অপরাধ

বনানীর বিলাসবহুল ফ্লাটে মাদক, অভিযুক্ত সেলিম কারাগারে

রাজধানীর বনানীর একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের মামলায় আদালত বলাকা ব্লেড (বর্তমান সামাহ রেজর ব্লেডস) ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের পরিচালক সেলিম সাত্তারের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। আজ সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীর এ আদেশ দেন। এর আগে সেলিম সাত্তারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার

বনানীর বিলাসবহুল ফ্লাটে মাদক, অভিযুক্ত সেলিম কারাগারে Read More »

শারীরিক সম্পর্কে অতিষ্ঠ হয়ে ডায়নাকে খুন করেন লাদেন

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় তৃতীয় লিঙ্গের মাকসুদুর রহমান ডায়নাকে (৪৮) শারীরিক সম্পর্কে অতিষ্ঠ হয়ে হত্যা করেন শোয়েব আক্তার লাদেন নামে এক যুবক। আজ বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) জিয়াউল আহসান তালুকদার। পুলিশ জানায়, ১১ দিন ধরে ডায়নার মরদেহ নিজ কক্ষেই পড়েছিল। ২৭ আগস্ট বিকেলে

শারীরিক সম্পর্কে অতিষ্ঠ হয়ে ডায়নাকে খুন করেন লাদেন Read More »

জুরাইনে ইজিবাইকের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত

রাজধানীর জুরাইনে স্কুলে যাওয়ার সময় মাইশা আক্তার মারিয়া (৭) নামে এক শিক্ষার্থী ইজিবাইকের ধাক্কায় নিহত হয়েছে। ফাইজা আক্তার (৯) নামে অপর শিক্ষার্থী আহত হয়েছে। আজ বুধবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে জুরাইনের আশরাফ মাস্টার স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীর স্বজনরা জানান, আজ সকালে মারিয়া ও ফাইজা স্কুলে যাচ্ছিলো। তারা স্কুলের সামনে পৌঁছালে দ্রুতগামী

জুরাইনে ইজিবাইকের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত Read More »

সাবেক পুলিশ কর্মকর্তার বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি

রাজধানীতে বাসার জানালার গ্রিল কেটে ৪৫ ভরি স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা চুরির ঘটনা ঘটেছে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার মোজাম্মেল হোসেনের ডুপ্লেক্স বাসায়। গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের ২/এ ইস্টার্ন হাউজিংয়ের ষষ্ঠতলার ডুপ্লেক্স বাসায় এ ঘটনা ঘটে। এ সময় আলমারিতে থাকা বৈদেশিক মুদ্রা (৪০০ সিঙ্গাপুরের ডলার ও ১৫০ মালয়েশিয়ার রিংগিত) দুর্বৃত্তরা নিয়ে

সাবেক পুলিশ কর্মকর্তার বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি Read More »

বরগুনার ঘটনায় ১৩ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

বরগুনায় ছাত্রলীগের নেতাকর্মীদের পেটানোর ঘটনায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ ১৩ জনের বিরুদ্ধে। গত রবিবার পুলিশের গঠিত তদন্ত কমিটির বরিশাল রেঞ্জ ডিআইজির কাছে দেয়া প্রতিবেদনে করা হয় এ সুপারিশ। গতকাল সোমবার (২২ আগস্ট) বিকেলে বিষয়টি ডিআইজি এস এম আক্তারুজ্জামান নিশ্চিত করেছেন। অভিযুক্তরা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ একজন

বরগুনার ঘটনায় ১৩ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ Read More »

খাইরুনের সাথে দাম্পত্য কলহের কথা স্বামী মামুনের স্বীকার

নাটোরে বহুল আলোচিত কলেজ শিক্ষিকা খাইরুন নাহারের মৃত্যুর ঘটনায় স্বামী কলেজ ছাত্র মামুন হোসেনকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এদিকে মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দাম্পত্য কলহের কথা স্বীকার করেছেন। মামুন জানান, গত শনিবার রাত ২টায় স্বামী স্ত্রী ঝগড়া হলে তিনি খাইরুনকে লাথি মেরে বাইরে চলে যান। এ তথ্য দিয়েছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।

খাইরুনের সাথে দাম্পত্য কলহের কথা স্বামী মামুনের স্বীকার Read More »

ঢাকা বিমানবন্দরে নারীর বিশেষ অঙ্গ থেকে উদ্ধার ৮ সোনার বার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা ৮টি সোনার বারসহ এক নারীকে আটক করেছে। আটককৃত ওই নারীর নাম নুরুননাহার। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটের ঐ নারীযাত্রীকে আটক করা হয়। সংশিষ্ট সূত্র জানিয়েছে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালকের কাছে গোপন সংবাদ আসে চট্টগ্রাম থেকে ওঠা একজন

ঢাকা বিমানবন্দরে নারীর বিশেষ অঙ্গ থেকে উদ্ধার ৮ সোনার বার Read More »

বিমানের ময়লা-আবর্জনার ট্রলিতে মিলল ১০ স্বর্ণের বার

কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ময়লা ফেলার পলিব্যাগের ভেতর থেকে জব্দ করা হয়েছে কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার। আজ মঙ্গলবার (২৬ জুলাই) সকাল আটটায় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব ও কাস্টমস কর্মকর্তারা ময়লার ব্যাগটি স্ক্যান করে কৌশলে লুকিয়ে রাখা পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৬ গ্রাম ওজনের ওই স্বর্ণের

বিমানের ময়লা-আবর্জনার ট্রলিতে মিলল ১০ স্বর্ণের বার Read More »

পুত্রবধূ কর্তৃক শাশুড়িকে হত্যার পর মাটিচাপা, অভিযুক্ত গ্রেফতার

কক্সবাজারের রামু উপজেলার উমখালীর মিঠাছড়ির হাজির পাড়ায় পুত্রবধূ কর্তৃক শাশুড়িকে হত্যার পর বাড়ির আঙিনায় মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। নিহতের নাম মমতাজ বেগম (৬০)। আজ রোববার (১৭ জুলাই) সকালে নিহতের ছেলে বাড়ির পাশে টিউবওয়েলে গেলে পাশে নতুন খোঁড়া মাটি দেখতে পায় এবং অল্প মাটি খোঁড়েই তার মায়ের শাড়ি দেখে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে

পুত্রবধূ কর্তৃক শাশুড়িকে হত্যার পর মাটিচাপা, অভিযুক্ত গ্রেফতার Read More »

চুরি করতে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু

রাজধানীর ডেমরা মধ্য সানারপাড় এলাকায় বহুতল ভবনের গ্রীল বেয়ে চুরি করার সময় ধাওয়া খেয়ে নিচে পড়ে মৃত্যু হয়েছে রায়হান (১৮) নামে এক কিশোরের। গতকাল মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মধ্য সানারপাড় এলাকার স্থানীয় বাড়ির ভাড়াটিয়া মামুনুর রশীদ জানান, মধ্য সানারপাড় প্রেসিডেন্ট ক্যাফের পাশে একটি বাড়ির

চুরি করতে গিয়ে বহুতল ভবন থেকে পড়ে কিশোরের মৃত্যু Read More »

Scroll to Top