জাতীয়

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সফর শেষে ফিরেছেন প্রধানমন্ত্রী

১৮ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদে যোগদানের পর আজ মধ্যরাতে ঢাকা পৌঁছান। ঢাকা ফেরার পথে তিনি লন্ডনে যাত্রাবিরতি করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীপরিষদ সদস্যগণ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সফর শেষে ফিরেছেন প্রধানমন্ত্রী Read More »

শুক্রবার থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা

ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে সারা বছরের খরা কাটিয়ে ইলিশের দেখা মেলার পরপরই শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী শুক্রবার (৭ অক্টোবর) থেকে মা ইলিশ সংরক্ষণে মাছ ধরা নিষিদ্ধের খবরে জেলেরা হতাশ। এদিকে জেলার দুই লাখের বেশি জেলের মধ্যে প্রায় ৫০ হাজার অনিবন্ধিত। বছরের পর বছর তারা বঞ্চিত সরকারি সহায়তা থেকে। সরেজমিনে দেখা যায়, মেঘনায় জাল, জেলে

শুক্রবার থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা Read More »

ঢাকায় ফেরার পথে লন্ডনে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে যাত্রাবিরতি করেছেন। আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের স্ট্যানস্টিড বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর থেকে গতকাল রবিবার সন্ধ্যায় সাড়ে ৬টায় ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের

ঢাকায় ফেরার পথে লন্ডনে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি Read More »

সফর শেষে ঢাকার উদ্দেশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সফর শেষে ঢাকার উদ্দেশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর এবং রানি দ্বিতীয় এলিজাবেথ এর শেষকৃত্যে যোগদান উপলক্ষে লন্ডন সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। স্থানীয় সময় রবিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯১৩ ভিভিআইপি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশ্য রওনা

সফর শেষে ঢাকার উদ্দেশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা Read More »

দেশে সাত মাসের মধ্যে সেপ্টেম্বরে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছে

সেপ্টেম্বরে দেশে সাত মাসে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছে। এ মাসে প্রবাসী আয় এসেছে ১ দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলার। গত বছর একই সময়ের তুলনায় যা ১১ শতাংশ এবং গত আগস্টের তুলনায় ২৪.৪ শতাংশ কম। প্রবাসী বাংলাদেশিরা আগস্ট মাসে ২ দশমিক ০৪ বিলিয়ন ডলার আয় দেশে পাঠিয়েছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, প্রবাসী আয় কম আসায় বাংলাদেশ ব্যাংক

দেশে সাত মাসের মধ্যে সেপ্টেম্বরে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছে Read More »

বাংলাদেশের ব্যবসায়ীরা সুযোগ পাচ্ছেন চীনা মুদ্রায় লেনদেনের সুবিধা

চীনা মুদ্রা ইউয়ানে লেনদেনের সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা। দেশটিতে প্রতিনিধিত্বকারী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও ব্যবসায়ীরা। তবে এখনই এর সুফল কতোটা পাওয়া যাবে তা নিয়ে সন্দেহ আছে তাদের। বিশ্লেষকরা বলছেন, ইউয়ানে লেনদেন করতে দেশটিতে রফতানি বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। না হলে দীর্ঘ মেয়াদে লাভবান হবার সম্ভাবনা কম। গত

বাংলাদেশের ব্যবসায়ীরা সুযোগ পাচ্ছেন চীনা মুদ্রায় লেনদেনের সুবিধা Read More »

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিলেন

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নিলেন। আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন। গত ২২ সেপ্টেম্বর চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আইজিপি হিসেবে নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০২০ সালের ১৫ এপ্রিল র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন। তার দক্ষ নেতৃত্ব ও দিকনির্দেশনার ফলে র‍্যাব অনন্য সফলতা

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিলেন Read More »

এক ঘণ্টা বাড়ানো হচ্ছে অফিস সময়!

কৃচ্ছতা সাধনের লক্ষ্যে এক ঘণ্টা এগিয়ে সরকারি অফিসসূচি চালুর পর তা এক ঘণ্টা বাড়ানোর চিন্তা ভাবনা করছে সরকার। ফলে সকাল ৮টা থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে বিকেল ৪টা পর্যন্ত। বৈশ্বিক সংকটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের গত ২৪ আগস্ট থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা

এক ঘণ্টা বাড়ানো হচ্ছে অফিস সময়! Read More »

আগামী ৯ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবি

বাংলাদেশের আকাশে আজ সোমবার কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বুধবার ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা। এই হিসাবে ১২ রবিউল আওয়াল অর্থাৎ আগামী ৯ অক্টোবর রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) পালিত হবে। আজ সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ

আগামী ৯ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবি Read More »

ঈদে মিলাদুন্নবীর তারিখ জানতে সন্ধ্যায় বৈঠকে বসবে চাঁদ দেখা কমিটি

হিজরি ১৪৪৪ সনের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে, তা আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) জানা যাবে। রবিউল আউয়াল মাসের চাঁদ দেখতে জাতীয় চাঁদ দেখা কমিটি সোমবার সন্ধ্যায় বৈঠকে বসবে। গতকাল রোববার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪৪৪ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও ঈদে মিলাদুন্নবীর (সা.) তারিখ নির্ধারণে

ঈদে মিলাদুন্নবীর তারিখ জানতে সন্ধ্যায় বৈঠকে বসবে চাঁদ দেখা কমিটি Read More »

Scroll to Top