ফ্রম এডিটর্স

রোববার সকাল ৯টা থেকে শুরু হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ

রোববার (২১ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৬ মিনিটে শুরু হয়ে এ সূর্যগ্রহণ চলবে দুপুর ৩টা ৩৪ মিনিট পর্যন্ত। অর্থাৎ গ্রহণের স্থায়ীত্বকাল ৫ ঘণ্টা ৪৮ মিনিট। এদিন চাঁদ সূর্যকে ঢেকে ফেলবে এবং এক পর্যায়ে রিং অব ফায়ার (আগুনের আংটি) দৃশ্যমান হবে। তবে বার্ষিক এই সূর্যগ্রহণে পৃথিবী পুরো অন্ধকার হয়ে যাবে না৷ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে

রোববার সকাল ৯টা থেকে শুরু হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ Read More »

পরিবারের সঙ্গে দেখা করতে কানাডা গেলেন হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ পরিবারের সঙ্গে দেখা করতে কানাডার উদ্দেশে রওয়ানা হয়েছেন। শুক্রবার (১৯ জুন) রাত ৪টার দিকে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, আওয়ামী লীগের এই নেতা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা গেছেন। ট্রানজিট যাত্রী হিসেবে কানাডা যাওয়ার কথা। কানাডায় বসবাসরত অসুস্থ বড় ভাইকে দেখতে গেছেন মাহবুব উল

পরিবারের সঙ্গে দেখা করতে কানাডা গেলেন হানিফ Read More »

সংসদ সদস্য পাপুলের স্ত্রী মেয়ে শ্যালিকাও ‘টাকাওয়ালা’

লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুল বর্তমানে তিনি কুয়েতে মানবপাচার ও মানিলন্ডারিংয়ের মামলায় গ্রেফতার। জানা গেছে, স্ত্রী, মেয়ে ও শ্যালিকার নামে সম্পদের পাহাড় গড়েছেন এমপি পাপুল। কুয়েতে মানবপাচার এবং প্রবাসীদের উপার্জনের টাকা কৌশলে হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন জালিয়াতি ও ভিসা ট্রেডিংয়ের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা বাগিয়ে নিয়েছে পাপুল ও তার পরিবার। শুধু তাই নয়,

সংসদ সদস্য পাপুলের স্ত্রী মেয়ে শ্যালিকাও ‘টাকাওয়ালা’ Read More »

‘জয় বাংলা’ স্লোগান বিকৃত করার অপচেষ্টায় ধনকুবের মুসার ছেলে ববি

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ‘জয় বাংলা’ স্লোগান। কোনো ঘোষণা ছাড়াই মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গেও জড়িয়ে আছে এই স্লোগান। অথচ সেই স্লোগানকেই বিকৃত করার অপচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে বিতর্কিত-সমালোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজের বিরুদ্ধে। গত ১০ মার্চ হাই কোর্ট এক আদেশে বলেছেন ‘জয় বাংলা’ এখন থেকে জাতীয় স্লোগান। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে

‘জয় বাংলা’ স্লোগান বিকৃত করার অপচেষ্টায় ধনকুবের মুসার ছেলে ববি Read More »

এই দুর্যোগেও বসুন্ধরা গ্রুপে পদোন্নতি-বেতন বৃদ্ধি

মহামারী করোনার প্রভাবে বৈশ্বিক অর্থনীতি যেমন সঙ্কটের মুখে, তেমনি দেশেও অর্থনৈতিক দুর্যোগ চলছে। চারিদিকে বন্ধ হয়ে যাচ্ছে কলকারখানা, কর্মীরা বেতন পাচ্ছেন না, চলছে ছাঁটাই। এমন ভয়াবহ পরিস্থিতিতেও বসুন্ধরা গ্রুপ কর্মীবান্ধব বৈশিষ্ট্য বজায় রেখেছে। এই করোনাকালে ব্যবসায়িক মন্দার মধ্যেও বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টর বিক্রয় কর্মকর্তাদের পদোন্নতি প্রদান ও বেতন বৃদ্ধি করেছে। বসুন্ধরা গ্রুপ সূত্র জানায়, গত

