জাতীয়

ঈদে চলবে ৮ জোড়া বিশেষ ট্রেন

ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো বেশি সংখ্যক মানুষকে গন্তব্যে পৌঁছে দিতে আজ থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের ডে অফ (সাপ্তাহিক ছুটি) বাতিল করা হয়েছে। এ ছাড়া ঈদ উপলক্ষ্যে ৮ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। জানা যায়, আজ বুধবার (৩ এপ্রিল) থেকে ঈদের আগের দিন পর্যন্ত এসব ট্রেনের কোনো ডে অফ থাকবে না।

ঈদে চলবে ৮ জোড়া বিশেষ ট্রেন Read More »

ঈদে ফিটনেসবিহীন গাড়ি চলতে পারবে না: আইজিপি

ঈদে ফিটনেসবিহীন কোনো যান চলাচল করতে পারবে না বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। একই সঙ্গে মহাসড়কে নসিমন-করিমন ও ভটভটি অথবা এ ধরনে যানবাহন চলাচল করতে পারবে না বলে জানানো হয়। আজ মঙ্গলবার (২ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদুল ফিতর এবং বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এ নির্দেশনা দেন তিনি।

ঈদে ফিটনেসবিহীন গাড়ি চলতে পারবে না: আইজিপি Read More »

ট্রেনে ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু আগামীকাল

ঈদে যেসব মানুষ গ্রামে ফিরবেন, তাদের কর্মস্থলে ফেরাতে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। আগামীকাল বুধবার (৩ এপ্রিল) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের অনলাইনে এ টিকিট কিনতে হবে। যাত্রীদের টিকিট সহজলভ্য করার জন্য রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা

ট্রেনে ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু আগামীকাল Read More »

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা রসাটম ডিজির

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ বৈঠক থেকে রূপপুরেই দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে ঘোষণা আসতে পারে। গুরুত্বপূর্ণ এ বৈঠকে অংশ নিতে রাশিয়া থেকে অ্যালেক্সি লিখাচেভ গতকাল সোমবার ঢাকায় এসে পৌঁছেছেন। আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা রসাটম ডিজির Read More »

আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস

‘সচতেনতা-স্বীকৃতি-মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধরি পথে যাত্রা’ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার (২ এপ্রিল) পালিত হচ্ছে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে গতকাল সোমবার (১ এপ্রিল) আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’।

আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস Read More »

বাংলাদেশের ৭৬ হাজার ভিডিও সরিয়েছে টিকটক

শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক বাংলাদেশের ব্যবহারকারীদের ৭৫ লাখ ৯৯ হাজার ৩৪৯টি ভিডিও অপসারণ করেছে । ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের জন্য এসব ভিডিও ডিলিট করা হয়েছে। টিকটকের সম্প্রতি প্রকাশিত কমিউনিটি গাইডলাইন্স এনফোর্সমেন্ট রিপোর্ট থেকে এই তথ্য জানা গেছে। ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) সময়ের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। প্রতিবেদনের তথ্যানুযায়ী, একই সময়ে

বাংলাদেশের ৭৬ হাজার ভিডিও সরিয়েছে টিকটক Read More »

রূপকল্প ২০৪১ বাস্তবায়নে অটিজম শিকার ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সবার সঙ্গে অটিজম ও প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে। এ লক্ষ্যে আরো বেশি প্রযুক্তিবান্ধব কার্যক্রম বাস্তবায়ন করতে তিনি নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) সুরক্ষা ট্রাস্টকে আহ্বান জানান। খবর বাসস।   তিনি বলেন, ‘আমার বিশ্বাস, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু-কিশোরদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে

রূপকল্প ২০৪১ বাস্তবায়নে অটিজম শিকার ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে: প্রধানমন্ত্রী Read More »

মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসাতে চায় এনবিআর

আগামী জুলাই থেকে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপ করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী সব ধরনের করছাড় হ্রাস করার যে নির্দেশনা রয়েছে সে লক্ষ্যে এবার মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহার করতে চায় এনবিআর। মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফের সময়সীমা শেষ হবে

মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসাতে চায় এনবিআর Read More »

অবসরের ৭ দিন আগে পদোন্নতি পেলেন মাউশির ডিজি

আগামী ৯ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমদের শেষ কর্মদিবস। এর সাত দিন আগে গ্রেড-১ এর পদোন্নতি পেয়েছেন তিনি। শিক্ষা ক্যাডারের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এ মর্যাদা পেলেন প্রফেসর নেহাল আহমদ। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তার পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, অধ্যাপক অধ্যাপক নেহাল

অবসরের ৭ দিন আগে পদোন্নতি পেলেন মাউশির ডিজি Read More »

আগামী ৯ এপ্রিল ঈদের ছুটি হচ্ছে না, আইনশৃঙ্খলা কমিটির সুপারিশ মন্ত্রিসভায় নাকচ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের আগে ৯ এপ্রিল ছুটির সুপারিশ করলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। এরফলে এদিন খোলাই থাকছে সরকারি সব দপ্তর। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। আজ সোমবার (১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঁদ দেখা সাপেক্ষে পূর্বঘোষণা অনুযায়ী আসন্ন

আগামী ৯ এপ্রিল ঈদের ছুটি হচ্ছে না, আইনশৃঙ্খলা কমিটির সুপারিশ মন্ত্রিসভায় নাকচ Read More »

Scroll to Top