জাতীয়

আজ থেকে অফিস চলবে অর্ধেক জনবল নিয়ে

আজ সোমবার থেকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস চালাতে হবে অর্ধেক জনবল দিয়ে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গতকাল রবিবার এ নির্দেশনা জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আজ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হলো। প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি,

আজ থেকে অফিস চলবে অর্ধেক জনবল নিয়ে Read More »

ভিসির পদত্যাগের সিদ্ধান্ত না হওয়ায় অনশন চলবে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে ভিসির পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় শিক্ষার্থীরা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ভার্চু্য়াল মাধ্যমে গতকাল শনিবার (২২ জানুয়ারি) গভীর রাতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা চলমান সংকট নিয়ে কোনো সমাধানে আসতে পারেননি। তবে শিক্ষার্থীদের অনশন কর্মসূচি প্রত্যাহারে শিক্ষামন্ত্রী

ভিসির পদত্যাগের সিদ্ধান্ত না হওয়ায় অনশন চলবে Read More »

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানালেন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন দুই সপ্তাহের জন্য নতুন করে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণ। তিনি বলেন, মাঠের চিত্রের ওপর ভিত্তি করেই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন শিশুদের মধ্যে করোনার সংক্রমণ ঘটছে। এটি আগে ছিল না। আর এটা আমলে নিতে হয়েছে। আজ শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে তিনি মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানালেন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণ Read More »

আইপিটিভি বন্ধে জেলা প্রশাসকদের তথ্যমন্ত্রীর নির্দেশ

যেসব নিবন্ধনবিহীন আইপিটিভি ও ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার করা হয় সেগুলো বন্ধে দেশের সব জেলা প্রশাসককে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাছান মাহমুদ নির্দেশ দিয়েছেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলন এক অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। ডা. হাছান মাহমুদ বলেন, ‌‘দেশের কোনো কোনো জায়গায় এখনো আইপিটিভির মাধ্যমে সংবাদ প্রচার করা

আইপিটিভি বন্ধে জেলা প্রশাসকদের তথ্যমন্ত্রীর নির্দেশ Read More »

সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে প্রধান বিচারপতি হাসপাতালে

দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে আজ বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে। সূত্রে জানা গেছে, প্রথমেই প্রধান বিচারপতির স্ত্রী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর প্রধান বিচারপতিরও করোনার রিপোর্ট পজিটিভ আসে। এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে,

সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে প্রধান বিচারপতি হাসপাতালে Read More »

সার্বভৌমত্বে আঘাত এলে বাংলাদেশ বসে থাকবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন ৭১ এ পাওয়া যে সম্মান ৭৫ এ হারিয়ে গিয়েছিল, তা আবারও পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি বলেছেন, ‘এখন আর বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারবে না।’ তিন বাহিনীকে যুগোপযোগী করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের সার্বভৌমত্বে আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ।’ তিনি আজ বুধবার ডিএসসিএসসি কোর্স ২০২১-২২ এর

সার্বভৌমত্বে আঘাত এলে বাংলাদেশ বসে থাকবে না : প্রধানমন্ত্রী Read More »

উন্নয়নবিমুখ রাজনীতির ভরাডুবি হয়েছে নারায়ণগঞ্জে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নেতিবাচক ও উন্নয়নবিমুখ রাজনীতির চরম ভরাডুবি হয়েছে। তিনি আরও বলেন, ষড়যন্ত্র এবং অপপ্রচারের সংস্কৃতিতে যারা বিশ্বাসী তাদের ঘটেছে বিপর্যয়। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখরতা সুস্পষ্টভাবে গণতন্ত্রের বিজয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক অভিযাত্রার এ বিজয়। গতকাল সোমবার নিজ

উন্নয়নবিমুখ রাজনীতির ভরাডুবি হয়েছে নারায়ণগঞ্জে : সেতুমন্ত্রী Read More »

‘এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়নি’

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও সরকার এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার সকালে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীদের প্রথম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘সারা দেশে শিক্ষার্থীদের টিকাদানের কর্মসূচি জোরালোভাবে চলছে।

‘এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়নি’ Read More »

আজ রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দেবেন

আজ রবিবার জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন বসছে। মহামারীকালের অন্য অধিবেশনগুলোর মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে চলবে সংসদের বৈঠক। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণরোধে বাড়তি কড়াকড়ি আরোপ করা হবে। বিকাল ৪টায় সংসদের বৈঠক শুরু হবে। বছরের প্রথম এই অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সংসদ অধিবেশনকে কেন্দ্র করে বরাবরের মতোই কয়েকটি বিষয়ে

আজ রাষ্ট্রপতি জাতীয় সংসদে ভাষণ দেবেন Read More »

বিধিনিষেধ অমান্য করলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন চলমান ১১ দফা বিধিনিষেধ অমান্য করলে লকডাউন দেওয়া হতে পারে। তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণের উর্ধ্বগতি রুখতে বিধিনিষেধ না মানলে লকডাউন দেওয়া হবে।’ আজ শনিবার (১৫ জানুয়ারি) মানিকগঞ্জে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, করোনা ঊর্ধ্বমুখী। গত একদিনে প্রায় ৪ হাজার ৪০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর শতকরা হার ১৩ ছাড়িয়ে গেছে।

বিধিনিষেধ অমান্য করলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী Read More »

Scroll to Top