এই দুর্যোগেও বসুন্ধরা গ্রুপে পদোন্নতি-বেতন বৃদ্ধি Read More »

দেশে করোনা আক্রান্ত সংখ্যা ১ লাখ ছাড়াল

করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বাংলাদেশে ১ লাখ ছাড়িয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৩৪৩ জনে। তবে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে এবং বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৮০৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ২০৫ জন কম

দেশে করোনা আক্রান্ত সংখ্যা ১ লাখ ছাড়াল Read More »

সম্প্রতি সংসদেও গিয়েছিলেন করোনা আক্রান্ত দুই মন্ত্রী-এমপি

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৭ জুন) এ খবর পাওয়া গেছে। এর আগে মঙ্গলবার (১৬ জুন) করোনা শনাক্ত হয়েছে গণফোরামের এমপি মোকাব্বির খানের। এই দুই জনপ্রতিনিধিই সম্প্রতি সংসদের অধিবেশনে যোগ দিয়েছিলেন। অত্যন্ত ছোঁয়াচে করোনা নিয়ে সংসদ অধিবেশনে যোগ দেওয়ায় অন্যান্য সাংসদদের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। জানা গেছে, এখন পর্যন্ত ১৩ জন সংসদ

সম্প্রতি সংসদেও গিয়েছিলেন করোনা আক্রান্ত দুই মন্ত্রী-এমপি Read More »

বিদেশিরা শুল্কমুক্ত সুবিধা পান, আর দেশিরা টেন্ডারও পান না

বাংলাদেশে স্টিল দিয়ে অফিস শিল্প কারখানাসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ বেড়েছে। ফলে দেশেই গড়ে উঠেছে এ শিল্পের কারখানা। বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে দেশেই তৈরি করা হচ্ছে স্টিলের অবকাঠামো নির্মাণের প্রায় যাবতীয় সরঞ্জাম। কিন্তু দেশীয় শিল্পোদ্যোক্তারা বলছেন, সরকারের নীতির কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ দেশি শিল্পোদ্যোক্তারা যখন ২৫ শতাংশ শুল্ক পরিশোধ করে স্টিল বিল্ডিং শিল্পের কাঁচামাল

বিদেশিরা শুল্কমুক্ত সুবিধা পান, আর দেশিরা টেন্ডারও পান না Read More »

ধনকুবের মুসার পুত্র ববি হাজ্জাজের ভারতবিরোধী উসকানি কার স্বার্থে

সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে শুধু কুৎসা রটানো নয়, স্বঘোষিত ধনকুবের মুসা বিন শমসেরের পুত্র ববি হাজ্জাজ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত বলে অভিযোগ উঠেছে। তাঁর ফেসবুকে দেওয়া বিভিন্ন স্ট্যাটাস এবং সভা-সমাবেশে দেওয়া বক্তব্য ও দলীয় পোস্টারের লেখা বিশ্লেষণেও এ অভিযোগের সত্যতা মেলে। তাঁর উসকানিমূলক বক্তব্য ও মন্তব্যে

ধনকুবের মুসার পুত্র ববি হাজ্জাজের ভারতবিরোধী উসকানি কার স্বার্থে Read More »

করনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয়: বিএসএমএমইউ উপাচার্য

করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিট কার্যকর নয় বলে জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। আজ বুধবার দুপুরে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। বিএসএমএমইউ জানায়, এ কিট রোগ শনাক্তে কার্যকর নয়, তবে পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নিতে সহায়ক হবে। অ্যান্টিবডি শনাক্তে গণস্বাস্থ্যের কিট ৭০ ভাগ কার্যকর। এর আগে কিটের কার্যকারিতার

করনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয়: বিএসএমএমইউ উপাচার্য Read More »

Scroll to Top