জাতীয়

করোনাঃ সরকারি চাকরির বয়সে ছাড় আসছে

বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের কারণে মানুষের চলাচলে ‘বিধিনিষেধ’ বা ‘লকডাউনে’ সরকারি চাকরির পরীক্ষাগুলো নিতে না পারায় এ বছরও চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, যে সময় থেকে চাকরির বিজ্ঞপ্তিগুলো হওয়ার কথা কিংবা পরীক্ষা নেওয়ার কথা সেই সময় থেকে কয়েক মাস বয়সে ছাড় পাবেন চাকরিপ্রার্থীরা। করোনা মহামারির কারণে গত

করোনাঃ সরকারি চাকরির বয়সে ছাড় আসছে Read More »

শাহজালালে বানকো সিকিউরিটিজ চেয়ারম্যান আটক

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান বানকো সিকিউরিটিজ লিমিটেড চেয়ারম্যান আবদুল মুহিতকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিনিয়োগকারীদের ৬৬ কোটি টাকা গরমিলের অভিযোগে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুন) সকালে তাকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে বিমানবন্দরের ইমিগ্রেশনে তাকে আটক করা হয়। ব্রিটিশ নাগরিক

শাহজালালে বানকো সিকিউরিটিজ চেয়ারম্যান আটক Read More »

জুলাই থেকে দেশে করোনার গণটিকা শুরু: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন যে, জুলাই মাস থেকে করোনা ভাইরাসের আরও টিকা আসা শুরু হবে। আগামী অর্থবছর থেকে গণটিকা শুরু করে সরকার পর্যায়ক্রমে ৮০ শতাংশ মানুষকে বিনামূল্যে টিকার আওতায় আনবে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে উত্থাপিত আগামী ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী একথা জানান। এসময় স্পিকার

জুলাই থেকে দেশে করোনার গণটিকা শুরু: প্রধানমন্ত্রী Read More »

মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করবে ডিএনসিসি

রাজধানী ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকা থেকে শেওড়াপাড়া পর্যন্ত সড়কে জলাবদ্ধতা নিরসনে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে এখন থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) সম্মিলিতভাবে কাজ করবে। আর প্রধান সড়কের নিচে থাকা ড্রেন পরিষ্কারে নিজস্ব অর্থায়নে দরপত্র আহ্বান করেছে ডিএনসিসি। আজ মঙ্গলবার (২৯ জুন) ওই এলাকার কাজীপাড়া, শেওড়াপাড়া পরিদর্শনে এসে এসব কথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করবে ডিএনসিসি Read More »

মান সনদ জালিয়াতি: ৫০ কনটেইনার বিটুমিন জব্দ

জালিয়াতির মাধ্যমে ভুয়া সনদ জমা দিয়ে আমদানিকৃত বিটুমিনের একটি চালান চট্টগ্রাম কাস্টমসের হাতে ধরা পড়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’। প্রতিষ্ঠানটি এক লাখ টন বিটুমিনের চালান ছাড়ের জন্য ভুয়া মান সনদ তৈরি করে চট্টগ্রাম কাস্টমসে জমা দেয়। ৭২ লাখ টাকার শুল্ক পরিশোধ করে ৫০ কনটেইনারের মধ্যে ৯ কনটেইনার বিটুমিন গতকাল ছাড়ও করে নিয়েছে।

মান সনদ জালিয়াতি: ৫০ কনটেইনার বিটুমিন জব্দ Read More »

মিথেন গ্যাস থেকেই রাজধানীর মগবাজারে বিস্ফোরণ: তদন্ত কমিটি

রাজধানী ঢাকার মগবাজারে ভবন বিস্ফোরণের ঘটনাটি মিথেন গ্যাসের উপস্থিততেই ঘটেছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। আজ মঙ্গলবার (২৯ জুন) দুপুরে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তে প্রথম দিনে সাংবাদিকদের এক কথা বলেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার ও তদন্ত কমিটির প্রধান মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গ্যাস

মিথেন গ্যাস থেকেই রাজধানীর মগবাজারে বিস্ফোরণ: তদন্ত কমিটি Read More »

রাইড শেয়ারিং অ্যাপ উবার পাঠাও বন্ধ চালু রয়েছে ফুড ও পার্সেল সেবা

সেবা বন্ধ করে দিয়েছে রাইড শেয়ারিং অ্যাপ উবার, পাঠাওসহ অন্যান্য অ্যাপ। করোনা পরিস্থিতি আরও খারাপ হওয়ায় সরকার সীমিত পরিসরের লকডাউন ঘোষণা করলে গতকাল সোমবার সকাল থেকে গণপরিবহন বন্ধ হয়ে যায়। এরপর রাইড শেয়ারিং অ্যাপগুলোও তাদের সেবা বন্ধ করে দিয়েছে। যদিও ইতিপূর্বে বেশ কিছুদিন ধরেই সহজের রাইড শেয়ারিং বন্ধ আছে। এ বিষয়ে জানতে চাইলে একটি বিবৃতি

রাইড শেয়ারিং অ্যাপ উবার পাঠাও বন্ধ চালু রয়েছে ফুড ও পার্সেল সেবা Read More »

নগর আদালত প্রতিষ্ঠা যৌক্তিক: তাজুল ইসলাম

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম মন্তব্য করে বলেছেন যে, গ্রাম আদালতের মতো নগর আদালত প্রতিষ্ঠা করার দাবি যৌক্তিক। আজ সোমবার (২৮ জুন) ‘নগর আদালত আইন: প্রস্তাবিত রূপরেখা ও বাস্তবায়নের সম্ভাবনা’ শীর্ষক ভার্চ্যুয়াল সংলাপে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), মাদারীপুর

নগর আদালত প্রতিষ্ঠা যৌক্তিক: তাজুল ইসলাম Read More »

মহাসড়কে টোল আদায়, রক্ষণাবেক্ষণে আসছে নতুন আইন

দেশের মহাসড়কে টোল আদায়, রক্ষণাবেক্ষণ এবং ড্রেন, কালভার্ট, সেতু নির্মাণ ও সংস্কারে ‘মহাসড়ক আইন, ২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৮ জুন) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯২৫ সালের হাইওয়ে অ্যাক্ট রহিত করে মহাসড়ক, নির্মাণ,

মহাসড়কে টোল আদায়, রক্ষণাবেক্ষণে আসছে নতুন আইন Read More »

জঙ্গি সংগঠন হেফাজতে ইসলামকে নিষিদ্ধ করা হোক: শেখ সেলিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম দাবি জানিয়ে বলেছেন যে, হেফাজতে ইসলামকে স্বাধীনতা বিরোধী জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করে সংগঠনটিকে নিষিদ্ধ করার হোক। আজ সোমবার (২৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

জঙ্গি সংগঠন হেফাজতে ইসলামকে নিষিদ্ধ করা হোক: শেখ সেলিম Read More »

Scroll to Top