অর্থনীতি-ব্যবসা

ব্রিটিশ পাউন্ডের মূল্য ৩৭ বছরের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ব্রিটেনের মুদ্রা পাউন্ডের হয়েছে ব্যাপক দরপতন। যা গত ৩৭ বছরের মধ্যে সর্বনিম্ন। এ তথ্য পাওয়া গেছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন বিবিসির এক প্রতিবেদনে। এতে জানানো হয়, যুক্তরাজ্যে নাগরিকদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। কারণ, নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে গত আগস্টে দেশটিতে খুচরা বিক্রি ব্যাপকভাবে কমে গেছে। এতে ডলারের বিরুদ্ধে অধিক দুর্বল হয়ে পড়েছে পাউন্ড।

ব্রিটিশ পাউন্ডের মূল্য ৩৭ বছরের মধ্যে সর্বনিম্ন Read More »

ডলারের বিকল্প নিয়ে ভাবছে সরকার: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডলারের বিকল্প হিসেবে অন্য কোনো মুদ্রার ব্যবহার নিয়ে চিন্তাভাবনা চলছে। তিনি জানান ‘ডলারের পাশাপাশি ইউয়ান (চীনা মুদ্রা) ব্যবহার নিয়ে আলোচনা চলছে। আমাদের মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমানো দরকার। অর্থ মন্ত্রণালয় বিকল্প মুদ্রার ব্যবহার নিয়ে কাজ করছে।’ আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর প্রেস ক্লাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ওভারসিজ করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন (ওকাব) আয়োজিত

ডলারের বিকল্প নিয়ে ভাবছে সরকার: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি Read More »

বাড়ার পর আবার কমেছে স্বর্ণের দাম

অস্থিরতা চলছে স্বর্ণের বাজারে। চলতি সপ্তাহেই স্বর্ণের দাম এক দফা দাম বাড়ানোর পর আবারও কমানো হলো। বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে নতুন দর কার্যকর করেছে। এবার নতুন ও সনাতন স্বর্ণের দাম কমানো হয়েছে। ১ হাজার ২৮৩ টাকা দাম কমে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৮৩ হাজার ২৮০ টাকায়।

বাড়ার পর আবার কমেছে স্বর্ণের দাম Read More »

২০০ টাকা কেজির কাঁচা মরিচ এখন ২০ টাকা কেজি!

গত দুই সপ্তাহ আগেও বগুড়ায় পাইকারি বাজারে কাঁচা মরিচ কেজিতে বিক্রি হয়েছে ১৫০ থেকে ২০০ টাকা। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে সেই কাঁচা মরিচ কেজিতে নেমে এসেছে ২০ থেকে ২৫ টাকা। বগুড়ার ফতেহ আলীবাজার, রাজাবাজার ও বৌবাজারের ব্যবসায়িরা জানিয়েছেন বাজারে মরিচের দামে ধস নেমেছে। আজ বুধবার বিভিন্ন হাটবাজারে খুচরা ২০-৩০ টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি হয়েছে।

২০০ টাকা কেজির কাঁচা মরিচ এখন ২০ টাকা কেজি! Read More »

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়লো

আগস্ট মাসে কমার পর এলপিজির দাম আবার বাড়ল। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে ডলার ও জ্বালানির দামের সংকটের মধ্যে এলপিজির দাম কমেছে। কিন্তু বেড়েছে ডলারের দাম। এ কারণে আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে প্রতি কেজিতে এলপিজির দাম বাড়লো ১ টাকা ২৬ পয়সা। এই হিসাবে ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়লো ১৬ টাকা। একইভাবে দাম বেড়েছে অটোগ্যাসেরও। আজ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়লো Read More »

শিগগিরই বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত: এনায়েত উল্লাহ

ডিজেলের ওপর আরোপিত সমুদয় আগাম কর থেকে অব্যাহতি এবং জ্বালানি তেলের মূল্য ৫ টাকা কমানোর প্রেক্ষিতে এবার কমছে পরিবহন ভাড়াও। খুব শিগগিরই বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ। ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক গতকাল দিবাগত রাতে বলেন, জ্বালানি তেলের মূল্য কমে যওয়ায় কারনে যানবাহনের

শিগগিরই বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত: এনায়েত উল্লাহ Read More »

আজ রাতেই জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত হতে পারে

আজ দিবাগত রাত ১২টার পর থেকে জ্বালানি তেলের দাম কমতে পারে। সোমবার (২৯ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর দফতরে গেছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে আজই জারি হতে পারে প্রজ্ঞাপন। এ তথ্য জানিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্র। জ্বালানি বিভগের একজন কর্মকর্তা জানান, জ্বালানি তেলের আমদানি শুল্ক কমানোর পর আজই প্রস্তাব পাঠিয়েছে জ্বালনি বিভাগ। ডিজেল-পেট্রোল-কেরোসিন-অকটেনের দাম

আজ রাতেই জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত হতে পারে Read More »

আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের গম আমদানি শুরু, পৌঁছেছে ১০০০ টন

আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ভারত থেকে আসার কথা রয়েছে মোট ২ হাজার ৫০০ টন গম। এর অংশ হিসেবে গত ২৪ ও ২৫ আগস্ট এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০০ টন গম বাংলাদেশে আমদানি করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ১৬ দিন পর আবারও বাংলাদেশে গম আসল। এসব তথ্য সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভারতের ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের

আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের গম আমদানি শুরু, পৌঁছেছে ১০০০ টন Read More »

শ্রীলঙ্কার শিশুরা ক্ষুধা নিয়ে ঘুমাতে যাচ্ছে: জাতিসংঘ

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে নিমজ্জিত দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় শিশুদের ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যেতে হচ্ছে। আগামী দিনগুলোতে একই ধরনের খাদ্যঘাটতির মুখে পড়তে পারে এ অঞ্চলের অন্য দেশগুলোও। গত শুক্রবার এমন সতর্কবার্তা উচ্চারণ করেছে জাতিসংঘ। সরকারের হাতে খাদ্য, জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী আমদানির জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেই। গত এপ্রিলে দেশটির বৈদেশিক ঋণের পরিমাণ ছিল

শ্রীলঙ্কার শিশুরা ক্ষুধা নিয়ে ঘুমাতে যাচ্ছে: জাতিসংঘ Read More »

দিন দিন বেড়েই চলছে আটা-ময়দার দাম

দেশের বাজারে আটা ও ময়দার দাম আরেক দফা বেড়েছে। গত দুই সপ্তাহের ব্যবধানে খোলা আটার দাম ৫ থেকে ৭ টাকা এবং প্যাকেটজাত আটা ৮ থেকে ১২ টাকা বেড়েছে। খোলা ময়দা ২ থেকে ৫ টাকা আর প্যাকেটজাত ময়দার দাম বেড়েছে ৬ থেকে ৮ টাকা। গম আমদানি ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো বলছে, ডলারের দাম বাড়ার কারণে বেড়েছে আমদানি

দিন দিন বেড়েই চলছে আটা-ময়দার দাম Read More »

Scroll to Top