জাতীয়

আগামী ২০ আগস্ট পালিত হবে পবিত্র আশুরা

মহররম মাসের চাঁদ দেশের কোনো জায়গায় দেখা যায়নি। ফলে বাংলাদেশে পবিত্র আশুরা পালিত হবে আগামী ২০ আগস্ট। আজ সোমবার (৯ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে সোমবার কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার পবিত্র জিলহজ্জ মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী

আগামী ২০ আগস্ট পালিত হবে পবিত্র আশুরা Read More »

চাকরিপ্রার্থীরা বয়সে ২১ মাসের ছাড় পাচ্ছেন

সরকারি চাকরিতে সব ধরনের নিয়োগ করোনা মহামারীর কারণে স্থগিত রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাকরিপ্রত্যাশীরা। তাদের ক্ষতি পুষিয়ে দিতে বয়সে ২১ মাস ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছরের ২৫ মার্চ পর্যন্ত যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য সব নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন। এ সময়ের মধ্যে যাদেরই বয়স ৩০

চাকরিপ্রার্থীরা বয়সে ২১ মাসের ছাড় পাচ্ছেন Read More »

বাংলাদেশকে ১১.৪ মিলিয়ন ডলারের জরুরি সহায়তার ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের

কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ১১.৪ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র আওতায় এই সহায়তা দেবে দেশটি। আজ সোমবার এ তথ্য জানায় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। যুক্তরাষ্ট্রের দেওয়া এই সহায়তা বাংলাদেশকে কোভিডের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করবে। দেশজুড়ে কার্যকর কোভিড-১৯ টিকা প্রচারাভিযানের জাতীয় প্রচেষ্টাকে ত্বরান্বিত এবং জীবন-রক্ষাকারী মেডিকেল সরঞ্জাম ও অক্সিজেন

বাংলাদেশকে ১১.৪ মিলিয়ন ডলারের জরুরি সহায়তার ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের Read More »

কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি

১০ আগস্ট বিধিনিষেধ শেষে সরকার আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু খুলে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। রোববার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এ সময়ে সব ধরনের গণপরিবহন স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলবে। তবে সড়কপথে স্বাভাবিকের চেয়ে অর্ধেক গাড়ি চলবে। স্বাস্থ্যবিধি মেনে খুলবে দোকান-শপিংমল। সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও

কঠোর বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি Read More »

অভ্যন্তরীণ রুটে আজ থেকে বিমান চলাচল শুরু

আগামী ১০ আগস্ট (মঙ্গলবার) মধ্যরাত ১২টা পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে বর্ধিত এ বিধিনিষেধে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ফলে আজ শুক্রবার থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হবে। গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বর্ধিত সময়সীমায় স্বাস্থ্যবিধি

অভ্যন্তরীণ রুটে আজ থেকে বিমান চলাচল শুরু Read More »

চীন থেকে বাংলাদেশ সাড়ে ৭ কোটি টিকা কিনছে : পররাষ্ট্রমন্ত্রী

চীন থেকে বাংলাদেশ সিনোফার্মের সাড়ে সাত কোটি করোনা টিকা কিনতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, \”সিনোফার্মের কাছে আমরা ৭৫ মিলিয়ন টিকার অর্ডার দিয়েছি। এর মধ্যে ১৫ মিলিয়নের টাকা দিয়েছি।\” তিনি আরও বলেন, ‘কোভ্যাক্সের মাধ্যমে চলতি মাসে

চীন থেকে বাংলাদেশ সাড়ে ৭ কোটি টিকা কিনছে : পররাষ্ট্রমন্ত্রী Read More »

টিকা না নিয়ে বের হলে শাস্তি: এই বক্তব্য প্রত্যাহার করলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ১১ আগস্টের পর থেকে টিকা ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বের হতে পারবেন না বলে যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহার করে নিলেন। গতকাল বুধবার (৪ আগস্ট) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককেই পর্যায়ক্রমে

টিকা না নিয়ে বের হলে শাস্তি: এই বক্তব্য প্রত্যাহার করলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Read More »

১১ আগস্ট থেকে নতুন নির্দেশনায় চালু গণপরিবহন

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর ১১ আগস্ট থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। আজ মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আগামী ১১ আগস্ট সীমিত আকারে চলবে

১১ আগস্ট থেকে নতুন নির্দেশনায় চালু গণপরিবহন Read More »

১১ আগস্টের পর ভ্যাকসিন না নিয়ে বের হলেই শাস্তি

করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়া হবে। ওইদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। খুলবে অফিস। ১১ আগস্টের পর ভ্যাকসিন ছাড়া কেউ মুভমেন্ট করলে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ মঙ্গলবার (৩ আগস্ট) ভার্চুয়ালি

১১ আগস্টের পর ভ্যাকসিন না নিয়ে বের হলেই শাস্তি Read More »

শপিংমল ও দোকানপাট খুলছে ১১ আগস্ট

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্যাকসিন দেওয়ার শর্ত সাপেক্ষে ১১ আগস্ট থেকে দোকানপাট খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার (৩ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এরআগে বেলা সোয়া ১১টায় মন্ত্রিপরিষদের সভাকক্ষে সভাটি শুরু হয়।

শপিংমল ও দোকানপাট খুলছে ১১ আগস্ট Read More »

Scroll to Top