জাতীয়

এখনো বাল্যবিয়ের সর্বোচ্চ হারের তালিকায় বাংলাদেশ

যেসব দেশে বাল্যবিয়ের হার সর্বোচ্চ, সে দেশগুলোর কাতারে এখনো রয়েছে বাংলাদেশ। জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী প্রচারণার অংশ হিসেবে ইউএনএফপিএ, ইউনিসেফ ও ইউএন উইমেন যৌথভাবে একটি মেটা-বিশ্লেষণের প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষণটিতে, কোভিড-১৯ মহামারির ফলে জেন্ডারভিত্তিক সহিংসতার (জিবিভি) ক্রমবর্ধমান ঝুঁকি বাংলাদেশের নারী, মেয়ে, শিশু ও কিশোর-কিশোরীরা কীভাবে মোকাবিলা করছে তা

এখনো বাল্যবিয়ের সর্বোচ্চ হারের তালিকায় বাংলাদেশ Read More »

রাজধানীসহ সারা দেশে র‌্যাবের ৪১৮ টহল টিম

বিএনপির ডাকা দশম দফা অবরোধের দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারা দেশে র‌্যাবের ১২৬টি টহল টিমসহ ৪১৮টি টিম মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেসের ১২৬ টি টহল

রাজধানীসহ সারা দেশে র‌্যাবের ৪১৮ টহল টিম Read More »

বাংলাদেশের জনগণ যা চায়, আমরাও তা-ই চাই: যুক্তরাষ্ট্র

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র তার তৎপরতা চালিয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কো-অর্ডিনেটর জন কিরবি। তিনি বলেন, বাংলাদেশের জনগণ যা চায় আমরাও তাই চাই এবং তা হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। স্থানীয় সময় গত বুধবার (৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ফরেন প্রেস সেন্টারে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে

বাংলাদেশের জনগণ যা চায়, আমরাও তা-ই চাই: যুক্তরাষ্ট্র Read More »

হঠাৎ মধ্যপ্রাচ্য সফরে পুতিন

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দুই দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও সৌদি আরব সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার (৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পুতিন। তাকে স্বাগত জানান আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। আল-জাজিরা। রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভকে উদ্ধৃত করে এর আগে রুশ সংবাদমাধ্যম

হঠাৎ মধ্যপ্রাচ্য সফরে পুতিন Read More »

ইউনেস্কোর স্বীকৃতি পেল ঢাকার রিকশা ও রিকশাচিত্র

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে ঢাকা শহরের রিকশা ও রিকশাচিত্র। আজ বুধবার ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তঃসরকারি কমিটির ১৮তম অধিবেশনে স্বীকৃতির এই ঘোষণা দেওয়া হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জামদানি বয়ন শিল্প, শীতল পাটি বয়ন শিল্প, বাউল গান ও মঙ্গল শোভাযাত্রার পর প্রায় ছয়

ইউনেস্কোর স্বীকৃতি পেল ঢাকার রিকশা ও রিকশাচিত্র Read More »

সাইবার বুলিংয়ের অভিযোগ করেছেন শাহজাহান ওমর : ডিবি

টক অব দ্য কান্ট্রিতে পরিণত হওয়া ঝালকাঠি-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গিয়েছিলেন আজ দুপুরে। সাইবার বুলিংয়ের অভিযোগ করতেই শাহজাহান ওমর ডিবি অফিসে এসেছেন বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ। আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে

সাইবার বুলিংয়ের অভিযোগ করেছেন শাহজাহান ওমর : ডিবি Read More »

দলীয় নেতাকর্মীদের নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই

দলের নেতাকর্মীদের দল বা নৌকার বাইরে কাজ করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, যারা দলের আদর্শ মেনে চলে তাদের অবশ্যই নৌকার পক্ষে কাজ করতে হবে। এই নৌকাকে আমরা বলি হক ভাসানীর নৌকা, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা আওয়ামী লীগের নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা। তাই নৌকার

দলীয় নেতাকর্মীদের নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই Read More »

সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী

বিনিয়োগসহ নানা ইস্যুতে বিভিন্ন সময় বাংলাদেশের পাশে থাকায় সৌদি আরবের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবকে সবসময় হৃদয়ের কাছাকাছি পেয়েছেন বলেও মন্তব্য করেছেন সরকারপ্রধান। আজ বুধবার (৬ নভেম্বর) সকালে গণভবনে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এদিন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নবনির্মিত ‘পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল’ সরকারি বেসরকারি

সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী Read More »

জাতিসংঘের দুই কর্মকর্তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘের দুই আন্ডার সেক্রেটারি জিন পিয়ারে ল্যাক্রোইক্স ও জেনারেল অতুল খারের সঙ্গে পৃথক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) ঘানার আক্রায় অনুষ্ঠিত জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তাদের সঙ্গে সাক্ষাৎ করে মন্ত্রী। আজ বুধবার (৬ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালণার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র দফতরের পাঠানো এক

জাতিসংঘের দুই কর্মকর্তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক Read More »

বিএনপির ৩ নেতার জামিন শুনানি আজ

পুলিশ কনস্টেবল হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এবং পিস্তল ছিনতাই মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সের জামিন শুনানির জন্য আজ বুধবার (৬ ডিসেম্বর) দিন ধার্য রয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে তাদের

বিএনপির ৩ নেতার জামিন শুনানি আজ Read More »

Scroll to Top