জাতীয়

সারাদেশে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। প্রায় ১৪০০ বছর আগে এদিনে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেন বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

সারাদেশে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন Read More »

সড়ক দুঘর্টনা এবং যানজট রোধে আসছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম

সড়ক দুঘর্টনা এবং যানজট রোধে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে। প্রথমবারের মতো দেশে গড়ে তোলা হবে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। এটি কার্যকর হলে নিরাপদ, নির্ভরযোগ্য, টেকসই ও উন্নত সড়ক পরিবহণ অবকাঠামো এবং পরিচালন ব্যবস্থা। এজন্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস) শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১২২ কোটি ৩ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল

সড়ক দুঘর্টনা এবং যানজট রোধে আসছে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম Read More »

দেশের জনগণ র‍্যাবকে খুব পছন্দ করে: পররাষ্ট্রমন্ত্রী মোমেন

আমাদের দেশের জনগণ, ওয়ান টু অল, র‍্যাঙ্ক অ্যান্ড ফাইল, র‍্যাবকে খুব পছন্দ করে, পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন বলেছেন। তিনি আরো বলেন, তারা বিশ্বাস করে র‍্যাব মানুষের সিকিউরিটি দেয়। তারা বিশ্বাস করে, র‍্যাব করাপশন করে না। তারা বিশ্বাস করে, র‍্যাবের কাছে গেলে তারা বিচার পাবে। গত রবিবার (২ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকার প্রতিবেদককে

দেশের জনগণ র‍্যাবকে খুব পছন্দ করে: পররাষ্ট্রমন্ত্রী মোমেন Read More »

প্রধানমন্ত্রী আগামীকাল সংবাদ সম্মেলন করবেন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ সংবাদ সম্মেলন শুরু হবে। গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যাওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর প্রায় তিন সপ্তাহের বিদেশ সফর শুরু হয়। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে ৪ অক্টোবর দেশে ফেরেন তিনি। এরমধ্যে

প্রধানমন্ত্রী আগামীকাল সংবাদ সম্মেলন করবেন Read More »

যে ধর্মেরই হউক কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এখানে কেউ কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে না। তিনি যে ধর্মেরই হোন কেন; প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য করেছেন। সম্প্রীতি বজায় রেখে সমৃদ্ধ দেশ গড়তে তিনি সবার সহযোগিতা চেয়েছেন। দূর্গাপুজা উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে সনাতন ধর্মবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শুভেচ্ছা বিনিময়ে গণভবন থেকে প্রধানমন্ত্রী

যে ধর্মেরই হউক কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে পারবে না: প্রধানমন্ত্রী Read More »

অ্যন্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করলে ফার্মেসির লাইসেন্স বাতিল

রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ ফার্মেসি বা অন্য কোনো অনিবন্ধিত প্রতিষ্ঠান অ্যান্টিবায়োটিক বিক্রি করলে সে ফার্মেসির লাইসেন্স বাতিল করা হবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সতর্ক করেছেন। তিনি বলেন, কোনো ফার্মেসি রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করার পর সেটি যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মনিটরিং এ ধরা পড়ে তাহলে বাতিল করা হবে

অ্যন্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করলে ফার্মেসির লাইসেন্স বাতিল Read More »

স্বাভাবিক হয়ে আসছে ঢাকার বিদ্যুৎ পরিস্থিতি: নসরুল হামিদ

রাজধানী ঢাকায় বিদ্যুৎ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন। তিনি আজ মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ৮টা ৩৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে দেয়া এক পোস্টে এ কথা জানান। নসরুল হামিদ বলেন, ‘সর্বশেষ বিদ্যুৎ রিস্টোর হয়েছে মিরপুর, মগবাজার, মাদারটেক, রামপুরা, গুলশান, মোহাম্মদপুর, উলন, বসুন্ধরা, ধানমন্ডি, আফতাবনগর,

স্বাভাবিক হয়ে আসছে ঢাকার বিদ্যুৎ পরিস্থিতি: নসরুল হামিদ Read More »

সুদ-আসল রুবলে চায় রাশিয়া, করতে হবে চুক্তি সংশোধন

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া যে ঋণ দিয়েছে, তার সুদ-আসল নিজস্ব মুদ্রা রুবলে পেতে চায় দেশটি। এসংক্রান্ত একটি প্রস্তাব সরকারকে পাঠিয়েছে রাশিয়া। তাদের এ প্রস্তাব নিয়ে আলোচনা করছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। রাশিয়াকে রুবলে ঋণ পরিশোধের আগে রাশিয়ার সঙ্গে বাংলাদেশকে দুটি চুক্তি সংশোধন করতে হবে। এ বিষয়ে উচ্চ পর্যায়ে

সুদ-আসল রুবলে চায় রাশিয়া, করতে হবে চুক্তি সংশোধন Read More »

বিদ্যুৎ সরবরাহ অনেক এলাকায় স্বাভাবিক হয়েছে: প্রতিমন্ত্রী

ঢাকা, চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চলে আজ মঙ্গলবার দুপুর থেকে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। অনেক এলাকায় এরই মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়েছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমন্ত্রী নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান। ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় গ্রিড ট্রিপ করার কারণে ঢাকা, চট্টগ্রামসহ পূর্বাঞ্চলের বড়

বিদ্যুৎ সরবরাহ অনেক এলাকায় স্বাভাবিক হয়েছে: প্রতিমন্ত্রী Read More »

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে বিদ্যুৎ নেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে বিদ্যুৎ নেই ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনার অধিকাংশ এলাকায়। এমনটি জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টার পর একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পিজিসিবি। এরইমধ্যে ঘোড়াশাল ও টঙ্গীসহ কয়েকটি

জাতীয় গ্রিডে ত্রুটির কারণে বিদ্যুৎ নেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় Read More »

Scroll to Top