Latest BD News

কোহলির অপরাজিত ১৬৬ শুভমানের ১১৬; ভারতের রান পাহাড়

জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কার ওপর রানের বোঝা চাপিয়ে দিল ভারত। শুভমান গিলের পর বিধ্বংসী সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। তার অপরাজিত ইনিংসে ভর করে সিরিজের শেষ ওয়ানডেতে ৩৯০ রানের পাহাড় গড়েছে ভারত। তিরুঅনন্তপুরমে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ৯৫ রানের উদ্বোধনী জুটি গড়েন রোহিত শর্মা আর শুভমান গিল। ৪২ রান করা রোহিতকে ফিরিয়ে জুটি

কোহলির অপরাজিত ১৬৬ শুভমানের ১১৬; ভারতের রান পাহাড় Read More »

মিস ইউনিভার্সের সেরার মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল

মিস ইউনিভার্সের ৭১তম আসরে যুক্তরাষ্ট্রের টেক্সাসের মডেল আর\’বনি গ্যাব্রিয়েল সেরার মুকুট জিতলেন। বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এ খেতাব জিতলেন। আর’বনি গ্যাব্রিয়েলকে মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্সের গত আসরের বিজয়ী ভারতীয় মডেল, অভিনয়শিল্পী হারনাজ সান্ধু। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করেছে মিস ইউনিভার্স

মিস ইউনিভার্সের সেরার মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল Read More »

র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ভালো আলোচনা হয়েছে: ডোনাল্ড লু

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ভালো আলোচনা হয়েছে জানিয়ে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, সন্ত্রাস প্রতিরোধে প্রতিষ্ঠানটি ইতিবাচক ভূমিকা রাখছে। আজ রবিবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন ডোনাল্ড লু। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও

র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ভালো আলোচনা হয়েছে: ডোনাল্ড লু Read More »

নেপালে ইয়েতি এয়ারলাইনসের বিমান বিধ্বস্ত: ৪৪ লাশ উদ্ধার

নেপালের পোখরায় ৬৮ আরোহী ও ৪ জন ক্রু নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ লাশ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখরায় যাচ্ছিল। রোববার সকালে বিমানটি পোখরার কাসকি জেলায় বিধ্বস্ত হয়।

নেপালে ইয়েতি এয়ারলাইনসের বিমান বিধ্বস্ত: ৪৪ লাশ উদ্ধার Read More »

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী চার বাংলাদেশি নাগরিকের প্রাণ গেল। নিহত ওই চার বাংলাদেশিদের মধ্যে দুইজনের বাড়ি নারায়ণগঞ্জে, একজনের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আর অপর একজন ব্রাহ্মণবাড়িয়ায়। স্থানীয় সময় গত শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর ৫টায় কাতারের আল শামাল হাইওয়ে রোডে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন মৃত্যু বরণ করেন। হাসপাতালে নেওয়ার

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশি Read More »

চীনে এক মাসে প্রায় ৬০ হাজার কোভিড-সম্পর্কিত মৃত্যু

চীনে এক মাসেরও বেশি সময়ে করোনায় প্রায় ৬০ হাজার লোক মারা গেছে। গত ডিসেম্বরের শুরুতে ভাইরাস বিধিনিষেধ শিথিল করার পর কর্তৃপক্ষ এই প্রথম বিপুল লোকের মৃত্যুর সংখ্যা প্রকাশ করে। সরকার শূন্য-কোভিড নীতি পরিত্যাগ করার পর থেকে করোনভাইরাসে মৃত্যুর সংখ্যা রিপোর্টে কম দেখিয়েছে বলে অভিযোগ রয়েছে। মৃতদেহগুলো দাহ করার স্থান এবং হাসপাতালগুলোতে মৃতদের সংখ্যা উপচে পড়ার

চীনে এক মাসে প্রায় ৬০ হাজার কোভিড-সম্পর্কিত মৃত্যু Read More »

সৌদি আরবে মেসি-রোনাল্ডোর প্রদর্শনী ম্যাচে এক টিকিটের মূল্য ২২ কোটি!

সৌদি আরবে প্রদর্শনী ম্যাচে কয়েক দিন পরেই মুখোমুখি হবেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই ম্যাচ ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে দেশটিতে। প্রচুর লোক ইতোমধ্যে টিকিটের জন্য আবেদন করেছেন। তার মধ্যে প্রকাশ্যে এলো একটি খবর। সৌদি আরবের এক ব্যবসায়ী মেসি-রোনাল্ডোর ম্যাচ দেখার জন্য ২২ কোটি টাকা খরচ করতে রাজি। ওই ব্যবসায়ীর নাম মুশরেফ আল ঘামাদ।

সৌদি আরবে মেসি-রোনাল্ডোর প্রদর্শনী ম্যাচে এক টিকিটের মূল্য ২২ কোটি! Read More »

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা স্মৃতিকে আপিল বিভাগের জামিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে করা মামলায় সোনিয়া আক্তার স্মৃতিকে (৩৫)‌ জামিন দিয়েছেন আপিল বিভাগ। আজ রোববার (১৫ জানুয়ারি) এ আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। এ সময় আদালতে স্মৃতির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা স্মৃতিকে আপিল বিভাগের জামিন Read More »

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হলো আখেরি মোনাজাতের মাধ্যমে। লাখো মানুষের অংশগ্রহণে এতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। আজ রোববার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হয় মোনাজাত। ২০ মিনিটের মধ্যে মোনাজাত শেষ হয়ে যায়। এটি পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের খতিব মাওলানা মুহম্মদ জুবায়ের। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান,

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা Read More »

১০ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমে গেলে আজ রোববার সকাল সোয়া ৭টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে শনিবার রাত সোয়া ৯টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘ ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া

১০ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক Read More »

Scroll to Top