Latest BD News

বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক

আগামী শুক্রবার (২০ আগস্ট) পবিত্র আশুরা পালিত হবে। আশুরায় সরকারি ছুটি থাকায় ব্যাংকগুলো ওই দিন বন্ধ থাকে। কিন্তু এবার তা সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার পড়েছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নতুন একটি সার্কুলার জারি করে ছুটির বিষয়টি স্পষ্ট করেছে। এর আগে ১২ আগস্ট বাংলাদেশ

বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক Read More »

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র আরও সহস্রাধিক সেনা সরিয়ে নিলো

কাবুল থেকে যুক্তরাষ্ট্র আরও সহস্রাধিক মার্কিন সৈন্যকে দেশে ফিরিয়ে নিয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) ১৩টি সামরিক উড়োজাহাজে করে তাদের আফগানিস্তান থেকে নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয় বলে হোয়াইট হাউস জানিয়েছে। আফগানিস্তান এখন তালেবানদের নিয়ন্ত্রণে। এর মধ্যেই অনেকটা তড়িঘড়ি করেই যুক্তরাষ্ট্র নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে। যদিও দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন আগেই ঘোষণা দেন, চলতি মাসের

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র আরও সহস্রাধিক সেনা সরিয়ে নিলো Read More »

এবার আইসিইউতেই কাটছে ফারুকের জন্মদিন

চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়ছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চলছে তার চিকিৎসা। রক্তে ব্যাকটেরিয়া সংক্রমণ এবং কিডনি ও মস্তিষ্ক জটিলতায় ভুগছেন তিনি। গত চার মাসের বেশি সময় ধরে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন এ নন্দিত নায়ক। আজ ১৮ আগস্ট চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুকের

এবার আইসিইউতেই কাটছে ফারুকের জন্মদিন Read More »

ভারত-আফ্রিকায় কোভিশিল্ডের নকল ডোজ উদ্ধার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভারাসের টিকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ডের নকল ডোজ উদ্ধারের খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এতে উদ্বেগ জানিয়েছে। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আজ বুধবার এ বিষয়ক ডব্লিউএইচও\’র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, \”ভারত ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে কোভিশিল্ড টিকার উল্লেখযোগ্য পরিমাণ নকল ডোজ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে তা স্বীকার করেছে

ভারত-আফ্রিকায় কোভিশিল্ডের নকল ডোজ উদ্ধার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ Read More »

সিআইডি পরীমনিকে আরও ৫ দিনের রিমান্ডে চায়

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে বনানী থানার মাদক মামলায় আদালতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আরও পাঁচদিনের রিমান্ড চেয়েছে। আজ বুধবার মামলার তদন্ত কর্মকর্তা পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত বৃহস্পতিবার রিমান্ড ও জামিন শুনানির দিন ধার্য করেন। এর আগে গত সোমবার একই আদালতে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেন।

সিআইডি পরীমনিকে আরও ৫ দিনের রিমান্ডে চায় Read More »

প্রতারণার মামলায় হেলেনা জাহাঙ্গীরের জামিন নামঞ্জুর

পল্লবী থানায় করা প্রতারণার মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের জামিন আদালত নামঞ্জুর করেছেন। আজ বুধবার হেলেনার আইনজীবী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে জামিনের জন্য আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে গতকাল মঙ্গলবার একই থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় হেলেনার জামিন

প্রতারণার মামলায় হেলেনা জাহাঙ্গীরের জামিন নামঞ্জুর Read More »

রাজধানীর কচুক্ষেতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর সেনানিবাসের পাশে কচুক্ষেতে পোশাক শ্রমিকরা বকেয়া মজুরির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এজে ফ্যাশনের প্রায় ৪০০ শ্রমিক আজ বুধবার সকাল সাড়ে ৮টায় সড়ক অবোরধ করেন। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ এসে সকাল সাড়ে ১০টার দিকে পোশাক শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। এজে ফ্যাশনের পোশাক শ্রমিকরা

রাজধানীর কচুক্ষেতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ Read More »

পরীমনির জামিন শুনানি আজ

আজ বুধবার হবে রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনির জামিন শুনানি। এ শুনানি হবে ঢাকার মুখ্য মহানগন হাকিম (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালতে। এর আগে গত সোমবার একই আদালতে পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিন আবেদন করেন। পরে আদালত আজ বুধবার জামিন শুনানির দিন ধার্য করেন। গত ৪ আগস্ট বিপুল মাদকসহ

পরীমনির জামিন শুনানি আজ Read More »

নিজেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করলেন আমরুল্লাহ সালেহ

নিজেকে দেশের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) টুইট করে একথা জানিয়েছেন তিনি। টুইটে তিনি লিখেছেন, \”আফগানিস্তানের সংবিধান অনুসারে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে বা প্রেসিডেন্ট পালিয়ে গেলে বা পদত্যাগ করলে বা তার মৃত্যু হলে প্রথম ভাইস প্রেসিডেন্টই তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আমি বর্তমানে দেশের ভেতরে আছি এবং আমি বৈধ

নিজেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করলেন আমরুল্লাহ সালেহ Read More »

শুধু হিন্দু-শিখ নয়, ভারত সাধারণ আফগানদেরও সাহায্য করবে: নরেন্দ্র মোদি

নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আফগানিস্তান নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন। পূর্ব ঘোষণা মতোই আফগান হিন্দু ও শিখদের যেমন ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট দফতরগুলিকে দেখতে বললেন তিনি, তেমনই নির্দেশ দিলেন আফগানিস্তানের সাধারণ মানুষ সাহায্য চাইলে তাদের পাশে দাঁড়াতে হবে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মোদি বৈঠকে জানিয়েছেন, ভারত কেবলমাত্র নিজের দেশের

শুধু হিন্দু-শিখ নয়, ভারত সাধারণ আফগানদেরও সাহায্য করবে: নরেন্দ্র মোদি Read More »

Scroll to Top