Latest BD News

সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমানের বিশ্ব রেকর্ড

রোলস-রয়েস দাবি করছে ‘স্পিরিট অব ইনোভেশন’ বিশ্বের দ্রুততম সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমান। বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করা হয় গত ১৬ নভেম্বর উইল্টশায়ারের আমেসবারির বসকম্ব ডাউনে। ডার্বিতে অবস্থিত রোলস রয়েসের এয়ারস্পেস সদর দপ্তর বলছে, পরীক্ষামূলক উড্ডয়নে বিমানটির গতি ঘণ্টায় ৬২৩ কিলোমিটার পর্যন্ত উঠেছে। এটি তিনটি ভিন্ন দূরত্ব অতিক্রম করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে বলে মনে করা হচ্ছে।

সম্পূর্ণ বিদ্যুৎচালিত বিমানের বিশ্ব রেকর্ড Read More »

প্রেস ক্লাবের সামনে চলছে বিএনপির সমাবেশ

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। আজ সোমবার (২২ নভেম্বর) এ সমাবেশ শুরু হয় সকাল পৌনে ১০টায়। নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে সমাবেশে যোগ দিতে সকাল থেকেই এ এলাকায় জড়ো হতে থাকেন। বর্তমানে সেখানে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছেন। এদিকে

প্রেস ক্লাবের সামনে চলছে বিএনপির সমাবেশ Read More »

যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন সাকিব আল হাসান

গতরাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। সাকিবের সম্ভাবনা রয়েছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার। টেস্ট সিরিজ খেলার ছাড়পত্র মিলবে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারলে। সাকিবের ইনজুরি নিয়ে মেডিকেল টিম বিসিবিকে একটি রিপোর্ট দিবে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড তাদের রিপোর্টের ভিত্তিতেই ঘোষণা হবে। উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে ম্যাচের সময় সাকিব হ্যামস্ট্রিংয়ের ইনজুরির

যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন সাকিব আল হাসান Read More »

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় ৯ বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওই মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে। গতকাল রবিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। আজ সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ওই ছাত্রীকে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত ওই শিক্ষকের নাম আবদুল মালেক (৩৫)। তিনি সাতকানিয়ার স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। গতকাল

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার Read More »

খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ৫ দলের স্মারকলিপি

স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালের কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্মারকলিপি দিয়েছেন ২০ দলীয় জোটের পাঁচটি দলের শীর্ষ নেতারা। গতকাল রোববার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে ৫ দলের প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেন। গণমাধ্যমকে এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ

খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ৫ দলের স্মারকলিপি Read More »

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে ৭ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১৯৯ জনের। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৩ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জনে। আজ রোববার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল (শনিবার) অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বেড়েছে Read More »

বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা টাইগ্রেসদের

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা দুর্দান্ত হলো। বড় লক্ষ্য তাড়ায় শেষ চার ওভারে বাংলাদেশের ৪১ রান প্রয়োজন ছিল। ক্রিজে তখন সেট ব্যাটার রুমানা আহমেদ ও নতুন ব্যাটার সালমা খাতুন। ১৮তম ওভারকে দারুণভাবে কাজে লাগান এই যুগল। ওমাইমা সোহেলের করা সেই ওভারে ১৮ রান তুলে নিয়ে ম্যাচের গতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন তারা।

বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা টাইগ্রেসদের Read More »

আফিফকে বল ছুড়ে মেরে শাস্তি পেলেন শাহিন শাহ আফ্রিদি

বাংলাদেশ দলের তরুণ ব্যাটার আফিফ হোসেনকে বল ছুড়ে মারায় আইসিসি পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে। আফ্রিদির নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আজ রবিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহিন শাহ আফ্রিদি আইসিসির লেভেল-১ এর কোড অব কন্ডাক্ট

আফিফকে বল ছুড়ে মেরে শাস্তি পেলেন শাহিন শাহ আফ্রিদি Read More »

তালেবান আন্তর্জাতিক স্বীকৃতি পেতে শুরু করেছে

আফগানিস্তানে তৈরি হয়েছে আরও কয়েকটি দেশের দূতাবাস খোলার সম্ভাবনা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাক্কি এ তথ্য জানিয়েছেন। তিনি বলছেন, নতুন নতুন দেশ দূতাবাস খুলবে- এর অর্থ তালেবান নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে শুরু করেছে। তুরস্ক, ইতালি এবং অতি সম্প্রতি ন্যাটো সদস্য জার্মানিও আফগানিস্তানে দূতাবাস খোলার কথা বলেছে বলে জানান তিনি। আফগান পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ

তালেবান আন্তর্জাতিক স্বীকৃতি পেতে শুরু করেছে Read More »

অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় ধর্ষ‌ণের হুম‌কি: সড়ক অবরোধ করে বিক্ষোভ

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ সাত কলেজের ছাত্র-ছাত্রীরা হাফ ভাড়া দিতে চাওয়ায় ধর্ষণের হুমকির প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীর বকশি বাজার সড়ক অবরোধ করে আন্দোলন করছে। আজ রোববার সকাল থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এর আগে সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে গতকাল শনিবার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রী অভিযোগ

অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় ধর্ষ‌ণের হুম‌কি: সড়ক অবরোধ করে বিক্ষোভ Read More »

Scroll to Top