জাতীয়

প্রথম ৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৫ শতাংশ

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শীতের সকালে সারাদেশে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেচে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে সকাল ৮টা থেকে প্রথম চার ঘণ্টায় ১৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে। আজ রোববার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। এসময় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক

প্রথম ৪ ঘণ্টায় ভোট পড়েছে ১৮.৫ শতাংশ Read More »

সকাল থেকেই ভোটকেন্দ্র পরিদর্শনে বিদেশি পর্যবেক্ষকরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে দেশীয় পর্যবেক্ষকের পাশাপাশি দুই শতাধিক বিদেশি পর্যবেক্ষকও বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখছেন। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে যান চীনা, মরিশাস, উজবেকিস্তানের পর্যবেক্ষক দল। এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে কমনওয়েলথ পর্যবেক্ষকরা তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শনে যান। দ্বাদশ জাতীয় সংসদ

সকাল থেকেই ভোটকেন্দ্র পরিদর্শনে বিদেশি পর্যবেক্ষকরা Read More »

রেকর্ড জয়ের অপেক্ষায় আওয়ামী লীগ

আজ নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরষ্কুশ বিজয় অর্জনের মধ্যদিয়ে দেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে দলটি। ভোটের মাঠে সংখ্যাগরিষ্ঠতা পেলেই রেকর্ড খাতায় নাম লেখাবেন ক্ষমতাসীন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়নিশ্চিত হলেই বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে টানা চতুর্থ মেয়েদে রাষ্ট্র পরিচালনা দায়িত্বভার গ্রহণ

রেকর্ড জয়ের অপেক্ষায় আওয়ামী লীগ Read More »

কে ভোট দিতে আসবেন, কে আসবেন না সেটা দেখা আমাদের কাজ নয়: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটারের উপস্থিতি কম নাকি বেশি সেগুলোর আমি কিছুই জানি না। আমি এসে আমার ভোটটা দিয়ে গেলাম। ইসির কাজটা হচ্ছে ভোট আয়োজন করা। কেউ ভোট দিতে আসবেন কি আসবেন না সেটা দেখা আমাদের কাজ নয়। আজ রোববার (৭ জানুয়ারি) রাজধানীর হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে সকাল ৮টা ৩৯

কে ভোট দিতে আসবেন, কে আসবেন না সেটা দেখা আমাদের কাজ নয়: সিইসি Read More »

ভোটের সকালে গণপরিবহনশূন্য রাজধানী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। এমন একটি জাতীয় নির্বাচনের ভোটের দিন সকালে রাজধানীতে গণপরিবহনশূন্য দেখা গেছে। ফলে নাগরিকদের হেঁটে বা রিকশায় চড়ে যাতায়াত করতে দেখা গিয়েছে। যদিও ভোটের দিনকে সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপিসহ বেশ কয়েকটি সমমনা দল ভোট বর্জন করে আজ গণকারফিউর পালন

ভোটের সকালে গণপরিবহনশূন্য রাজধানী Read More »

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন। এর আগে পরিবারের সদস্যদের সঙ্গে ভোটকেন্দ্রে যান তিনি। এসময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও একই কেন্দ্রে ভোট দেন। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোট শুরুর পর কেন্দ্রে গিয়ে তিনি

ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী Read More »

মাগুরা-১ আসনে ভোট দিলেন সাকিব আল হাসান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরায় নিজের ভোট প্রদান করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসান। আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে মাগুরার একটি ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটটি প্রদান করতে দেখা যায় সাকিবকে। এদিন ভোট দিতে সকাল সকাল কেন্দ্রে হাজির হন সাকিব। পরে ভোট শেষে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

মাগুরা-১ আসনে ভোট দিলেন সাকিব আল হাসান Read More »

‘নাশকতার গোয়েন্দা তথ্য ছিল, তবে কোথায় হবে তা নিশ্চিত ছিল না’

র‍্যাবের মহাপরিচালক এম. খুরশীদ হোসেন বলেছেন, রাজধানীতে নাশকতা ঘটতে পারে— এমন গোয়েন্দা তথ্য র‍্যাবের কাছে ছিল। কিন্তু কোথায় নাশকতা ঘটবে, তা নিশ্চিত করে জানা ছিল না। আজ শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর মিরপুর কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নির্বাচনের সার্বিক নিরাপত্তাব্যবস্থা জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়। গতকাল

‘নাশকতার গোয়েন্দা তথ্য ছিল, তবে কোথায় হবে তা নিশ্চিত ছিল না’ Read More »

সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তিনি রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। নির্বাচন কমিশনে (ইসি) দাখিলকৃত হলফনামায় শেখ হাসিনা তার বাসার ঠিকানা হিসেবে ধানমন্ডি ৫ নম্বর সড়কের ‘সুধাসদন’ উল্লেখ করেছেন। এই বাড়ি ঢাকা-১০ আসনের অন্তর্ভুক্ত। শেখ হাসিনা এই আসনের ভোটার। সে

সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী Read More »

অনিয়ম হলে ভোট বন্ধ: জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি

উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্বস্তি পরাভূত করে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিুল আউয়াল। অনিয়ম হলে প্রয়োজনে ভোট বন্ধ করা হবে বলেও ঘোষণা দিয়েছেন সাংবিধানিক সংস্থাটির প্রধান। শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি বলেন, আমরা সবসময় বিশ্বাস করি আলাপ-আলোচনা ও গঠনমূলক সংলাপের মাধ্যমে সমঝোতায় উপনীত হয়ে

অনিয়ম হলে ভোট বন্ধ: জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি Read More »

Scroll to Top