Latest BD News

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতি আঃ লীগের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি জেল হত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে আজ বুধবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এরপর দলটির নেতারা সকাল ৯ টায় রাজধানীর বনানী কবরস্থানে শায়িত জাতীয়

জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতি আঃ লীগের শ্রদ্ধা Read More »

মন্ত্রণালয় থেকে ফাইল চুরির ঘটনা অনাকাঙ্ক্ষিত : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মন্তব্য করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফাইল চুরির ঘটনা অনাকাঙ্ক্ষিত। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয় থেকে ফাইল চুরির ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং এ ঘটনায় আমরা ক্ষুব্ধ। এ ব্যাপারে

মন্ত্রণালয় থেকে ফাইল চুরির ঘটনা অনাকাঙ্ক্ষিত : স্বাস্থ্যমন্ত্রী Read More »

মাস্কহীন মোদির আলিঙ্গনে অস্বস্তিতে পড়েন জাতিসংঘ মহাসচিব

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে হোক, বা বিদেশে, সব জায়গাতেই যে কোনো রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাতে প্রথমেই আবদ্ধ হন নিবিড় আলিঙ্গনে। এটা নাকি প্রধানমন্ত্রীর ‘আলিঙ্গন-কূটনীতি’ তার শুভানুধ্যায়ী, গুণমুগ্ধেরা বলে থাকেন। সেই ‘আলিঙ্গন’ই এবার করোনাকালে প্রশ্নের মুখে পড়ল। জলবায়ু সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস নরেন্দ্র মোদির আলিঙ্গনে দৃশ্যতই ‘অস্বস্তি’তে পড়েন। যা নিয়ে তির্যক মন্তব্য করতেও ছাড়েনি ব্রিটিশ

মাস্কহীন মোদির আলিঙ্গনে অস্বস্তিতে পড়েন জাতিসংঘ মহাসচিব Read More »

টিসিবির ডাল ও তেলের দাম বাড়লো

টানা দুই দিন বিরতির পর আজ বুধবার থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে এ দফায় সরকারি সংস্থাটি তেল ও ডালের দাম বাড়িয়ে দিয়েছে। প্রতি লিটার তেলে এবং প্রতি কেজি ডালের দাম ৫ টাকা করে বাড়ানো হয়েছে। এখন থেকে ভোক্তাদের টিসিবির ২ লিটার তেলের বোতল কিনতে হবে ১০০ টাকার বদলে

টিসিবির ডাল ও তেলের দাম বাড়লো Read More »

প্রধানমন্ত্রীর সঙ্গে বিল গেটসের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বসেরা প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত সোমবার (১ নভেম্বর) স্কটল্যান্ডের গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬) কেন্দ্রের মিটিং রুমে এ সাক্ষাৎ হয়। তথ্য অধিদপ্তর (পিআইডি) প্রধানমন্ত্রীর সঙ্গে বিল গেটসের সাক্ষাতের ছবি প্রকাশ করেছে। ছবিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায়। তবে প্রধানমন্ত্রী ও বিল

প্রধানমন্ত্রীর সঙ্গে বিল গেটসের সৌজন্য সাক্ষাৎ Read More »

পুলিশ সদর দপ্তরের চালু হলো অত্যাধুনিক বিপণিবিতান পলমার্ট

সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে কম দামে পুলিশ সদস্যদের খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য দিতে পুলিশ সদর দপ্তরে চালু হয়েছে অত্যাধুনিক বিপণিবিতান পলমার্ট। আজ মঙ্গলবার (২ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় আজ পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ ফিতা কেটে পলমার্টের উদ্বোধন করেন। পরে তিনি এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

পুলিশ সদর দপ্তরের চালু হলো অত্যাধুনিক বিপণিবিতান পলমার্ট Read More »

আফগানিস্তানে সামরিক হাসপাতালে ভয়াবহ হামলায় নিহত ১৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির বৃহত্তম সামরিক হাসপাতালে দুটি বিস্ফোরণ ও গোলাগুলিতে অন্তত ১৯ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারি সাঈদ খোস্তি জানিয়েছেন, বিস্ফোরণগুলো ঘটে ৪০০ শয্যা বিশিষ্ট সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের প্রবেশপথে। এই হামলার দায় তাৎক্ষণিকভাবে

আফগানিস্তানে সামরিক হাসপাতালে ভয়াবহ হামলায় নিহত ১৯ Read More »

ট্রাম্পের কারণে বিশ্ব নেতাদের কাছে ক্ষমা চাইলেন বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরিয়ে নিয়েছিলেন। ক্ষমতায় এসেই সেই চুক্তিতে ফেরার ঘোষণা দেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে ঐতিহাসিক জলবায়ু সম্মেলনে দেওয়া ভাষণে তিনি বিগত ট্রাম্প প্রশাসনের ওই সিদ্ধান্তের জন্য বিশ্বনেতাদের কাছে ক্ষমা চেয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘বিগত প্রশাসনের ওই পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট

ট্রাম্পের কারণে বিশ্ব নেতাদের কাছে ক্ষমা চাইলেন বাইডেন Read More »

একদিনে করোনায় আরও ৩জনের মৃত্যু

ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৭৩ জনে। এ তথ্য আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়- একই সময়ে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২২৯ জন।

একদিনে করোনায় আরও ৩জনের মৃত্যু Read More »

নাইজেরিয়ায় বহুতল ভবন ধস বহু হতাহত

নাইজেরিয়ায় একটি বহুতল ভবন ধসে পড়ায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তুপের ভেতরে এখনও আটকা পড়ে আছে অন্তত ১০০ জন। আশঙ্কা করা হচ্ছে, এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার আইকোয়ি জেলায় ধসে পড়ে ওই ভবনটি। পরে একটি খননকারী যন্ত্র দিয়ে ২১ তলা ভবনটির সিমেন্টের স্লাবগুলো সরানোর চেষ্টা করা হয়। ছয়জনের

নাইজেরিয়ায় বহুতল ভবন ধস বহু হতাহত Read More »

Scroll to Top