Latest BD News

মোহাম্মদপুর থানার মামলায় রিজভী জামিন পেলেন

রাজধানীর মোহাম্মদপুর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আদালত জামিন দিয়েছেন। এ নিয়ে গ্রেফতারি পরোয়ানা থাকা ৪৪ মামলার ৭টিতে জামিন পেলেন রিজভী। মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৬-এর বিচারক ফাতেমা ফেরদৌস তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। তবে একই দিনে বাড্ডা থানার অপর একটি মামলায় তার জামিন নামঞ্জুর করেন একই আদালত।

মোহাম্মদপুর থানার মামলায় রিজভী জামিন পেলেন Read More »

বেলজিয়ামের রাণীর সফর রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক হবে: ড. হাছান মাহমুদ

বেলজিয়ামের রাণীর বাংলাদেশ সফর রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক হবে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন। তিন দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন বেলজিয়ামের রাণী মাতিলদ মেরি ক্রিস্টিন জিলেইন মঙ্গলবার সকালে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে রাষ্ট্রাচার দায়িত্ব পালনে তার সাথে ছিলেন।

বেলজিয়ামের রাণীর সফর রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক হবে: ড. হাছান মাহমুদ Read More »

রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রধানমন্ত্রী বাছাই করবেন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেবেন। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের এক বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষমতা প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানকে দেয়া হয়েছে। বৈঠকের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন,

রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রধানমন্ত্রী বাছাই করবেন Read More »

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের হ্যাটট্রিক এবং আকলিমা খাতুনের জোড়া গোলে ভুটানকে হারিয়ে শীর্ষ দল হিসেবে বাংলাদেশ সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। মঙ্গলবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৫-০ গোলে পরাজিত করেছে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। ফলে লিগের তিন ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ দল

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল Read More »

টেলিটকের কাছে সরকারের ১৬৯৪ কোটি টাকা পাওনা

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের কাছে সরকার ১ হাজার ৬৯৪ কোটি ৭৩ লাখ টাকা পাওনা রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার। আজ মঙ্গলবার জাতীয় সংসদে কুষ্টিয়া-১ আসনের এমপি আ ক ম সরওয়ার জাহানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়েছে। মন্ত্রী

টেলিটকের কাছে সরকারের ১৬৯৪ কোটি টাকা পাওনা Read More »

বাংলাদেশের উদ্ধারকারী দল যাচ্ছে তুরস্কে

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে বাংলাদেশ উদ্ধারকারী দল পাঠাতে যাচ্ছে, সেই সঙ্গে একটি চিকিৎসক দলও পাঠানোর কথা ভাবা হচ্ছে। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এই দুটি দল পাঠানোর প্রক্রিয়া চূড়ান্তের কাজ চলার কথা জানিয়েছেন। তিনি দুপুরে সাংবাদিকদের বলেন, “ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে উদ্ধারকাজে অংশ নিতে উদ্ধারকারী দল পাঠানোর কথা ভাবা হচ্ছে। সেই সঙ্গে জরুরি চিকিৎসা

বাংলাদেশের উদ্ধারকারী দল যাচ্ছে তুরস্কে Read More »

প্রিয়জনের হাতে আজ গোলাপ তুলে দেওয়ার দিন

বিশেষ বিশেষ দিবসে ভরপুর একটি মাস ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন ডে অর্থাৎ ভালোবাসা দিবসও এ মাসে। মাত্র কদিন পরেই সেই দিন। তবে শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইনস উইক। ৭ ফেব্রুয়ারি ‘রোজ-ডে’ বা গোলাপ দিবস পালনের মধ্য দিয়েই ভ্যালেন্টাইন-উইকের শুরু। আজ রোজ ডে দিয়েই শুরু হলো ভালোবাসা সপ্তাহ। প্রিয় মানুষ বা প্রিয়জনের হাতে গোলাপ তুলে দেওয়ার দিন আজই। ভালোবাসার

প্রিয়জনের হাতে আজ গোলাপ তুলে দেওয়ার দিন Read More »

সর্বকালের সেরা বলিউড ছবির খুব কাছে ‘পাঠান’

মুক্তির ১৩ দিন পেরিয়ে এখনও দাপটের সঙ্গে প্রেক্ষাগৃহে চলছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ছবিটি দারুণ ব্যবসা করছে। এমনকি বৈশ্বিক আয়ে এটি গুঁড়িয়ে দিয়েছে বলিউডের অতীতের সমস্ত রেকর্ড। সোমবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত ‘পাঠান’র মোট আয় ৮৩২ কোটি রুপি। এর মধ্যে ৫১৫ কোটি রুপি এসেছে ভারত থেকে, বাকিটা এসেছে অন্যান্য দেশ থেকে।

সর্বকালের সেরা বলিউড ছবির খুব কাছে ‘পাঠান’ Read More »

তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে সাড়ে ৪ হাজার ৩০ হাজারের বেশি প্রাণহানির শঙ্কা ডব্লিউএইচও’র

তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪ হাজার ৩শ’ ছাড়িয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে উদ্ধার অভিযান। এদিকে, এই ভূমিকম্পে দেশ দুইটিতে প্রাণহানির সংখ্যা ত্রিশ হাজার ছাড়িয়ে যাওয়া শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দেশ দুইটিতে ধ্বংসস্তুপের মাঝে চাপা পড়ে আছে হাজার হাজার মানুষ। কেবল তুরস্কেই উদ্ধার হয়েছে ২৪শ’ এর কাছাকাছি মরদেহ।

তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে সাড়ে ৪ হাজার ৩০ হাজারের বেশি প্রাণহানির শঙ্কা ডব্লিউএইচও’র Read More »

কতক্ষণ কেটে রাখা ফল ভালো থাকে

শরীরের জন্য ফল খুবই উপকারি। ফলে নানা পুষ্টিগুন রয়েছে। অনেকেই বিকেলে বা সকালে ফল খেয়ে থাকেন। মাঝে মাঝে দেখা যায় অনেকে ফল কেটে রেখে দেয়। খেতে হয়ত ভুলে গেছে বা রয়ে গেছে। এই কেটে রাখা ফলই অনেকে পরে খেয়ে নেন। কিন্তু জানেন কি, কতক্ষণ ভালো থাকে এই ফল? দ্রুত, স্বাস্থ্যকর খাবারের হিসেবে ফল কিন্তু বেশ

কতক্ষণ কেটে রাখা ফল ভালো থাকে Read More »

Scroll to Top