জাতীয়

দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

আজ মঙ্গলবার ১৩ এপ্রিল সন্ধ্যায় দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হচ্ছে ১৪ এপ্রিল বুধবার থেকে। পবিত্র লাইলাতুল কদর পালিত হবে আগামী ৯ মে রোববার দিবাগত রাতে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আজ মঙ্গলবার ১৩ এপ্রিল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ

দেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা Read More »

দেশে ১০০ ডিজিটাল কৃষি গ্রাম গড়ে তুলতে চায় সরকার: পলক

বিশ্বের মধ্যে ধান উৎপাদনে বাংলাদেশ চতুর্থ স্থানে আর পাট উৎপাদনে দ্বিতীয় স্থানসহ কৃষিতে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ জন্য বর্তমান সরকার কৃষি ও কৃষকদের সুবিধার্থে ৩০০টি অ্যাগ্রিকালচার ইনফরমেশন সেন্টার চালু করেছে। তিনি বলেন, উন্নত কৃষি প্রযুক্তির মাধ্যমে কৃষিকে আধুনিকায়ন করতে দেশে ১০০টি ডিজিটাল কৃষি গ্রাম

দেশে ১০০ ডিজিটাল কৃষি গ্রাম গড়ে তুলতে চায় সরকার: পলক Read More »

লাইফ সাপোর্টে সাবেক আইনমন্ত্রী খসরু

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন তার একান্ত সচিব মাহবুব হোসেন। আবদুল মতিন খসরুর সহকারী অ্যাডভোকেট মো. মহিন বলেন, স্যারের (আবদুল মতিন খসরু) অবস্থা সংকটাপন্ন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এ আইনজীবী ২০২১-২০২২

লাইফ সাপোর্টে সাবেক আইনমন্ত্রী খসরু Read More »

কঠোর লকডাউন: নিত্যপণ্য পরিবহনে সহায়তা করতে মন্ত্রণালয়ের হটলাইন

আসন্ন কঠোর লকডাউনে নিত্যপণ্যের পরিবহন সহায়তায় কন্ট্রোল সেল খুলেছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিত্যপণ্য উৎপাদন, আমদানি, পরিবহন ও বিপণনে কোনো সমস্যা হলে সহযোগিতার জন্য যোগাযোগ করুন। বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল সেল নম্বর: ০১৭১৩১৬৮৯১৭, ০১৭৩৮১৯৫১০৬, ০১৭৫৬১৭৩৫৬০। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে ১৪ এপ্রিল

কঠোর লকডাউন: নিত্যপণ্য পরিবহনে সহায়তা করতে মন্ত্রণালয়ের হটলাইন Read More »

করোনাঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৯ জনের মৃত্যু, আক্রান্ত ৬০২৮

দেশে গত ২৪ ঘণ্টায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে নয় হাজার ৮৯১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৬ হাজার ২৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৯৮৫ জনে। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা.

করোনাঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৯ জনের মৃত্যু, আক্রান্ত ৬০২৮ Read More »

আজ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি ভ্যাকসিন নেন। এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে তারা

আজ করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি Read More »

অবকাঠামো নির্মাণ লকডাউনের আওতামুক্ত: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন যে, অবকাঠামো নির্মাণ কাজ লকডাউনে নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং শতভাগ মাস্ক পরিধান করে এসব কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে ওবায়দুল কাদের তার বাসভবন থেকে সড়ক ও জনপথ অধিদফতরে প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি

অবকাঠামো নির্মাণ লকডাউনের আওতামুক্ত: সেতুমন্ত্রী Read More »

আমরা কাউকে বাইরে দেখতে চাই না: বেনজীর আহমেদ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ জানিয়েছেন যে, ‘আগামীকাল (১৪ এপ্রিল) আমরা কাউকে সড়ক-রাস্তাঘাট এবং বাইরে দেখতে চাই না। আমরা চাপপ্রয়োগের চেয়ে নিজেদের উদ্যোগেই এই দায়িত্ব পালন করব। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে ‘মুভমেন্ট পাস’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাসের

আমরা কাউকে বাইরে দেখতে চাই না: বেনজীর আহমেদ Read More »

আবহাওয়া: দেশে ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

বাংলাদেশের নয়টি অঞ্চল ও এক বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি ও মেঘলা আবহের কারণে কয়েকদিন তাপমাত্রা কিছুটা কম থাকলেও ফের তাপমাত্রা বেড়েছে। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি,

আবহাওয়া: দেশে ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস Read More »

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ উপলক্ষে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন-রেডিও এবং অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী Read More »

Scroll to Top