জাতীয়

করোনা বাড়লে যে কোনো সময় সিদ্ধান্ত পরিবর্তন: ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, মানুষের জীবন-জীবিকা এবং চলাচলে অসুবিধার কথা মাথায় রেখে গণপরিবহন এবং খাবার হোটেল খুলে দেওয়া হয়েছে। এবং তিনি আরও বলেছেন যে, করোনা বেড়ে গেলে যে কোনো সময় সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে। আজ রোববার (২৩ মে) চলমান বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত বাড়ানো নিয়ে প্রজ্ঞাপন জারির পর ফরহাদ হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।

করোনা বাড়লে যে কোনো সময় সিদ্ধান্ত পরিবর্তন: ফরহাদ হোসেন Read More »

ঘূর্ণিঝড় মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় যশ সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে সর্তক থাকার আহ্বান জানিয়ে বলেছেন যে, আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। রবিবার সকালে গণভবন থেকে ১৭৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৫০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশে সক্ষমতা বিশ্বব্যাপী প্রশংসিত। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি

ঘূর্ণিঝড় মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Read More »

সোমবার থেকে চলবে বাস-ট্রেন-লঞ্চ

সকল স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে আজ রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ চলমান বিধিনিষেধ আরেক দফা বৃদ্ধি করার প্রজ্ঞাপনে গণপরিবহন চলার অনুমতি দেয়। এতে বলা হয়েছে, আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে।

সোমবার থেকে চলবে বাস-ট্রেন-লঞ্চ Read More »

করোনা: আগামী ৩০ মে পর্যন্ত বাড়ল ‘লকডাউন’

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান ‘‘লকডাউন’’ বা বিধিনিষেধ আরেক দফা বাড়িয়েছে বাংলাদেশ সরকার। পূর্বের শর্তে আগামী ৩০ মে পর্যন্ত ‘‘লকডাউন’’ চলবে। আজ রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপের সময়সীমা বাড়ানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে

করোনা: আগামী ৩০ মে পর্যন্ত বাড়ল ‘লকডাউন’ Read More »

বুধবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’

ঘূর্ণিঝড় ‘জস’ আতঙ্কে আতঙ্কিত সমুদ্র–তীরবর্তী অঞ্চলের মানুষ। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তী সময়ে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবার (২৬ মে) ভারতের ওড়িশা-পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানতে

বুধবার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ Read More »

আবহাওয়া: সমুদ্র বন্দরে এক নম্বর সতর্ক সংকেত

ঘূর্ণিঝড় \’জস\’ আতঙ্কে আতঙ্কিত সমুদ্র–তীরবর্তী অঞ্চলের মানুষ। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তাই দেশের সব সমুদ্রবন্দরে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. শহীদুল ইসলাম জানান, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তী সময়ে

আবহাওয়া: সমুদ্র বন্দরে এক নম্বর সতর্ক সংকেত Read More »

করোনাঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু, আক্রান্ত ১০২৮

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩৪৮ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৮ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৭২৬ জনে। করোনাভাইরাস নিয়ে শনিবার

করোনাঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু, আক্রান্ত ১০২৮ Read More »

আবারও বাড়ছে সোনার দাম

বিশ্ববাজারে সোনার দাম বাড়তে থাকায় বাংলাদেশেও আবারও দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)। এ দফায় নতুন করে ভরিতে সোনার দাম বাড়ছে ২ হাজার ৪১ টাকা। সে হিসেবে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে হতে যাচ্ছে ৭৩ হাজার ৪৮৪ টাকা। আজ রোববার (২৩ মে) থেকে এ দাম কার্যকর হতে

আবারও বাড়ছে সোনার দাম Read More »

রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে নারী সাংবাদিকদের প্রতীকী অনশন

কারাবন্দি প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করে প্রতিবাদী প্রতীকী অনশন করছে বিক্ষুব্ধ নারী সাংবাদিকরা। শনিবার (২২ মে) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে এই প্রতীকী অনশন শুরু হয়। অনশন কর্মসূচিতে সংহতি জানান প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ ও সহযোগী সম্পাদক আনিসুল হক। অনশনরত ডিআরইউয়ের নারী বিষয়ক সম্পাদক রিতা নাহার বলেন,

রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে নারী সাংবাদিকদের প্রতীকী অনশন Read More »

আগামী ২৪ মে থেকে লঞ্চ চালাতে চান মালিকরা

সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৪ মে থেকে লঞ্চ চলাচলসহ বিভিন্ন ট্যাক্স ও চার্জ মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ- চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা। আজ শনিবার (২২ মে) রাজধানীর সদরঘাটস্থ বিআইডব্লিউটিএ টার্মিনাল ভবনের নীচ তলায় সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এসময় সংস্থাটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংস্থার ভাইস প্রেসিডেন্ট মো. বদিউজ্জামান বাদল

আগামী ২৪ মে থেকে লঞ্চ চালাতে চান মালিকরা Read More »

Scroll to Top