জাতীয়

আজ শুভ বড়দিন, যিশু খ্রিস্টের আগমনের দিন

আজ ২৫ ডিসেম্বর। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট এদিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও খ্রিস্ট ধর্মাবলম্বীরা ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন। এ উপলক্ষে এর মধ্যেই নেওয়া হয়েছে প্রস্তুতি। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে শুভ বড়দিন হিসেবে উদযাপন করে থাকে। তারা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার

আজ শুভ বড়দিন, যিশু খ্রিস্টের আগমনের দিন Read More »

আজ ১৩ জেলায় পাঠানো হচ্ছে ব্যালট পেপার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতি হিসেবে প্রথম ধাপে ১৩ জেলায় ব্যালট পেপার যাচ্ছে আজ সোমবার (২৫ ডিসেম্বর)। একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড পাঠানো হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য জেলাতেও যাবে এসব সামগ্রী। তবে যেসব নির্বাচনি আসনে মামলা রয়েছে সেখানে ব্যালট পেপার পরে

আজ ১৩ জেলায় পাঠানো হচ্ছে ব্যালট পেপার Read More »

ভোটের দিন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে ২৪ ঘণ্টা দেশের সকল নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন- ইসি। ইসির নির্দেশ অনুযায়ী, আগামী ৬ জানুয়ারি দিনগত রাত ১২টা থেকে ৭ জানুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। আজ রবিবার নির্বাচন পরিচালনা-২ শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে নৌপরিবহন

ভোটের দিন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা Read More »

সামনে ৩ দিনের টানা সরকারি ছুটি

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচনের জন্য সাধারণ ছুটি ঘোষণার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে আজ রবিবার চিঠি দিয়েছেন ইসির উপসচিব মো. আতিয়ার রহমান। ২০২৪ সালের ৭ জানুয়ারি রবিবার। ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করা হলে টানা তিনদিন সরকারি ছুটিতে যাবে দেশ। এর আগে শুক্র ও শনিবার অর্থাৎ ৫ ও ৬ জানুয়ারি সাপ্তাহিক

সামনে ৩ দিনের টানা সরকারি ছুটি Read More »

মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধের নামে ফায়দা লুটতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

অগ্নি-সন্ত্রাস আর মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধের নামে ফায়দা লুটতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগুন নিয়ে খেলা না খেলে জনগণের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি। আজ রবিবার (২৪ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে গণভবনে খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় সাথে ছিলেন ছোট বোন শেখ

মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধের নামে ফায়দা লুটতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী Read More »

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। আজ রোববার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, আগামী ৯ ফেব্রুয়ারিতে সারাদেশে সকাল ১০ টায় এমবিবিএস পরীক্ষা

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা Read More »

আগামী মঙ্গলবার রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জনসভায় যোগ দিতে আগামী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রংপুরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনী সভায় বক্তব্য দেবেন তিনি। আওয়ামী লীগ সূত্র জানায়, আগামী মঙ্গলবার প্লেনযোগে শ্বশুরবাড়ির এলাকা রংপুরের পীরগঞ্জে (রংপুর-৬) যাবেন শেখ হাসিনা। গত শনিবার (২৩ ডিসেম্বর) রাতে

আগামী মঙ্গলবার রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী Read More »

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন: ‘ডিটারমাইন্ড’ নির্বাচন কমিশন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনকারী দল বিএনপি ও সমমনারা আসন্ন ভোট প্রতিহতের ঘোষণা দিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে আসছে। প্রশাসনসহ সর্বস্তরের জনগণকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে চালিয়ে যাচ্ছে হরতাল, অবরোধসহ নানা কর্মসূচি। এদিকে সব আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীদের সঙ্গে একই দলের স্বতন্ত্র প্রার্থীদের বিরোধ চরমে পৌঁছায় পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠছে

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন: ‘ডিটারমাইন্ড’ নির্বাচন কমিশন Read More »

ভয়ংকর রূপ নিয়ে আবার মাঠে নেমেছে বিএনপি: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি জায়গায় আমরা উন্নয়ন করেছি। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। আজ বিএনপি নির্বাচনে আসেনি। তারা ভোট ঠেকানোর নামে ২০১৩-১৪ সালে যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই ভয়ংকর রূপ নিয়ে আবার মাঠে নেমেছে। আজ শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ছয়

ভয়ংকর রূপ নিয়ে আবার মাঠে নেমেছে বিএনপি: প্রধানমন্ত্রী Read More »

কোনো প্রার্থীকেই ছোট করে দেখার সুযোগ নেই: পররাষ্ট্রমন্ত্রী

কোনো প্রার্থীকেই ছোট করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনে নৌকার প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সঙ্গে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সিলেটের সবকটি আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করবে। আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সিলেট নগরীতে নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আব্দুল মোমেন বলেন, নির্বাচন

কোনো প্রার্থীকেই ছোট করে দেখার সুযোগ নেই: পররাষ্ট্রমন্ত্রী Read More »

Scroll to Top