Latest BD News

রাশিয়া বাইডেনের ওপর নিষেধাজ্ঞা দিলো

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর রাশিয়া নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই তথ্য জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়াও রাশিয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নসের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে। গতকাল মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানায় বিবিসি

রাশিয়া বাইডেনের ওপর নিষেধাজ্ঞা দিলো Read More »

আশা করি বিএনপি প্রধানমন্ত্রীর মহানুভবতা মনে রাখবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়েছেন বিএনপি এবং বেগম খালেদা জিয়া আশা করি সেটি মনে রাখবেন। তিনি আরো বলেন ‘বেগম জিয়াকে বারবার সাজার মেয়াদ স্থগিত রেখে মুক্ত থাকার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এখন তারা আবারও আবেদন করেছেন, প্রধানমন্ত্রী

আশা করি বিএনপি প্রধানমন্ত্রীর মহানুভবতা মনে রাখবে : তথ্যমন্ত্রী Read More »

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে পরিস্কার পরিচ্ছন্নতা ও শোভাবর্ধণ এবং শিশু সমাবেশ ও লোকজমেলা আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। টুঙ্গিপাড়াসহ জেলায়

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কাল টুঙ্গিপাড়া যাচ্ছেন Read More »

করোনাভাইরাসে টানা দ্বিতীয় দিন মৃত্যুহীন দেশ

দেশে গত ২৪ ঘণ্টায় ১৮২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনে। সর্বশেষ ২৪ ঘন্টায় শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ। এদিকে, গতকালের ন্যায় আজও (১৬ মার্চ) দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে

করোনাভাইরাসে টানা দ্বিতীয় দিন মৃত্যুহীন দেশ Read More »

দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পর নেওয়া যাবে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পর করোনা টিকার বুস্টার ডোজ নেওয়া যাবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন। আজ বুধবার দুপুরে ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ উদযাপন উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সফলভাবে টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। করোনাকালীন সময়ে যখন সব সেবা বন্ধ

দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পর নেওয়া যাবে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী Read More »

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

পরিবর্তন করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ। আগামী ৮ এপ্রিল পরীক্ষা শুরু হতে পারে। পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষা আগামী ১৩ মে শেষ হওয়ার কথা রয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের সই করা পরীক্ষার কেন্দ্র নির্বাচন সংক্রান্ত চিঠি থেকে এ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন Read More »

বিমান বাহিনীকে লক্ষ্য অর্জনে শৃঙ্খলা ও দেশপ্রেম বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) সদস্যদের যে কোনো লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দেশপ্রেমের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘পরিশ্রম, শৃঙ্খলা ও দেশপ্রেম ছাড়া লক্ষ্য অর্জন অসম্ভব। আমি আশা করি আপনারা এই বিষয়ে সচেতন হবেন।’ আজ বুধবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বহরে ‘গ্রোব-১২০ টিপি’ প্রশিক্ষণ বিমান সংযোজন উপলক্ষে আয়োজিত

বিমান বাহিনীকে লক্ষ্য অর্জনে শৃঙ্খলা ও দেশপ্রেম বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর Read More »

ইউক্রেনের টিভি টাওয়ারে হামলায় ৯ জন নিহত

রাশিয়ার সামরিক বাহিনীর চালানো হামলায় ইউক্রেনের একটি টেলিভিশন টাওয়ারে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। গতকাল সোমবার পূর্ব ইউরোপের এই দেশটির পশ্চিমাঞ্চলীয় রিভনে শহরের বাইরে রুশ হামলায় হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও এএফপি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর রিভনের বাইরে এক

ইউক্রেনের টিভি টাওয়ারে হামলায় ৯ জন নিহত Read More »

হিজাব বিতর্কে কর্ণাটকের হাইকোর্ট যে রায় দিলেন

ছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধের আবেদন করে ভারতের কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানে যে পিটিশন দেওয়া হয়েছিল তা খারিজ করে দিয়েছেন কর্ণাটকের হাইকোর্ট। খবর এনডিটিভির। হিজাব পরা অপরিহার্য ধর্মীয় অনুশীলন নয় বলে কর্ণাটকের হাইকোর্ট আদেশ দেন। আজ মঙ্গলবার (১৫ মার্চ) সকালে প্রধান বিচারপতি রিতু রাজ অসথি, বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিত এবং জেএম খাজির সমন্বয়ে গঠিত তিন বিচারপতির বেঞ্চ এ

হিজাব বিতর্কে কর্ণাটকের হাইকোর্ট যে রায় দিলেন Read More »

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক রুটিনে ক্লাস শুরু

আজ মঙ্গলবার (১৫ মার্চ) থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গতকাল সোমবার রাতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, করোনার বিস্তার কমে যাওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক রুটিনে ক্লাস শুরু Read More »

Scroll to Top