বাংলাদেশ

ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে মধ্যরাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে

ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের আভাস Read More »

বৈশাখের আমেজে জাতীয় জাদুঘরে দর্শনার্থীদের ভিড়

আজ পহেলা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দের শুভ সূচনা। দিনকে ঘিরে উৎসবের আমেজ চলছে সারাদেশে। এদিনে জাতীয় জাদুঘরেও ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। শিশু-কিশোর, যুবক-যুবতীর সঙ্গে বৃদ্ধরাও এসেছেন জাদুঘর ঘুরে দেখতে। সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের ছুটি কাটাতে শিশুরা নতুন নতুন জামায় আলতা দিয়ে আর্ট করেছে। ছেলেরা পাঞ্জাবি, মেয়েরা শাড়ি পরে এসেছে জাদুঘরে। সকাল থেকেই দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে

বৈশাখের আমেজে জাতীয় জাদুঘরে দর্শনার্থীদের ভিড় Read More »

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিপুল মানুষ, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে গণজমায়েত কর্মসূচি ‘মার্চ ফর গাজা’। আজ শনিবার বেলা তিনটার কিছু পরে এই গণজমায়েত শুরু হয়। গণজমায়েতে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে। সেখানে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন উপস্থিত জনতা। মঞ্চে এই কর্মসূচিতে সংহতি জানানো বিভিন্ন দলের নেতাদের উপস্থিত হতে দেখা গেছে। ফেসবুকে ‘মার্চ ফর গাজা’ নামে একটি ইভেন্ট পেজ তৈরি

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিপুল মানুষ, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান Read More »

ঘোড়ায় চড়ে ‘মার্চ ফর গাজা’য় যুবক

দলে দলে মানুষ যোগ দিচ্ছেন মার্চ ফর গাজা’য়। লাখো মানুষ এরই মধ্যে জড়ো হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যান এবং আশপাশের এলাকায়। কেউ এসেছেন ফিলিস্তিনের পতাকা হাতে, কারো হাতে প্লাকার্ড-ফেস্টুন। তবে এদের মধ্যে নজর কড়েছেন এক ঘোড়সওয়ার। তিনি ঘোড়ায় চড়ে ফিলিস্তিনের পতাকা হাতে যোগ দিয়েছেন মার্চ ফর গাজা’য়। ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’র মূল আনুষ্ঠানিকতা বিকেলে।

ঘোড়ায় চড়ে ‘মার্চ ফর গাজা’য় যুবক Read More »

মার্চ ফর গাজা : সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাজধানী ঢাকায় হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়াতের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা। কিন্তু সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল নেমেছে সোহরাওয়ার্দী উদ্যানে। এরই মধ্যে কয়েক হাজার মানুষ মূল অনুষ্ঠানস্থলে চলে এসেছেন। সকাল থেকেই

মার্চ ফর গাজা : সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল Read More »

দুয়ারে পহেলা বৈশাখ, ঢাবির চারুকলায় চলছে জোর প্রস্তুতি

দুয়ারে কড়া নাড়ছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। পুরোনোকে বিদায় জানিয়ে, নতুন বছর বরণে রাজধানীতে হবে শোভাযাত্রা। এতে ফ্যাসিবাদ বিরোধী ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন মোটিফ থাকবে। এদিকে, বৈশাখ উদযাপনকে রঙিন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে জমে উঠেছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি। পহেলা বৈশাখ উৎসবের রূপ ফুটিয়ে তুলতে শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে বর্ণিল মুখোশ,

দুয়ারে পহেলা বৈশাখ, ঢাবির চারুকলায় চলছে জোর প্রস্তুতি Read More »

লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রাজধানী ঢাকায় হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়াতের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা। কিন্তু এরই মধ্যে সারা দেশ থেকে লোকজন এসে জড়ো হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। লোকজনের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। তাদের হাতে শোভা যাচ্ছে ফিলিস্তিনের জাতীয় পতাকা। ‘প্যালেস্টাইন

লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান Read More »

ঢাবিতে আগুনে পুড়ল ‘হাসিনার দানবীয় মুখাকৃতি’সহ দুটি মোটিফ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার অংশ হিসেবে তৈরি করা ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ পুড়ে গেছে। শনিবার ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, পুলিশ ও প্রক্টরিয়াল মোবাইল টিম চারুকলায় নিরাপত্তার দায়িত্বে ছিল। ভোর সাড়ে চারটার দিকে মোবাইল টিম ফজরের নামাজ

ঢাবিতে আগুনে পুড়ল ‘হাসিনার দানবীয় মুখাকৃতি’সহ দুটি মোটিফ Read More »

গাজায় গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

গাজায় গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজও রাজধানীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ ও সমাবেশ হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশসহ বেশকয়েকটি ইসলামী দল এই বিক্ষোভের আয়োজন করে। এ সময় সাধারণ মুসল্লিরাও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেয়। বিক্ষোভকারীরা বলেন, গাজায় নির্বিচারে নারী ও

গাজায় গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ Read More »

রাজধানীর কামরাঙ্গীরচরে গণধোলাইয়ে দুই চাঁদাবাজ নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরে জনতার গণধোলাইয়ে দুজন নিহত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের দাবি, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিলেন। বুধবার (৯ এপ্রিল) রাত ১১টার দিকে কামরাঙ্গীরচরের সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহতেরা হলেন মাসুদ (৩০) ও নাদিম (৩৫)। এসময় সোহাগ (২৮) নামের আরও একজনকে আহত অবস্থায় আটক করে পুলিশ। স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে

রাজধানীর কামরাঙ্গীরচরে গণধোলাইয়ে দুই চাঁদাবাজ নিহত Read More »

Scroll to Top