আইন-আদালত

ব্যাখ্যা দিতে আপিল বিভাগে সুরক্ষা সচিব ও আইজি প্রিজন্স

সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করার কারণ দর্শাতে আপিল বিভাগে উপস্থিত হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের একজন সচিব ও আইজি প্রিজন্স। এর আগে গত ২০ নভেম্বর আদালতের আদেশ বাস্তবায়ন না করায় আইজি প্রিজন্স ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিবকে তলব করেন আপিল বিভাগ। তারা হলেন– আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ও স্বরাষ্ট্র

ব্যাখ্যা দিতে আপিল বিভাগে সুরক্ষা সচিব ও আইজি প্রিজন্স Read More »

জামায়াতের আমিরসহ ৭২ জনের বিচার শুরু

রাজধানীর রামপুরা থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানসহ ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলাটির আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে ২৭ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন।

জামায়াতের আমিরসহ ৭২ জনের বিচার শুরু Read More »

হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন আবেদন

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন। আজ রোববার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন দায়ের করা হয়েছে। মির্জা ফখরুলের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত

হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন আবেদন Read More »

মির্জা আব্বাসের দুদকের মামলার রায় ১২ ডিসেম্বর

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ১২ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। রায় প্রস্তুত না হওয়ায় নতুন

মির্জা আব্বাসের দুদকের মামলার রায় ১২ ডিসেম্বর Read More »

মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায় দুপুরে

১৬ বছর আগে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম দুপুর ২টার দিকে এ মামলার রায় ঘোষণা করবেন। এর আগে ২২ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি

মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায় দুপুরে Read More »

সাজা পরোয়ানা শোনানোর পর কারাগারে বিএনপি নেতা হাবিব

আট বছর আগে রাজধানীর ভাটারা থানায় করা নাশকতার মামলায় চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে সাজা পরোয়ানা শোনানোর পর কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সাজা পরোয়ানামূলে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে সাজা পরোয়ানা পড়িয়ে শোনানো হয়। এসময় তার আইনজীবী জামিনের আবেদন

সাজা পরোয়ানা শোনানোর পর কারাগারে বিএনপি নেতা হাবিব Read More »

তিন বছর দণ্ডের মামলায় রিজেন্ট সাহেদের জামিন বহাল

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ৩ বছরের দণ্ডপ্রাপ্ত রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে দণ্ডের বিরুদ্ধে আপিল তিন মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। দুদকের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২৭ নভেম্বর) দায়িত্বরত প্রধান বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ

তিন বছর দণ্ডের মামলায় রিজেন্ট সাহেদের জামিন বহাল Read More »

ঢাকাসহ সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে ২৩২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ প্লাটুন বিজিবি। আজ বুধবার (২২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ২.৩২ প্লাটুন বিজিবি

ঢাকাসহ সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন Read More »

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢালীকে আটকের অভিযোগ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে আটকের অভিযোগ করা হয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটকের অভিযোগ পাওয়া যায়। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনার পর আতাউর

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢালীকে আটকের অভিযোগ Read More »

সুপ্রিম কোর্টে প্রবেশে লাগবে এনআইডি বা পাসপোর্ট

জরুরি প্রয়োজন ছাড়া সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর জরুরি প্রয়োজনে প্রবেশ করতে হলেও জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট সঙ্গে রাখতে হবে। আজ সোমবার এই বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মশিয়ার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনা প্রয়োজনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ না

সুপ্রিম কোর্টে প্রবেশে লাগবে এনআইডি বা পাসপোর্ট Read More »

Scroll to Top