবার (১০ এপ্রিল) বেলা ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে চাকরি করতেন। লতিফা

রাজধানীর কদমতলীতে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার Read More »

নির্বাহী আদেশে ঈদের ছুটি বাড়ল ১ দিন

আসন্ন ঈদুল ফিতরের একদিন ছুটি বাড়ানো হয়েছে। ঈদযাত্রার সুবিধার্থে নির্বাহী আদেশে ২০ এপ্রিল এ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই ছুটির অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, ‘সুখবর হলো, ২০ তারিখ (এপ্রিল)

নির্বাহী আদেশে ঈদের ছুটি বাড়ল ১ দিন Read More »

রাজধানীর কলাবাগানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর কলাবাগানে এক মোটরসাইকেল আরোহী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। রোববার (৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী যুবক রাত ১টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে পৌঁছলে একটি বেপরোয়া গতির ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘাতক

রাজধানীর কলাবাগানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Read More »

২০২৩ আইপিএলে রশিদ খানের প্রথম হ্যাটট্রিক

গতকাল ক্রিকেটের ভিন্ন এক রূপ দেখেছে পুরো বিশ্ব। রিংকু সিং শেষ পাঁচ বলে ৫ ছক্কায় ম্যাচ জিতিয়ে শুধু আইপিএলই নয়, ক্রিকেট ইতিহাসেরই অনন্য এক ঘটনার জন্ম দিয়েছেন। তবে ম্যাচে রশিদ খানেরও দুর্দান্ত এক কীর্তি ছিল। হয়তো রিংকুর অতিমানবীয় ইনিংসের কারণে রশিদের সেই কীর্তি অনেকটাই চাপা পড়ে গেছে। বিশ্ব টি-টোয়েন্টির অন্যতম বড় তারকা হিসেবে স্বীকৃত আফগানিস্তানের

২০২৩ আইপিএলে রশিদ খানের প্রথম হ্যাটট্রিক Read More »

নতুন আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্থল শাখা নতুন একটি আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে। নতুন এই ড্রোনের নাম দেওয়া হয়েছে মিরাজ-৫৩২ এবং এই ড্রোনের নকশা ও উৎপাদনের কাজ করেছেন ইরানের তরুণ বিশেষজ্ঞরা। আইআরজিসির স্থল শাখার গবেষণা ও স্বনির্ভর জিহাদ অর্গানাইজেশনের প্রধান জেনারেল আলী কুহেস্তানি বলেন, এই ড্রোনে একটি পিস্টন ইঞ্জিন রয়েছে এবং একমুখী

নতুন আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা চালিয়েছে ইরান Read More »

ছোট মাছের চচ্চড়ি রাঁধবেন যেভাবে

রমজান মাসের এ সময়টায় হালকা খাবারদাবার খাওয়া ভালো। বেশির ভাগ ক্ষেত্রেই সাহরিতে আমাদের ভাত খাওয়ার অভ্যাস। সে ক্ষেত্রে গরম ভাতের সঙ্গে ছোট মাছের চচ্চড়ি হলে খেতে ভালো লাগে। সাহরির জন্য ঝটপট তৈরি করতে পারেন ছোট মাছের চচ্চড়ি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি। যা যা লাগবে যেকোনো ছোট মাছ- ২৫০ গ্রাম পেঁয়াজকুচি- ১ কাপ কাঁচা মরিচ

ছোট মাছের চচ্চড়ি রাঁধবেন যেভাবে Read More »

স্থগিত করা হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা, মহানগর ও উপজেলা কমান্ডের নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল রোববার (৯ এপ্রিল) নির্বাচনের প্রধান সমন্বয়কারী রতন পন্ডিত দেশের একটি শীর্ষ স্থানীয় পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। সারা দেশে আগামী ১৩ মে মহানগর ও উপজেলা কেন্দ্রে এই নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। এর আগে গত ১৪ মার্চ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড

স্থগিত করা হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচন Read More »

সিরিয়া থেকে ইসরাইলে তিনটি রকেট নিক্ষেপ

ইসরাইল-অধিকৃত গোলান মালভূমির দিকে সিরিয়া থেকে ছোড়া হয়েছে তিনটি রকেট। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে শনিবার এ তথ্য জানানো হয়। আল আকসা মসজিদে ইসরাইলি হামলার পর ইসরাইল-ফিলিস্তিন উত্তেজনার মধ্যেই এই খবর এলো। ইসরাইল সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়া থেকে ইসরাইলে তিনটি রকেট ছোড়া হয়েছে। রকেটগুলোর মধ্যে একটি ইসরাইলি ভূখণ্ড অতিক্রম করে দক্ষিণ গোলান মালভূমিতে

সিরিয়া থেকে ইসরাইলে তিনটি রকেট নিক্ষেপ Read More »

Scroll to Top