জাতীয়

আজ মরিশাসের প্রেসিডেন্ট চার দিনের সফরে ঢাকায় আসছেন

ইন্ডিয়ান ওশান কনফারেন্সে (আইওসি) যোগ দিতে মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন চার দিনের সরকারি সফরে আজ বাংলাদেশে আসছেন। তার স্ত্রী সযুক্তা রূপনও পৃথ্বীরাজের সফরসঙ্গী হচ্ছেন। আইওসি সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের তার সঙ্গে সৌজন্য

আজ মরিশাসের প্রেসিডেন্ট চার দিনের সফরে ঢাকায় আসছেন Read More »

১৫ দিনের সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় পৌঁছেছেন। আজ মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইটটি সকাল ১০টা ৬ মিনিটে অবতরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার। সোমবার (৮ মে) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা

১৫ দিনের সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা Read More »

সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন না নতুন পে-স্কেল, পরিকল্পনা রয়েছে মহার্ঘ্য ভাতা

আপাতত নতুন বেতন কাঠামো বা পে স্কেল পাচ্ছেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। মূল্যস্ফীতির চাপ থাকলেও অর্থনীতিতে সংকটের কারণে নেওয়া হচ্ছে এ সিদ্ধান্ত। তবে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে তাদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। আগামীকাল বুধবার (১০ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাজেট চূড়ান্ত করার বৈঠকে এ প্রস্তাব উঠছে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন না নতুন পে-স্কেল, পরিকল্পনা রয়েছে মহার্ঘ্য ভাতা Read More »

ড. ইউনূসের লিভ টু আপিল খারিজ মামলা চলবে: আপিল বিভাগ

শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আপিল খারিজ হওয়ায় পর ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ (৮ই মে) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ

ড. ইউনূসের লিভ টু আপিল খারিজ মামলা চলবে: আপিল বিভাগ Read More »

গরুর মাংস টিসিবির মাধ্যমে আমদানি চেয়ে আইনি নোটিশ

টিসিবির মাধ্যমে গরুর মাংস আমদানি চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান সরকারের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন। গরুর মাংস সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে আজ রোববার (৭ মে) এ নোটিশ পাঠানো হয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান বরাবর। নোটিশে বলা হয়েছে, বাজারে গরুর মাংসের দাম

গরুর মাংস টিসিবির মাধ্যমে আমদানি চেয়ে আইনি নোটিশ Read More »

আগামী নির্বাচন সরকার সুষ্ঠুভাবে করতে চায়: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারও বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন যুক্তরাজ্যের মতো অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায় এবং এ লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তার অবস্থানস্থল ক্লারিজ হোটেলের সভাকক্ষে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি ও তার পত্নী সুজানা স্পার্কসের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ

আগামী নির্বাচন সরকার সুষ্ঠুভাবে করতে চায়: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী Read More »

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকালে লন্ডনে যোগ দেন কমনওয়েলথ লিডার্স ইভেন্টে। পালমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে অনুষ্ঠানটি শুরু হয় স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা)। অনুষ্ঠানে ডেলিগেট লাউঞ্জে কমনওয়েলথের প্রধান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে শেখ হাসিনা মতবিনিময় করেন। পরে তিনি মার্লবোরো হাউসের গার্ডেনে কমনওয়েলথ যৌথ পরিবারের ফটো সেশনে যোগ দেন। শেখ হাসিনা সেখানে

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময় Read More »

লন্ডনে শেখ হাসিনা-ঋষি সুনাক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। গত বছরের ২৫ অক্টোবর সুনাক দায়িত্ব নেওয়ার পর এই প্রথম দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হলো। শুক্রবার (৫ মে) বিকালে লন্ডনের পল মলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী জাপানে দ্বিপক্ষীয় সফর এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের

লন্ডনে শেখ হাসিনা-ঋষি সুনাক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত Read More »

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুক্তরাজ্য এবং অন্যান্য কমনওয়েলথ দেশের রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লস ও তার স্ত্রী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ মে) রাত ১১টা ৪৯ মিনিটে অবতরণ করে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা Read More »

আজ বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করছে। এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও মানব জাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

আজ বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা Read More »

Scroll to Top