জাতীয়

Economy

শুল্ক ও করের চাপে ব্যয় বাড়বে মধ্যবিত্তের

নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে সংসার খরচ বাড়ছেই। এই পাগলা ঘোড়া কোথায় গিয়ে থামবে, কে থামাবে, তা জানতে বাজেটের দিকে চোখ ছিল অনেক মধ্যবিত্তের। চেয়েছিলেন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। ভেবেছিলেন, নির্বাচন-পরবর্তী প্রথম বাজেটে জনতুষ্টির কথা ভেবে অর্থমন্ত্রী নিত্যপণ্যের দর কমাতে ব্যবস্থা নেবেন। কিন্তু প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নিম্নবিত্ত-মধ্যবিত্ত শ্রেণিকে হতাশ করেছেন। বর্তমানে প্রায় ১০

শুল্ক ও করের চাপে ব্যয় বাড়বে মধ্যবিত্তের Read More »

Rain

৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা

দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্রগ্রাম ও সিলেটের ওপর দিয়া

৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা Read More »

benjir11

বেনজীরের সাভানা পার্কের নিয়ন্ত্রণ এখন প্রশাসনের কাছে

জমি ও সড়ক দখলসহ বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবার। আদালতের নির্দেশে এবার তাদের নামে গোপালগঞ্জে করা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে রিসিভার নিয়োগ করে নিয়ন্ত্রণ নিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার (৮জুন) সকাল থেকে গোপালগঞ্জের জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী পার্কের যাবতীয় কার্যক্রম চালু থাকবে। গতকাল শুক্রবার

বেনজীরের সাভানা পার্কের নিয়ন্ত্রণ এখন প্রশাসনের কাছে Read More »

sekh hasina 14

ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন| শুক্রবার (৭ জুন) সকাল ৭টায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুকন্যা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে

ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Read More »

Dr. Hasan Mahmud

বিএনপিসহ কিছু গোষ্ঠী ভালো কিছু দেখে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে সংসদে প্রায় আট লাখ হাজার কোটি টাকার বাজেট পেশ হয়েছে। প্রতিবার বাজেট পেশ করার পর আপনারা দেখবেন বিএনপির পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়, বলা হয় এই বাজেট গণবিরোধী, গরীব মারার বাজেট, এই বাজেটে কোন উপকার হবে না। বিএনপিসহ কিছু গোষ্ঠী

বিএনপিসহ কিছু গোষ্ঠী ভালো কিছু দেখে না: পররাষ্ট্রমন্ত্রী Read More »

ab party

বাজেট প্রত্যাখ্যান করে রাজধানীতে এবি পার্টির বিক্ষোভ মিছিল

২০২৪-২০২৫ অর্থবছরের উত্থাপিত বাজেট প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এবি পার্টির নেতাকর্মীরা বিজয় নগরে ঝটিকা মিছিল বের করে। তারা বাজেট প্রস্তাবনার বিরুদ্ধে অর্থমন্ত্রীর প্রতীকী ব্রিফকেসে আগুন ধরিয়ে দেয় এবং নানা শ্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীদের উপস্থিতিতে তাৎক্ষণিক প্রতিবাদ

বাজেট প্রত্যাখ্যান করে রাজধানীতে এবি পার্টির বিক্ষোভ মিছিল Read More »

modi vs sekh hasina

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ

টানা তৃতীয় বারের মতো বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে এক ফোনালাপে এই অভিনন্দন জানান শেখ হাসিনা। এ সময় নরেন্দ্র মোদি ভারতের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এ আমন্ত্রণ

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে শেখ হাসিনাকে আমন্ত্রণ Read More »

sekh hasina11

সাইবার সুরক্ষায় আলাদা পুলিশ ইউনিট হবে: প্রধানমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী অপপ্রচার ঠেকাতে আলাদা সাইবার পুলিশ ইউনিট গঠনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৫ জুন) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ চক্র, বিশেষভাবে সাম্প্রদায়িক চক্র, যুদ্ধাপরাধী চক্র ও বিএনপি–জামায়াত ক্রমাগত গুজব ছড়াচ্ছে। এদের একটি বড় অংশ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান

সাইবার সুরক্ষায় আলাদা পুলিশ ইউনিট হবে: প্রধানমন্ত্রী Read More »

sekh hasina123

বাসা-অফিসের ফাঁকা জায়গায় গাছ লাগাতে বললেন প্রধানমন্ত্রী

প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশ, দেশের জনগণ ও প্রকৃতিকে রক্ষা করাই তার সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৪’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। পরিবেশ রক্ষায় বাসা-বাড়ি, চারপাশ ও অফিসের ফাঁকা জায়গায় গাছের চারা রোপণের আহ্বান জানিয়ে তিনি

বাসা-অফিসের ফাঁকা জায়গায় গাছ লাগাতে বললেন প্রধানমন্ত্রী Read More »

harunur rashid

র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব পেলেন হারুন অর রশিদ

র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. হারুন অর রশিদ। র‌্যাবের বিদায়ী মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের কাছ থেকে বুধবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। গত সোমবার পুলিশ সদর দপ্তরে বিদায়ী র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনকে বিদায় সংবর্ধনা দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ৫ জুন থেকে

র‌্যাব মহাপরিচালকের দায়িত্ব পেলেন হারুন অর রশিদ Read More »

Scroll to Top