Latest BD News

জাপানি দুই শিশু থাকবে বাবার কাছে: হাইকোর্ট

জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। তবে, তাদের মা নাকানো এরিকো জাপান থেকে এসে দুই সন্তানের সঙ্গে বছরে তিনবার ১০ দিন করে একান্তে সময় কাটাতে পারবেন। বাবা ইমরান শরীফকে জাপানি মায়ের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার সব খরচ বহন করতে হবে। আজ রোববার (২১

জাপানি দুই শিশু থাকবে বাবার কাছে: হাইকোর্ট Read More »

সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতিতে সরকার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। গত ১৩ বছরে সশস্ত্র বাহিনীর যথেষ্ট অগ্রগতি হয়েছে। অত্যাধুনিক যুদ্ধাস্ত্র সংযোজনের মাধ্যমে সক্ষমতা বেড়েছে তিন বাহিনীর। আজ রোববার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিরক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নেও ব্যাপক কাজ করে চলেছে সশস্ত্র

সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতিতে সরকার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা Read More »

উন্মোচিত হল বিশ্বের প্রথম বৈদ্যুতিক জাহাজ

বৈশ্বিক উষ্ণতা হ্রাসে বিকল্প নেই কার্বন নির্গমন কমানোর। এ লক্ষ্য থেকেই নরওয়ে উন্মোচন করল বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক ও স্বয়ংক্রিয় মালবাহী জাহাজ। গত শুক্রবার ‘ইয়ারা বার্কল্যান্ড’ নামের জাহাজটি গণমাধ্যমকে দেখানো হয়। জাহাজটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এটি চলতে সক্ষম চালকবিহীন বা স্বয়ংক্রিয়ভাবে। জাহাজটি সম্পর্কে বলা হচ্ছে, কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে এটি ছোট পদক্ষেপ হলেও তা সামুদ্রিক

উন্মোচিত হল বিশ্বের প্রথম বৈদ্যুতিক জাহাজ Read More »

পাকিস্তানের কাছে সিরিজ হারালো বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই ঘরের মাঠে পাকিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলার আতিথেয়তা দেয় বাংলাদেশ। তিনটি টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হারার স্বাদ নিলো খেই হারিয়ে ফেলা বাংলাদেশ।  তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সফরকারিদের কাছে প্রথম ম্যাচে ৪ উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচেও ৮ উইকেটে হারে স্বাগতিকরা। এই হারের ফলে মাহমুদউল্লাহ রিয়াদের

পাকিস্তানের কাছে সিরিজ হারালো বাংলাদেশ Read More »

দেশে করোনায় প্রায় ২০ মাস পর মৃত্যুশূন্য দিন

দেশে করোনায় প্রায় ২০ মাস পর মৃত্যুশূন্য ১ দিন পার করল বাংলাদেশ। তবে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৮ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ১০৭টি। এ পর্যন্ত শনাক্ত ১৫

দেশে করোনায় প্রায় ২০ মাস পর মৃত্যুশূন্য দিন Read More »

আওয়ামী লীগ থেকে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীরকে আজীবন বহিষ্কার

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটূক্তি করায় দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে দেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও। গতকাল শুক্রবার এ সিদ্ধান্ত হয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর

আওয়ামী লীগ থেকে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীরকে আজীবন বহিষ্কার Read More »

সরবরাহ পর্যাপ্ত তবুও কমেনি শীতের সবজির দাম

শীতের মৌসুমে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমেনি সবজির দাম। বাজারে কেজিতে বেশিরভাগ সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। আজ শুক্রবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে। বাজার ঘুরে দেখা গেছে প্রতিকেজি টমেটো ১৪০ টাকা, গাজর কেজি ১২০ টাকা, বরবটি ৮০ টাকা, (গোল) কাকরোল ৮০ টাকা, বেগুন ৮০ টাকা,

সরবরাহ পর্যাপ্ত তবুও কমেনি শীতের সবজির দাম Read More »

গাইবান্ধায় বেপরোয়া বাসের ধাক্কায় নিহত ৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেপরোয়া বাসের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৯ নভেম্বর) সকাল পৌনে ৮ টার দিকে ঢাকা রংপুর মহাসড়কের কালীতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম বিশ্বাস (৩২)। অন্যদের পরিচয়

গাইবান্ধায় বেপরোয়া বাসের ধাক্কায় নিহত ৬ Read More »

গণপরিবহনে বাড়তি ভাড়া নিয়ে জটিলতা কাটছেই না

গত ৭ নভেম্বর গণপরিবহনেরর ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। তারপর থেকেই তৈরি হয়েছে ভাড়া নিয়ে জটিলতা। বাড়তি ভাড়া আদায়ের পাশাপাশি বাকবিতণ্ডা চলছে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়েও। সম্প্রতি ‘হাফ ভাড়া’ দেওয়ায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে জোর করে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর হাফ ভাড়া নিশ্চিত করতে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। দাবি না মানা হলে

গণপরিবহনে বাড়তি ভাড়া নিয়ে জটিলতা কাটছেই না Read More »

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২১ নভেম্বর (রোববার) ঢাকা সেনানিবাসে পালিত হবে বিভিন্ন কর্মসূচি। এ কারণে রোববার সীমিত থাকবে সেনানিবাসে যান চলাচল। গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, এ দিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজট মুক্ত রাখার

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে Read More »

Scroll to Top