সোমবার থেকে চেন্নাই রুটে বিমানের টিকিট বিক্রি শুরু
আগামী সোমবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-চেন্নাই-ঢাকা রুটের টিকিট বিক্রি শুরু হচ্ছে। সকাল ১১টায় বিমানের সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রির জন্য টিকিট উন্মুক্ত করা হবে। ১৬ ডিসেম্বর থেকে বিমানের ঢাকা-চেন্নাই ফ্লাইট চালু হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম জানিয়েছেন, মহান বিজয় দিবসের দিন ১৬ ডিসেম্বর থেকে বিমানের ঢাকা-চেন্নাই-ঢাকা ফ্লাইট শুরু হচ্ছে।
সোমবার থেকে চেন্নাই রুটে বিমানের টিকিট বিক্রি শুরু Read More »