Latest BD News

এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশের ঋণ সবচেয়ে কম

এশীয় দেশগুলোর মধ্যে ঋণের দিক দিয়ে বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষ সাংবাদিকদের তিনি একথা জানান। মন্ত্রী বলেন, এশীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে কম ঋণ আমাদের। আমরা কখনো

এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশের ঋণ সবচেয়ে কম Read More »

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম পেল জিআই স্বীকৃতি

ফজলি আম রাজশাহীর নাকি চাঁপাইনবাবগঞ্জের এ নিয়ে শুনানি শেষে ‘রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম’ হিসেবে নতুন করে ভৌগোলিক নির্দেশক (জিআই) ঘোষণা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৪ মে) শুনানি শেষে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদফতরের রেজিস্ট্রার (অতিরিক্ত সচিব) যনেন্দ্রনাথ সরকার এ ঘোষণা দেন। রাজশাহীর পক্ষে শুনানিতে অংশ নিয়েছিলেন রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম পেল জিআই স্বীকৃতি Read More »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন

আগামী ২৫ জুন, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করবেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘‘আমরা প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর দুটো সামারি (সার সংক্ষেপ) দিয়েছিলাম। একটা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন Read More »

প্যারিসে পণ্ড প্রবাসীদের বৈশাখী অনুষ্ঠান, আটক ১

প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্ত্বরে বাংলাদেশি সামাজিক সংগঠন স্বর‌লি‌পি সাংস্কৃ‌তিক শিল্পী গোষ্ঠী আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে দর্শকদের মধ্যে ঘটেছে হাতাহাতি-মারামারির ঘটনা। স্টেজে কণ্ঠশিল্পী ইমরান খানের সঙ্গে সেলফি তোলা নিয়ে গত রোববার মারামারির এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে অনেকে আহত হয়েছেন বলে জানা যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় একজন দর্শককে ঘটনাস্থল

প্যারিসে পণ্ড প্রবাসীদের বৈশাখী অনুষ্ঠান, আটক ১ Read More »

ভবন ধসে ইরানে নিহত ৬, আটকা পড়েছে ৮০ জন

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে একটি ১০ তলা ভবন ধসে নিহত হয়েছে অন্তত ৬জন। আরও আনুমানিক ৮০জন ধ্বংসস্তূপে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে বলে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। রেড ক্রিসেন্টের স্থানীয় শাখার প্রধান বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ২৭ জনকে।

ভবন ধসে ইরানে নিহত ৬, আটকা পড়েছে ৮০ জন Read More »

চীনের বিরুদ্ধে বাইডেনের যুদ্ধের হুমকি

তাইওয়ান ইস্যুতে চীনের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধের হুমকি দিয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে টোকিওতে বৈঠকের পর এ হুমকি দেন তিনি। তাইওয়ানকে রক্ষায় যুক্তরাষ্ট্র সামরিক পথ বেছে নেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, ‘হ্যাঁ, আমরা এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এক চীন নীতির সঙ্গে একমত। আমরা তাতে

চীনের বিরুদ্ধে বাইডেনের যুদ্ধের হুমকি Read More »

‘এখন পুরুষরা ঘরে বা বাথরুমে লুকিয়ে সিগারেট খান, এটা বড় অর্জন’

এখন পুরুষরা ঘরে লুকিয়ে কিংবা বাথরুমে গিয়ে সিগারেট খান। এমনকি তারা এস্ট্রেও আড়ালে রাখেন। এটা আমাদের অনেক বড় অর্জন বলে বারডেমের ডিপার্টমেন্ট অব ডেন্টাল সার্জারি বিভাগের উপদেষ্টা ডা. অরুপ রতন চৌধুরী দাবি করেছেন। আজ সোমবার (২৩ মে) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন সমন্বয় এর উদ্যোগে বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে তামাকপণ্যে কার্যকর করারোপ বিষয়ক প্রাক-বাজেট আলোচনায়

‘এখন পুরুষরা ঘরে বা বাথরুমে লুকিয়ে সিগারেট খান, এটা বড় অর্জন’ Read More »

স্কয়ার ফার্মার কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈরের স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানায় একটি নতুন ইউনিটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। এ তথ্য নিশ্চিত করেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম। তিনি বলেন, আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে কারখানার লার্জ ভলিউম প্যারেন্টালতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ

স্কয়ার ফার্মার কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট Read More »

চীনের আধিপত্য ঠেকাতে ১২ দেশের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য রুখতে ১২টি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চুক্তি করেছে। ইন্দো-প্যাসিফিক ইকোনোকমিক ফ্রেমওয়ার্কের (আইপিইএফ) আওতায় যুক্তরাষ্ট্রসহ ১৩টি দেশ একত্রে কাজ করবে। বিশ্বের ৪০ শতাংশ জিডিপি থাকছে বাইডেন সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত এ জোটের হাতে। অস্ট্রেলিয়া, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া ও নিউজিল্যান্ডের মতো অর্থনৈতিকভাবে শক্তিধর দেশগুলোর সঙ্গে একত্রে কাজ করবে যুক্তরাষ্ট্র। আজ সোমবার (২৩

চীনের আধিপত্য ঠেকাতে ১২ দেশের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের Read More »

ষষ্ঠ উইকেটে মুশফিক-লিটনের বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড

২০০৭ সালে কলম্বোয় এই শ্রীলংকার বিপক্ষে ষষ্ঠ উইকেটে মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিম ১৯১ রানের জুটি গড়েছিলেন। এতদিন পর্যন্ত টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ষষ্ঠ উইকেটে সেটি ছিল সর্বোচ্চ রানের জুটি। কিন্তু আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে সেই রেকর্ডটি ভেঙে দিয়েছেন মুশফিক ও লিটন দাস। শ্রীলংকার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শুরুতে ২৪

ষষ্ঠ উইকেটে মুশফিক-লিটনের বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড Read More »

Scroll to Top