Latest BD News

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে কোভিড হাসপাতাল ভস্মীভূত

নিয়ন্ত্রণে এসেছে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২০ এর বর্ধিত অংশে লাগা আগুন। আগুন নিয়ন্ত্রণ আসে রাত সাড়ে ৯টার দিকে। তবে এই অগ্নিকাণ্ডে আইওএম পরিচালিত ১০০ শয্যার কোভিড হাসপাতালসহ কয়েকটি রোহিঙ্গার ঝুপড়ি বাড়ি পুড়ে গেছে। এর আগে আজ রোববার রাত সাড়ে ৭টায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোহাম্মদ সামছু-দ্দৌজা

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে কোভিড হাসপাতাল ভস্মীভূত Read More »

আগামীকাল কক্সবাজারে ১৪৪ ধারা জারি

কক্সবাজার শহরের একই জায়গায় বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আগামীকাল সোমবার ভোর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয় কক্সবাজার শহরে অবস্থিত বিএনপি অফিস সংলগ্ন শহীদ সরণি সড়ক ও আশপাশের এলাকায়। আজ রোববার সন্ধ্যায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল কক্সবাজারে ১৪৪ ধারা জারি Read More »

গত ৭ দিনে করোনা সংক্রমণ বেড়েছে ৬০ শতাংশ : স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক রোবেদ আমিন জানিয়েছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার আগের সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে ৬০ শতাংশ বেড়েছে। আজ রোববার দুপুরে অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। রোবেদ আমিন বলেন, দেশে করোনা সংক্রমণের হার গত ২০ ডিসেম্বর থেকে বাড়তে শুরু করে। ২৭ ডিসেম্বর থেকে সংক্রমণ ২ শতাংশ পার হয়ে যায়। দীর্ঘ সময়

গত ৭ দিনে করোনা সংক্রমণ বেড়েছে ৬০ শতাংশ : স্বাস্থ্য অধিদপ্তর Read More »

আসলের চেয়ে নকল সাংবাদিক বেড়ে গেছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্তব্য করেছেন আসল সাংবাদিকের চেয়ে নকল সাংবাদিকের সংখ্যা বেড়ে গেছে। তিনি আজ রোববার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের মিলনমেলা ও দ্বিবার্ষিক সভায় এ কথা বলেন। মন্ত্রী বলেন, এখন যে কেউ সাংবাদিক পরিচয় দেয়। ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরে না বাড়লেও উপজেলাগুলোতে নকল সাংবাদিক অনেক বেড়ে গেছে। তারা

আসলের চেয়ে নকল সাংবাদিক বেড়ে গেছে : তথ্যমন্ত্রী Read More »

২০২২ সালে সাধারণ ছুটি ১৪ দিন

মন্ত্রিসভার অনুমোদনের পর সরকার ২০২২ সালের ছুটির তালিকা ইতোমধ্যে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২২ সালে ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন ছুটি থাকবে। এর মধ্যে ৩ দিন করে মোট ৬ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির (শুক্র-শনি) মধ্যে। ২০২২ সালে সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্বশাসিত ও আধা-স্বায়ত্বশাসিত সংস্থাগুলোতে

২০২২ সালে সাধারণ ছুটি ১৪ দিন Read More »

বাংলাদেশের উন্নয়ন ১৩ বছরে অভূতপূর্ব, অর্থনীতি তিনগুণ: প্রধানমন্ত্রী

গত ১৩ বছরে সরকারের সুষ্ঠু পরিকল্পনা ও তা যথাযথ বাস্তবায়নের কারণে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন করে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ অর্জন ধরে রেখে ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের

বাংলাদেশের উন্নয়ন ১৩ বছরে অভূতপূর্ব, অর্থনীতি তিনগুণ: প্রধানমন্ত্রী Read More »

যুক্তরাষ্ট্রকে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এলিট ফোর্স র‍্যাব এবং বাহিনীটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে তা পুনর্বিবেচনা করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি দিয়েছেন। ইংরেজী নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ড. আব্দুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন। সেখানে র‍্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার বিষয়টি উল্লেখ করা

যুক্তরাষ্ট্রকে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি Read More »

দ্বিতীয় দিনেও চালকের আসনে বাংলাদেশ

মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ৭০ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও বাংলাদেশ দারুণ দিন কাটিয়েছে। প্রথম দিনেও শরিফুলরা আঁটসাঁট বোলিংয়ে কিউইদের লাগামছাড়া হতে দেননি। নাজমুল হোসেন শান্ত ৬৪ রান করে ফিরলেও ৭০ রানে ক্রিজে আছেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয়। তার সঙ্গে ৮ রান নিয়ে ক্রিজে আছেন

দ্বিতীয় দিনেও চালকের আসনে বাংলাদেশ Read More »

বাণিজ্য মেলায় যাতায়াতের কষ্ট বেশি ভোগাচ্ছে দর্শনার্থীদের

বাণিজ্য মেলায় প্রথম দিন দর্শনার্থী কম থাকলেও রাতের আলোকসজ্জা মুগ্ধ অনেককেই করেছে। বাণিজ্য মেলা এখন রাজধানীর আগারগাঁও থেকে পূর্বাচল। এই দূরত্ব খুব বেশি মনে হতো না যদি যানজট না থাকত, ভালো হতো রাস্তাঘাট ও যাতায়াত ব্যবস্থা। আর বাণিজ্য মেলায় আগত দর্শনার্থীদের যাতায়াতের এই কষ্টই সবচেয়ে বেশি ভোগাচ্ছে। গতকাল শনিবার নতুন বছরের প্রথম দিন ঢাকা আন্তর্জাতিক

বাণিজ্য মেলায় যাতায়াতের কষ্ট বেশি ভোগাচ্ছে দর্শনার্থীদের Read More »

নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুসে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে আগুন

রাজধানী ঢাকার কয়েক জায়গায় ইংরেজি নতুন বছরকে বরণ করে নিতে ওড়ানো ফানুস থেকে আগুন লাগার খবর দিয়েছে ফায়ার সার্ভিস। আজ শনিবার প্রথম প্রহরে বর্ষবরণের উদযাপন শুরু হওয়ার পরপরই ঢাকার অন্তত সাত জায়গায় আগুন লাগার তথ্য পান তারা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা জানান, মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর, লালবাগ, কেরানীগঞ্জ, তেজগাঁও,

নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুসে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে আগুন Read More »

Scroll to Top