Latest BD News

এনবিআরকে নিত্যপণ্যের ভ্যাট কমাতে মন্ত্রিসভার নির্দেশনা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে আমদানি পর্যায়ে ভোজ্য তেলসহ প্রয়োজনীয় নিত্যপণ্যের ভ্যাট কমাতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে দেওয়া হয় এই নির্দেশনা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দাম সহনীয় রাখতে ভোক্তা পর্যায়ে নিত্যপণ্যের ভ্যাট তুলে দেওয়াসহ বেশ কিছু সিদ্ধান্ত গতকাল রোববার আন্তঃমন্ত্রণালয়

এনবিআরকে নিত্যপণ্যের ভ্যাট কমাতে মন্ত্রিসভার নির্দেশনা Read More »

ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩৫

ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড সীমান্তের কাছে রাশিয়া ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ৩৫ জন নিহত ও আরও ১৩৪ জন আহত হওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গতকাল রোববার ইউক্রেন সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ইউক্রেনের অন্যতম বৃহৎ ওই সামরিক স্থাপনাটি পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। ৩৬০

ইউক্রেনের সামরিক ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩৫ Read More »

ঢাকায় এসে পৌঁছেছে হাদিসুরের মরদেহ

‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ এসে পৌঁছেছে ঢাকায়। আজ সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টা ৩ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে ইউক্রেনে জাহাজে হামলায় নিহত হাদিসুর রহমানের মরদেহ বহনকারী ফ্লাইট। গতকাল রোববার হাদিসুরের মরদেহ আসার কথা থাকলেও তুরস্কের বিমানবন্দরে ভারী তুষারপাতের কারণে গতকালের নির্ধারিত কার্গো ফ্লাইট বাতিল হয়ে যায়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে

ঢাকায় এসে পৌঁছেছে হাদিসুরের মরদেহ Read More »

বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চান রোমানিয়ার বুখারেস্টের মেয়র

রোমানিয়ার রাজধানী বুখারেস্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতা কর্মীসহ দক্ষ ও অদক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। আজ রবিবার দুপুরে রবার্ট সোরিন নেগোইতা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনর মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সাক্ষাতের সময় এ আগ্রহের কথা জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চান রোমানিয়ার বুখারেস্টের মেয়র Read More »

নারী বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে প্রথম জয় টাইগ্রেসদের

আসরে নিজেদের প্রথম দুই ম্যাচ হারলেও নারী বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল পেয়েছে প্রথম জয়। টাইগ্রেসরা জয় তুলে নিয়েছে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে। আজ সোমবার নিউজিল্যান্ডের হ্যামিল্টনের সেডন পার্কে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ নারী দল। বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হয়। প্রথমে ব্যাট করে ২৩৪ রানের বড় পুঁজি পান রুমানা-সালমারা। ফারজানা হক পিংকি করেন

নারী বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে প্রথম জয় টাইগ্রেসদের Read More »

বিএনপি মহাসচিবের কথা সবজান্তা মাতবরের মতো: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ওটিটি প্লাটফর্মের সাথে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো সম্পর্ক নেই। মির্জা ফখরুল সাহেব না পড়ে, না বুঝে এটি নিয়ে যে মন্তব্য করেছেন তা \’সবজান্তা মাতবর\’ বা \’মিস্টার ওয়াইজ ক্র‍্যাকার\’ এর মতো। রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে গতকাল রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় গণযোগাযোগ অধিদফতর

বিএনপি মহাসচিবের কথা সবজান্তা মাতবরের মতো: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ Read More »

৯১২ লিটার তেল মিলল সিমেন্টের গুদামে

ফেনীর সোনাগাজীতে ভ্রাম্যমাণ আদালত একটি সিমেন্টের গুদামে মজুত করা ৯১২ লিটার ভোজ্যতেল জব্দ করেছেন। এ ঘটনায় মেসার্স আজিজ ট্রেডার্সের মালিক মো. আজিজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুরে সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক আমিরাবাদ ইউনিয়নের মানু মিয়ার বাজার এলাকায় এ অভিযান চালান। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজিজ ট্রেডার্সের

৯১২ লিটার তেল মিলল সিমেন্টের গুদামে Read More »

ধর্মের দোহাই দিয়ে ২০০ কোটি টাকা প্রতারণা!!

বিনিয়োগ করলেই মুনাফা! ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করত একটি প্রতারক চক্র। অনেকেই বুঝতে না পেরে সেখানে বিনিয়োগ করেন নিজেদের সারাজীবনের কষ্টার্জিত টাকা। এভাবে গ্রাহকের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় নরসিংদীর শাহ সুলতান মাল্টিপারপাস নামে কোম্পানিটি। কোম্পানিটির মূল হোতাসহ পাঁচজন র‍্যাবের হাতে গ্রেফতার হলে তাদের সম্পর্কে এমন চাঞ্চল্যকর তথ্য

ধর্মের দোহাই দিয়ে ২০০ কোটি টাকা প্রতারণা!! Read More »

রাসায়নিক হামলা হলে চড়া মূল্য দিতে হবে রাশিয়াকে: বাইডেন

গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে রুশ সেনারা দখল করে নিয়েছে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী। এতে দেশটির বিভিন্ন নগরীতে বহু সংখ্যক মানুষ হতাহত হয়েছে। হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাসায়নিক অস্ত্রের হামলা হলে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে। গত শুক্রবার

রাসায়নিক হামলা হলে চড়া মূল্য দিতে হবে রাশিয়াকে: বাইডেন Read More »

চট্টগ্রামের খাতুনগঞ্জে ডাল-ছোলার দাম স্থিতিশীল, কমেছে তেল-চিনির দাম

দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে তেল ও চিনির মূল্য কমেছে। সয়াবিন তেল ও পাম তেল গত দু’দিনে মণপ্রতি পাঁচশ’ থেকে ছয়শ’ টাকা এবং চিনি মণপ্রতি একশ’ টাকা কমেছে। ডাল ও ছোলার দাম রয়েছে স্থিতিশীল। গতকাল শনিবার খাতুনগঞ্জের পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, গত ৮ মার্চ সয়াবিন তেল বিক্রি হয়েছে মণপ্রতি ৬ হাজার ১৫০

চট্টগ্রামের খাতুনগঞ্জে ডাল-ছোলার দাম স্থিতিশীল, কমেছে তেল-চিনির দাম Read More »

Scroll to Top