Latest BD News

কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন পালিত

নানা আয়োজনে নুহাশপল্লীতে পালিত হলো নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন। মোমবাতি প্রজ্বলন, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে লেখককে স্মরণ করলেন তার পরিবার, স্বজন, নুহাশপল্লীর স্টাফ ও ভক্তপাঠক। আজ রোববার (১৩ নভেম্বর) দুপুর ১২ টায় গাজীপুরের নন্দনকানন নুহাশপল্লীতে লেখকের স্মরণে কেক কাটা হয়। আগের দিন রাতে লেখকের সমাধিতে ১০৭৪টি মোমবাতি প্রজ্বলন করা হয়।

কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন পালিত Read More »

শিরোপার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) মাঠে নামছে পাকিস্তান-ইংল্যান্ড। আর এই ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ফাইনালে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড। চোটে পড়ায় ডেভিড মালান ও মার্ক উডের সুযোগ হয়নি ইংল্যান্ডের একাদশে। পাকিস্তানও মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে। ফাইনালের একাদশ পাকিস্তান একাদশ: বাবর অজম

শিরোপার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান Read More »

সৌদি যুবরাজ সালমানের পাকিস্তান সফর স্থগিত

স্থগিত করা হয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ইসলামাবাদ সফর। এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সফরটি নতুন করে অন্য এক তারিখে আয়োজিত হবে বলে আশা করা হচ্ছে। আজ রোববার তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, ‘পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জাহরা বলেছেন যে সৌদি যুবরাজের এ সফরটির সময় পুনর্নির্ধারণ করা হচ্ছে। এখন এ

সৌদি যুবরাজ সালমানের পাকিস্তান সফর স্থগিত Read More »

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মেইড ইন বাংলাদেশ উইক’ উদ্বোধন

পোশাক খাতের প্রদর্শনী ‘মেইড ইন বাংলাদেশ উইক’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। আজ রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে (বিআইসিসি) এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বাংলাদেশের পোশাক শিল্পকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এই আয়োজন। প্রথমবারের মতো পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ আয়োজন করে এ প্রদর্শনীর। সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে বিদেশি ক্রেতারা অংশ নেবেন। বাংলাদেশকে ব্রান্ডিং করার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মেইড ইন বাংলাদেশ উইক’ উদ্বোধন Read More »

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেনে ৫ জনের প্রাণহানি

হারিকেন নিকোলের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পূর্ব উপকূলে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া এই হারিকেন নজিরবিহীন ধ্বংসযজ্ঞের চিহ্নও রেখে গেছে। নিকোলের তাণ্ডবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু হোটেল ও অ্যাপার্টমেন্ট ভবন। ভলুসিয়া কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্র উপকূলের অন্তত ২৪টি হোটেল ও অ্যাপার্টমেন্ট ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। এসব হোটেল ভবনকে বসবাসের জন্য অনিরাপদ ঘোষণা

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেনে ৫ জনের প্রাণহানি Read More »

ক্যানসার প্রতিরোধসহ ফুলকপির আরও যতগুণ

প্রকৃতিতে শীতের আমেজের সাথে বাজারেও উঠতে শুরু করেছে শীতকালীন শাক সবজি। আর শীতকালীন সবজির মধ্যে অন্যতম ফুলকপি। ফুলকপি শুধু স্বাদের জন্যই নয়, এতে থাকা সালফার সুস্বাস্থ্য ধরে রাখার জন্য উপকারী। যকৃৎ থেকে ক্ষতিকর বিষাক্ত উপাদান দূর করে এটি সুস্থ রাখতে পারে ফুলকপি। জেনে নিন ফুলকপির বিশেষ কতগুলো গুণ : ফুলকপি কোলস্টেরল কমায়: এতে প্রচুর ফাইবার

ক্যানসার প্রতিরোধসহ ফুলকপির আরও যতগুণ Read More »

‘খুবই অস্বাস্থ্যকর বাতাসের শহর’ রাজধানী ঢাকা

জনবহুল শহর রাজধানী ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’। আজ রোববার (১৩ নভেম্বর) সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৩৭ রেকর্ড করা হয়েছে। এ স্কোর নিয়ে শহরটি বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া এ তালিকায় ৩৩৫ একিউআই স্কোর নিয়ে প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ভারতের দিল্লি ২৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে।

‘খুবই অস্বাস্থ্যকর বাতাসের শহর’ রাজধানী ঢাকা Read More »

রুশ সেনা প্রত্যাহারের পর খেরসনকে নিজেদের দাবি প্রেসিডেন্ট জেলেনস্কির

ইউক্রেনের খেরসন থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করার পর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করেছেন। আর, সেনা প্রত্যাহারের বিষয়টিকে অসাধারণ বিজয় বলে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। জেলেনস্কি তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, এখন পর্যন্ত আমাদের যোদ্ধারা শহরের কাছাকাছি অবস্থান করছে। কিন্তু বিশেষ ইউনিট ইতোমধ্যে ভেতরে পৌঁছে গেছে। এ সময় তিনি একটি ভিডিও ফুটেজ পোস্ট করেন,

রুশ সেনা প্রত্যাহারের পর খেরসনকে নিজেদের দাবি প্রেসিডেন্ট জেলেনস্কির Read More »

টেক্সাসে এয়ার শো’তে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ

মাঝ আকাশে দু’টি বিমানের মুখোমুখি সংঘর্ষ হলো যুক্তরাষ্ট্রে। গতকাল শনিবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় বিকেলে এক এয়ার শো’তে ঘটে এ ঘটনা। প্রবীণ দিবস উপলক্ষে ডালাসে আয়োজন করা হয় তিন দিনের ঐ শো। অংশ নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের দু’টি বিমান- বোয়িং বি সেভেনটিন ফ্লাইং ফরট্রেস ও বেল পি সিক্সটি থ্রি কিংকোবরা। শো’য়ের এক পর্যায়ে

টেক্সাসে এয়ার শো’তে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ Read More »

গাজীপুরে ঝুট গোডাউনের আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরের কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ রাত ১টার ৩০ মিনিটের দিকে প্রথমে একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে, আগুনের মাত্রা বেড়ে গিয়ে আশপাশের প্রায় শতাধিক ঝুট গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর সদর থেকে ৩টি, ডিবিএল ১টি, টঙ্গী ১টি ও কালিয়াকৈর ২টি মোট ৭টি ইউনিট টানা তিন

গাজীপুরে ঝুট গোডাউনের আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে Read More »

Scroll to Top