জাতীয়

ভাসানচরে রোহিঙ্গাদের জন্য সামুদ্রিক অ্যাম্বুলেন্স দিয়েছে তুরস্ক

বঙ্গোপসাগরের ভাসানচর দ্বীপে শিবিরগুলিতে বসবাসকারী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারকে সহায়তা করার জন্য তুরস্ক সরকার একটি সামুদ্রিক অ্যাম্বুলেন্স দিয়েছে। তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তুরস্কের বিদেশি সহযোগিতা সংস্থা কর্তৃক দুজন রোগী ও ১৫ জন যাত্রী বহন ক্ষমতাসম্পন্ন সামুদ্রিক অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর

ভাসানচরে রোহিঙ্গাদের জন্য সামুদ্রিক অ্যাম্বুলেন্স দিয়েছে তুরস্ক Read More »

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবের বৈঠকে যে আলোচনা হলো

ভারতের দিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে দেশটির পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। যার মধ্য দিয়ে বাংলাদেশ–ভারত এ বছরের দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হল। আজ শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করেছে। এতে বলা হয়েছে, পররাষ্ট্রসচিব পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশ ও

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবের বৈঠকে যে আলোচনা হলো Read More »

বাংলাদেশ বিশ্বস্ত প্রতিবেশী: ভারতের পররাষ্ট্র সচিব

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা ঢাকাকে দিল্লির বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে অভিহিত করেছেন। আজ শুক্রবার (২৪ নভেম্বর) দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ফরেন অফিস কনসালটেশন বৈঠকে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এফওসি বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় পর্যালোচনা করার লক্ষ্যে একটি বিস্তৃত আলোচনার জন্য একটি মূল

বাংলাদেশ বিশ্বস্ত প্রতিবেশী: ভারতের পররাষ্ট্র সচিব Read More »

আজ দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার আমন্ত্রণে ৩ দিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। বছরের দ্বিতীয় “ফরেন অফিস কনসালটেশন” বলা হলেও, সফরে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, বিশেষভাবে নির্বাচন প্রসঙ্গে কথা হবে, তা স্পষ্ট করেছেন সরকারের এই শীর্ষ কূটনীতিক। এদিকে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর কোনো রাজনৈতিক বার্তা নিয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন নয়াদিল্লিতে যাচ্ছেন—বিভিন্ন মহলে এমন

আজ দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব Read More »

আজ দলীয় প্রার্থী চূড়ান্তে আ. লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) এক

আজ দলীয় প্রার্থী চূড়ান্তে আ. লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা Read More »

গাজায় হতাহতের পাশে দাঁড়াতে জি-টোয়েন্টি নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রতিবেশীদের সঙ্গে যেকোনো সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। বাংলাদেশ ও ভারত এর জন্য রোল মডেল বলে জি-টোয়েন্টি সম্মেলনে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুই দেশ জল ও স্থল সীমানার দীর্ঘদিনের জটিলতা আলোচনার টেবিলে সমাধান করে তার প্রমাণ করেছে। উন্নয়নশীল দেশগুলোর জোট জি-টোয়েন্টির ভার্চুয়াল লিডারস সামিটে আজ গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী।

গাজায় হতাহতের পাশে দাঁড়াতে জি-টোয়েন্টি নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান Read More »

ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার আমন্ত্রণে আগামীকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তিন দিনের সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দুই পররাষ্ট্র সচিবের মধ্যে ফরেন অফিস কনসালটেশন বৈঠকের পাশাপাশি দিল্লিতে অবস্থিত ৯০টি দেশের অনাবাসিক রাষ্ট্রদূত, যারা সেখান থেকে বাংলাদেশের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত, ঢাকার অগ্রগতি সম্পর্কে তাদের জানাবেন পররাষ্ট্র সচিব। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের

ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব Read More »

এনডিসি স্নাতকদের জ্ঞান দেশের সেবায় ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) এর স্নাতকদের ন্যায়বিচার এবং জনগণের মুক্তির প্রচারের মাধ্যমে নিজ নিজ দেশের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন। আজ বুধবার (২২ নভেম্বর) বঙ্গভবনের দরবার হলে এনডিসি ও এএফডব্লিউ কোর্স-২০২৩ এর স্নাতকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান। রাষ্ট্রপতি বলেন, আমি আশা করি, এনডিসি

এনডিসি স্নাতকদের জ্ঞান দেশের সেবায় ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির Read More »

নির্বাচনে আসার জন্য সরকার কাউকে চাপ দিচ্ছে না

নির্বাচনে আসার জন্য সরকার কাউকে চাপ দিচ্ছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ বুধবার (২২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘সাংবাদিকতার অ আ ক খ’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বিএনপি নেতৃত্বাধীন জোটের একজন গুরুত্বপূর্ণ নেতা আজকে দেখলাম যে আরেকটা জোট

নির্বাচনে আসার জন্য সরকার কাউকে চাপ দিচ্ছে না Read More »

সিজিডিএফ কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করলেন সেনাপ্রধান

কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ বুধবার (২২ নভেম্বর) কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন সেনাপ্রধান। এ সময় ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞাসহ ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিজিডিএফ কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করলেন সেনাপ্রধান Read More »

Scroll to Top